এক্সপ্লোর

Primary TET: প্রাথমিক টেটে '৪৭ টি প্রশ্ন ভুল' ! মামলায় এবার 'বিশেষ কমিটি' হাইকোর্টের..

HC On Primary TET Case: ২০১৭ এবং ২০২২ সালের প্রাথমিক টেটের প্রশ্ন ভুল মামলায় বিশেষ কমিটি গড়ল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ..

কলকাতা: ২০১৭ এবং ২০২২ সালের প্রাথমিক টেটের প্রশ্ন ভুল মামলায় তিন সদস্যের বিশেষ কমিটি। বিশেষ কমিটি গড়ল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। প্রাথমিক শিক্ষা পর্ষদ, কলকাতা বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একজন করে বিশেষজ্ঞ কমিটিতে থাকবেন। বিশেষ কমিটি বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের দিয়ে প্রশ্ন খতিয়ে দেখবে, নির্দেশ বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের।

১৪ দিনের মধ্যে এই কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, জানাল হাইকোর্ট। ২০১৭-র টেটে ২৩ টি প্রশ্ন ভুলের অভিযোগ। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে কমিটি গড়ে প্রশ্ন খতিয়ে দেখার নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। ২০২২-এর টেটে ২৪ টি প্রশ্ন ভুলের মামলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে প্রশ্ন খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

 প্রাথমিকে শিক্ষক নিয়োগের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা। সেই টেটেও ভুরি ভুরি ভুল প্রশ্নের অভিযোগ। তাও আবার একবার নয়, একাধিকবার। প্রাথমিক টেটে ভুল প্রশ্ন সংক্রান্ত মামলায় তিন সদস্যের বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ২০১৭ এবং ২০২২ সালের প্রাথমিকের টেটে প্রশ্নে ভুল আছে, এই অভিযোগে মামলা হয় কলকাতা হাইকোর্টে। মামলাকারীদের অভিযোগ, 
২০১৭ সালের প্রাথমিক টেটে ২৩টি এবং ২০২২ সালের প্রাথমিক টেটে ২৪টি প্রশ্ন ভুল ছিল। 

বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেয়, ২০১৭ সালের টেটের প্রশ্ন খতিয়ে দেখবে বিশ্বভারতী বিশ্ববিদ্য়ালয়ের বিশেষজ্ঞ কমিটি এবং ২০২২ সালের টেটের প্রশ্ন খতিয়ে দেখবে যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের বিশেষজ্ঞ কমিটি। দুটি বিশ্ববিদ্যালয়কে প্রশ্ন ভুলের অভিযোগ যাচাইয়ের নির্দেশ দেয় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ।  তার বিরোধিতা করে হাইকোর্টেরই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের তরফে দাবি করা হয়, প্রশ্ন ভুল কি সঠিক, তাঁরা নিজেরাই তার মূল্য়ায়নে সক্ষম। 

২০১৭ এবং ২০২২ সালের প্রাথমিক টেটে ভুল প্রশ্ন সংক্রান্ত মামলায় তিন সদস্যের বিশেষ কমিটি গড়ল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। প্রাথমিক শিক্ষা পর্ষদ, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একজন করে বিশেষজ্ঞদের  দিয়ে এই কমিটি গড়তে হবে। বিশেষ কমিটি বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের দিয়ে প্রশ্ন খতিয়ে দেখবে। ১৪ দিনের মধ্যে কমিটি গঠনের প্রক্রিয়া শেষ করতে হবে। নির্দেশ দিল বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। 

আরও পড়ুন, RGকর কাণ্ডে আজ রাজ্যজুড়ে থানা ঘেরাও কর্মসূচি শুভেন্দুদের, 'মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই..'
 
২০১৭ সালের টেটে প্রশ্ন ভুলের মামলায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে বিশেষজ্ঞ কমিটি গড়ে প্রশ্ন খতিয়ে দেখার নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। একইভাবে ২০২২ সালের টেটে প্রশ্ন ভুলের মামলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে প্রশ্ন খতিয়ে দেখার নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। দুটি নির্দেশকে চ্য়ালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। তিন সদস্যের বিশেষ কমিটি গড়ার নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল

ভিডিও

Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি
Durga Puja 2026: চেনা ঝাড়বাতি, একডালিয়া এভারগ্রিনে ঐতিহ্য ও সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026: ১৩১ বছরে পা দিল প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো | ABP Ananda
Pujar Adda | পুজোর আড্ডায় টিম শ্বেতকালী টু - গুহাকালী | ABP Ananda LIVE
Durga Puja | সকালেই নবপত্রিকা স্নান, দেখুন কাটোয়ার পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget