এক্সপ্লোর

Jayrambati New Train: মা সারদার জন্মভিটেতে প্রধানমন্ত্রী মোদির হাত ধরে পৌঁছল রেল, জয়রামবাটিতে খুশির জোয়ার

District News: আজ সিঙ্গুরে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই রেল পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন। সবুজ সংকেত পেতেই জয়রামবাটি স্টেশন থেকে যাত্রীবাহী ট্রেন বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দেয়।


তুহিন অধিকারী, বাঁকুড়া: দীর্ঘ প্রতীক্ষার অবসান। এ বার মা সারদার জন্মভিটেয় পৌঁছল রেলের চাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে আজ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল বাঁকুড়ার জয়রামবাটি। সেই সঙ্গে মোদির হাত ধরে আরও একধাপ এগোল বিষ্ণুপুর তারকেশ্বর রেল যোগাযোগ। 

এক সময় এই জয়রামবাটি থেকে ট্রেন ধরতে মা সারদাকে ৪০ কিলোমিটার পথ গরুর গাড়িতে চেপে বিষ্ণুপুর যেতে হত। সেই ২০০০-০১ সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সূচনা করেছিলেন। রেলপথ নির্মাণের বিভিন্ন ধাপ পেরিয়ে প্রস্তাবিত ওই প্রকল্পে ২০১০ সালে বিষ্ণুপুর থেকে গোকুলনগর ও ২০১২ সালে বিষ্ণুপুর থেকে ময়নাপুর পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়। তারপরও ভাবাদিঘির জমিজটে থমকে ছিল স্বপ্ন। সেই জট কাটিয়ে আজ সত্যি হল দীর্ঘদিনের দাবি।

আজ সিঙ্গুরে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই রেল পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন। সবুজ সংকেত পেতেই জয়রামবাটি স্টেশন থেকে যাত্রীবাহী ট্রেন বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দেয়। আপাতত প্রতিদিন একটি করে ট্রেন এই পথে চলাচল করবে। রেলের তরফে জানানো হয়েছে, অদূর ভবিষ্যতে এই লাইন তারকেশ্বরের সঙ্গে যুক্ত হলে সরাসরি হাওড়া যাওয়া যাবে। এতে শুধু পর্যটন নয়, এলাকার শিক্ষা ও স্বাস্থ্যের আমূল পরিবর্তন ঘটবে।

আরও পড়ুন - Bankura News: রীতি পরিণত হয়েছে রেওয়াজে, মুড়িকে কেন্দ্র করেই নদীর চরে বসে শতবর্ষ প্রাচীন মুড়ি মেলা

মাতৃ মন্দিরের আদলে তৈরি সুদৃশ্য জয়রামবাটি স্টেশনে আজ তিল ধারণের জায়গা ছিল না। স্থানীয় মানুষের পাশাপাশি রামকৃষ্ণ মিশন ও মন্দিরের সাধু-সন্ন্যাসীরাও হাজির হয়েছিলেন এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকতে। চোখের সামনে এভাবে স্বপ্ন পূরণ হতে দেখে তাঁরাও যথেষ্ট খুশি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget