এক্সপ্লোর

PM Modi: কলকাতায় সেনাবাহিনির কনফারেন্স, যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী, সঙ্গে আর কে থাকছেন?

West Bengal News: ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর ফোর্ট উইলিয়ামে অনুষ্ঠান, তারই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

কলকাতা: আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ঘুটি সাজাচ্ছে সব রাজনৈতিক দলই। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে যুযুধান সব দলের। সেই আবহেই ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী (PM Modi)।

১৫ সেপ্টেম্বর ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে কোনও রাজনৈতিক সমাবেশে যোগ দিতে নয়। তিনি আসছেন ফোর্ট উইলিয়ামের অনুষ্ঠানে। এবার একসঙ্গে বাংলায় আসছেন নরেন্দ্র মোদি ও রাজনাথ সিংহ। নরেন্দ্র মোদির সঙ্গে কলকাতায় আসছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সেই সঙ্গেই রাজ্যে আসছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। আসছেন চিফ অফ ডিফেন্স স্টাফ ও স্থল-বায়ু-নৌসেনার প্রধানরা। ফোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কমান্ডার কনফারেন্সে যোগ দেবেন তাঁরা। ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর ফোর্ট উইলিয়ামে অনুষ্ঠান, তারই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এই মুহূর্তে আন্তর্জাতিক কূটনীতি নিয়ে ব্যস্ত প্রধানমন্ত্রী। আমেরিকার সঙ্গে শুল্ক লড়াই ও ভারতের অবস্থান নির্ণয় করা চলছে। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন মিটে যোগ দিতে সম্প্রতি চিনের তিয়ানজিনে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিং পিং- এর সঙ্গে বৈঠক হয় তাঁর। যা স্বাভাবিক কারণেই পছন্দ হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিন রাষ্ট্রনায়কের একসঙ্গের একটি ছবি Truth Social অ্যাকাউন্টে পোস্ট করে ট্রাম্প লিখেছিলেন, ভারত এবং রাশিয়াকে গভীরতম, অন্ধকারতম চিনের কাছে হারালেন। এখানেই শেষ নয়, ভারতে যে বিপুল পরিমাণে রাশিয়ার থেকে অপরিশোধিত তেল কিনছে, সেই ব্যাপারেও তিনি যে মনক্ষুণ্ণ, তাও বুঝিয়ে দিয়েছিলেন ট্রাম্প। আর এই কারণে ভারতের উপর উচ্চ পরিমাণের শুল্ক, ৫০ শতাংশ চাপানো হবে বলেও জানিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও পরে সেই অবস্থান বদল করার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

তার মাঝেই কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। কিছুদিন আগেও কলকাতায় এসেছিলেন তিনি। মেট্রো রেলের সম্প্রসারিত রুটের উদ্বোধনে। সেবার বঙ্গ সফরের আগেই, এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রীকে কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এক্স হ্যান্ডলে, রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, এতকাল দেরি করে এখন ভোটের মুখে নিজেদের প্রচার করতে আসছেন প্রধানমন্ত্রী। বাংলার মানুষ জানেন, আসল কাজ মমতাদির করা । এবার অবশ্য এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে মোদির বঙ্গ সফর নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি । 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Former State Minister Asish Banerjee Death Mystery: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা
“এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের BJP বিধায়ক ধ্রুব সাহা

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget