এক্সপ্লোর

Private Hospital Bill: বেসরকারি হাসপাতালে 'বেলাগাম' বিল, চিকিৎসার খরচ বাঁধতে চলেছে রাজ্য

West Bengal: সরকার গঠিত কমিটিতে ৪ চিকিৎসক, স্বাস্থ্য দফতরের আধিকারিক। স্বাস্থ্য কমিশনের সচিবকে দ্রুত বৈঠক ডাকার নির্দেশ নবান্নের।

সন্দীপ সরকার, কলকাতা: বেসরকারি হাসপাতালে (Private Hospital) 'বেলাগাম' বিল, রাশ টানতে চায় রাজ্য সরকার। বেসরকারি হাসপাতাল-নার্সিংহোমে চিকিৎসার খরচ বাঁধতে চলেছে রাজ্য। ইনডোর-আউটডোরে কোন রোগের চিকিৎসায় সর্বোচ্চ কত খরচ? খরচের ঊর্ধ্বসীমা বাঁধতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করল নবান্ন। সরকার গঠিত কমিটিতে ৪ চিকিৎসক, স্বাস্থ্য দফতরের আধিকারিক। স্বাস্থ্য কমিশনের সচিবকে দ্রুত বৈঠক ডাকার নির্দেশ নবান্নের। বেসরকারি হাসপাতালের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসার নির্দেশ। 

'বেলাগাম' বিলে রাশ টানতে চায় রাজ্য: বেসরকারি হাসপাতালগুলির একাংশের বিরুদ্ধে বিল নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। এবার বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে চিকিৎসা পরিষেবার বিলে রাশ টানতে চায় রাজ্য সরকার। বেসরকারি হাসপাতালগুলি ইন্ডোর ও আউটডোরে চিকিৎসা এবং রোগ নির্ণয়ের ক্ষেত্রে নিজেদের মতো করে দর হাঁকে। এই অভিযোগও ওঠে প্রায়শই। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ইন্ডোর, আউটডোর থেকে শুরু করে রক্ত পরীক্ষা, রোগ নির্ণয় চিকিৎসা সংক্রান্ত সমস্ত ক্ষেত্রেই খরচ বেঁধে দেওয়া হবে।

পরিকল্পনা দ্রুত বাস্তবায়িত করতে নবান্নের নির্দেশে ২ মার্চ গঠন করা হয়েছে একটি উচ্চ পর্যায়ের কমিটি। কমিটিতে রয়েছেন, স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য, চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায় , SSKM-এর ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়, চিকিৎসক অভিজিৎ চৌধুরী, গোপালকৃষ্ণ ঢালি এবং বেসরকারি হাসপাতালগুলির সংগঠন এবং নার্সিংহোমগুলির সংগঠনের প্রতিনিধি। সূত্রের খবর, নবান্নের তরফে স্বাস্থ্য কমিশনের সচিবকে দ্রুত কমিটির বৈঠক ডাকতে বলা হয়েছে।

রাজ্যে প্রায় ৪ হাজার বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম রয়েছে। এর মধ্যে কলকাতা সহ বিভিন্ন জেলায় রয়েছে ৮০টি বড় বেসরকারি হাসপাতাল। রাজ্য সরকারের এই নির্দেশিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে তাদের একাংশ। স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীমকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, “সরকারকে খরচ বাঁধার দাবি করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ করেন একজন। আদালত আমাদের বক্তব্য জানতে চায়। তারপর আমরা ড্রাফ্ট করি। তা নিয়ে আমরা বৈঠকে বসব।তাই নির্দেশিকা।’’ বেসরকারি হাসপাতালে কত বেড ফাঁকা রয়েছে, তা যাতে সকলে জানতে পারে, সেইজন্য একটি পোর্টাল চালু করতে চলেছে স্বাস্থ্য কমিশন। চালু করা হচ্ছে ২৪ ঘণ্টার হেল্পলাইন।

এদিকে অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই বি সি রায় হাসপাতালে বাড়ছে শিশু মৃত্যু। গতকাল উত্তর ২৪ পরগনার ২ শিশুর মৃত্যু হল। অ্যাকিউট রেসপিরেটরি ইলনেসে মৃত্যু বলে ডেথ সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে। ১ জানুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত অ্যাডিনো উপসর্গ নিয়ে কত জন শিশু বেসরকারি হাসপাতালগুলিতে ভর্তি হয়েছে, তার তথ্য চাইল স্বাস্থ্য কমিশন। 

আরও পড়ুন: Manik Bhattacharya: এমন অর্ডার দিন, রাতে ঘুমোলে সকালে যেন চোখ না খোলে: মানিক ভট্টাচার্য

সেরা শিরোনাম

West Bengal News Live: চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
Weather Report : প্রচণ্ড বৃষ্টি, টানা দুর্যোগ, উৎসবের মরশুমেই ভাসবে ৩ জায়গা? কমলা সতর্কতা জারি করল IMD
প্রচণ্ড বৃষ্টি, টানা দুর্যোগ, উৎসবের মরশুমেই ভাসবে ৩ জায়গা? কমলা সতর্কতা জারি করল IMD
CPIM Bookstall: ফুলিয়ায় সিপিএমের পুজোর বুকস্টলে ভাঙচুর, আগুন, মনীষীদের ছবি ছিঁড়ে ফেলা হল রাস্তায়
ফুলিয়ায় সিপিএমের পুজোর বুকস্টলে ভাঙচুর, আগুন, মনীষীদের ছবি ছিঁড়ে ফেলা হল রাস্তায়
Kunal Ghosh: নারকেলডাঙা থানায় কুণাল ঘোষের নামে নতুন FIR দায়ের, সোমবারই তলব বেলেঘাটার বিধায়ককে
নারকেলডাঙা থানায় কুণাল ঘোষের নামে নতুন FIR দায়ের, সোমবারই তলব বেলেঘাটার বিধায়ককে

ভিডিও

Durga Puja 2026 | পুজোর থিমে উত্তম কুমার, সেজে উঠেছে লোহারুকা গ্রিন হাইটস্, রাজারহাট
Durga Puja 2026 | মণ্ডপজুড়ে জোটবদ্ধতার ইতিহাস, সংহতিবোধে সেরা দমদম পার্ক তরুণ দল | #abpananda
Durga Puja 2026 | হারানো সুরের ঠিকানায় নিউটাউন CA ব্লক, কী চমক রয়েছে দর্শনার্থীদের জন্য?
Durga Puja 2026 | বৈদ্যবাটী থেকে গঙ্গাধরপুর, একনজরে দেখে নিন জেলার সেরা পুজো | #abpananda
Durga Puja 2026 | কোচবিহার থেকে দক্ষিণ দিনাজপুর, একনজরে দেখুন জেলার সেরা পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget