এক্সপ্লোর

Primary Recruitment: আগামীকাল ২০০৯-এর প্রাথমিকের প্যানেল প্রকাশ! ঘোষণা কুণালের

Kunal Ghosh: আন্দোলন প্রত্যাহারের আবেদন করে এই ঘোষণা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: দুর্নীতির প্রতিবাদে আন্দোলনের মধ্যেই কাল প্রাথমিকে নিয়োগের (Primary Recruitment Panel) প্যানেল। কাল ২০০৯-এর প্রাথমিকে নিয়োগের প্যানেল প্রকাশ, ঘোষণা কুণাল ঘোষের (Kunal Ghosh)। 'কাল দঃ ২৪ পরগনার ৩২৮ জনের প্যানেল প্রকাশ, কাল থেকেই নিয়োগের চিঠি', আন্দোলন প্রত্যাহারের আবেদন করে ঘোষণা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের। তিনি জানিয়েছেন, আগামীকাল সকাল ১১টায় সাংবাদিক সম্মেলন করে প্যানেল প্রকাশ করা হবে। চাকরিপ্রার্থীরা জানাচ্ছেন, তাঁদের আন্দোলন চলবে, আগামীকাল প্যানেল প্রকাশ করার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও এই ঘোষণায় তাঁরা খুশি বলে জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। বাকি দাবিগুলিও পূরণের দাবি জানিয়েছেন তাঁরা।

কুণাল ঘোষ বলেন, '৩২৮ জনের, যে অংশটি বাকি ছিল। ১৫০০ জন ইতিমধ্যেই কাজে। এই ৩২৮ জনের প্যানেল আগামীকাল মঙ্গলবার ডিপিএসসি চেয়ারম্যান অজিত কুমার নায়েক সাংবাদিক বৈঠক করে এই ৩২৮ জনের প্যানেল ঘোষণা করবেন। কাল থেকেই নিয়োগের চিঠি দেওয়া শুরু হবে।'

সিপিএম নেতা সুজন চক্রবর্তীর দাবি, 'এটা ২০০৯ এর পরীক্ষা নয়। ওই প্যানেল নতুন সরকার এসে বাতিল করে দিয়েছিল। পরে পরীক্ষা হয়, সেখানেও গন্ডগোল হয়। এটা সম্ভবত ২০১২ সালে হয়েছিল। আমরা চাই দ্রুত চাকরি পাক সবাই। কোর্ট অনেক আগেই বলেছিল নিয়োগ দিতে।' পাশাপাশি কুণাল ঘোষ বিষয়টি ঘোষণা করায় সুজনের দাবি, 'এটা প্রমাণিত হল ডিপিএসসি-এর নিয়ন্ত্রণ শিক্ষামন্ত্রীর হাতে নেই। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের কন্ট্রোল রয়েছে।'

অন্যদিকে এদিনই দ্রুত নিয়োগের দাবিতে ডায়মন্ডহারবারে ডিপিএসসি ভবনের সামনে অনশনে ২০০৯ সালের নিয়োগ উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। ১৮৩৪ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ ও নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত চলবে অনশন, দাবি আন্দোলনকারীদের। মাথায় চুল কামিয়ে প্রতিবাদের এবার চারদিন ধরে অনশনে চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ প্রদেশ কংগ্রেস নেতৃত্বের। গত চারদিন ধরে এখানে অনশন অবস্থান চালিয়ে যাচ্ছিলেন ২০০৯ এর প্রাথমিক চাকরিপ্রার্থীরা। কলকাতায়-দিল্লিতে আন্দোলন করেছেন তাঁরা।

কয়েকদিন আগেই ২০২২ সালের প্রাথমিকের নিয়োগপ্রক্রিয়ায় মেধাতালিকা প্রকাশ করা হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে একটি মেধাতালিকা প্রকাশ হয়। তারপরে হাইকোর্টে একটি মামলা হয়। সেই মামলার প্রেক্ষিতে হাইকোর্ট একটি নির্দেশ দেয়, সেখানে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করতে বলা হয়। সেটাও প্রকাশিত হয়। সেই আবহেই এবার ২০০৯ -এর প্রাথমিক নিয়োগের তালিকা প্রকাশের কথা বলা হল।

আরও পড়ুন:  লোকসভা ভোটে কত আসন পাবে BJP? বলে দিলেন মোদি

সেরা শিরোনাম

Firhad Hakim: টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Gyanesh Kumar: জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget