এক্সপ্লোর

Primary TET Result : 'নিয়োগ দুর্নীতি'-র মধ্যেই আজ প্রাথমিক টেটের ফলপ্রকাশ

Teachers Job : ফলপ্রকাশের পর ওয়েবসাইটে জানা যাবে ৬ লক্ষ ২০ হাজার পরীক্ষার্থীর রেজাল্ট

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : 'নিয়োগ দুর্নীতি' (Recruitment Scam) নিয়ে চলছে জোরদার তদন্ত। উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। এই আবহেই আজ প্রাথমিক টেটের ফলপ্রকাশ (Primary TET Result) হতে চলেছে । দুপুর ১ নাগাদ হবে ফলপ্রকাশ। ২০২২-এর প্রাথমিক টেটের দুই মাসের মধ্যে হচ্ছে ফলপ্রকাশ (Result TET)। এর পর ওয়েবসাইটে জানা যাবে ৬ লক্ষ ২০ হাজার পরীক্ষার্থীর রেজাল্ট। ৬ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিলেন।

গত বছর ১১ ডিসেম্বর প্রাথমিক টেট পরীক্ষা হয়। ৫ বছরের অপেক্ষার পর আয়োজিত হয় প্রাথমিক টেট। তারইমধ্যে ২০১৪ সাল এবং ২০১৭ সালের প্রার্থীদের ইন্টারভিউয়ের দিনক্ষণ ঘোষণা করে পর্ষদ। এর আগে গত ২৭ ডিসেম্বর কলকাতা জেলার ২০০ জন পরীক্ষার্থীর প্রথম পর্যায়ের ইন্টারভিউ হয়েছিল। ১১ তারিখ এবং ১৩ তারিখ আলিপুরদুয়ার এবং শিলিগুড়িতে হয় ইন্টারভিউ প্রক্রিয়া। ১৪ তারিখ হয় দক্ষিণ দিনাজপুরে। ইন্টারভিউর দিন চাকরিপ্রার্থীদের যে যে গুরুত্বপূর্ণ নথি নিয়ে আসতে নিয়ে আসতে হবে চাকরিপ্রার্থীদের, তা জানিয়ে দেয় পর্ষদ।  

গতকালই প্রাথমিক টেটের (Primary TET) চূড়ান্ত উত্তরমালা (Answer Sheet) প্রকাশ করে পর্ষদ। ১১ ডিসেম্বর প্রাথমিক টেটের প্রশ্নপত্রের সঠিক উত্তর কী হবে? তা ওয়েবসাইটে প্রকাশ করে পর্ষদ। এই উত্তরের ভিত্তিতেই আজ প্রকাশিত হবে প্রাথমিক টেটের ফল (Primary TET Result), আগেই জানিয়েছে পর্ষদ। 

প্রাথমিক টেটের ফলপ্রকাশের অর্থ-

তবে, প্রাথমিক টেটের এই ফলপ্রকাশ মানেই নিয়োগ পাওয়া বা নিয়োগের সঙ্গে সরাসরি কোনও যোগ নেই। নিয়োগের জন্য আলাদ বিজ্ঞপ্তি বেরোই, আলাদা আবেদন করতে হয়। ফলে, যাঁরা দীর্ঘদিন ধরে নিয়োগের জন্য অপেক্ষা করে আছেন, যে পরিস্থিতিতে ৮০০-র বেশি শিক্ষকের চাকরি যেতে বসেছে, ২ হাজার ৮২০ জন শিক্ষাকর্মীর চাকরি যেতে বসেছে, অযোগ্যদের পরিবর্তে যোগ্যদের কবে নিয়োগ করা হবে, তা নিয়ে একটা ধন্দ তৈরি হয়েছে, সেখানে আজকের ফলাফল নতুন করে কবে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তার কোনও বার্তা দেবে না। কিন্তু, ১১ ডিসেম্বরের প্রাথমিক টেটের ফলাফল আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তারপর নিয়োগের বিজ্ঞপ্তি হলে, এই টেট উত্তীর্ণরাই তাতে অংশগ্রহণ করতে পারবেন।

আরও পড়ুন ; টেট উত্তীর্ণদের বয়সে ছাড়, কত বছর অবধি বসা যাবে নিয়োগ পরীক্ষায় ?

সেরা শিরোনাম

RG Kar Case: আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
Chorbagan Stampede: 'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
News Live Updates: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
Durga Puja 2026: অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব
অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget