এক্সপ্লোর

Abhijit Ganguly : 'আমার লেখা অসম্পূর্ণ থাকবে...', বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে গান বাঁধলেন অধ্যাপক

Professor Sings on Contemporary Issue : প্রতিবাদী গান গাওয়াই তাঁর নেশা। গান বাঁধেন সমসাময়িক নানা বিষয় নিয়ে

সুদীপ্ত আচার্য, কলকাতা : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Justice Abhijit Ganguly) নিয়ে গান বাঁধলেন অধ্যাপক। প্রতিবাদী গান গেয়ে ইউটিউবে ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছেন ডানলপের সৌমিক দাস (Soumik Das)। সমসাময়িক ইস্যুতে গান লিখলেও, এই প্রথম কোনও ব্যক্তিকে নিয়ে গান বাঁধলেন সৌমিক। 

পেশায় কম্পিউটার সায়েন্সের অধ্যাপক। প্রতিবাদী গান গাওয়াই তাঁর নেশা। গান বাঁধেন সমসাময়িক নানা বিষয় নিয়ে। অধ্যাপক সৌমিক দাস এবার গান বাঁধলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে। অধ্যাপক সৌমিক দাস বলেন, 'মানুষের জন্য বিচারব্যবস্থা ও প্রশাসন। মানুষ কোনঠাসা না হলে বিচারব্যবস্থায় যায় না। পর্যবেক্ষণের মধ্যে দিয়ে দুর্দশা তুলে ধরছেন। শুধু নেতাদের পোস্টার থাকবে তা নয়, যে মানুষের মনে থাকবে তাঁরই পোস্টার থাকবে।'

সৌমিক দাসের বাড়ি ডানলপে। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বি. টেক, যাদবপুর থেকে পিএইচডি শেষ করে বর্তমানে সেক্টর ফাইভের একটি বেসরকারি কলেজে কম্পিউটার সায়েন্সের বিভাগীয় প্রধান তিনি। নিয়োগ দুর্নীতি থেকে ডেলিভারি বয়ের জীবনকাহিনী। সব নিয়েই গান বেঁধেছেন সৌমিক। কলেজ জীবন থেকেই প্রতিবাদী গান গাওয়ার নেশা তাঁর। ৬৮ টি গান ইতিমধ্যেই আপলোড হয়েছে ইউটিউবে। এবার তাঁরই গানে উঠে এল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের প্রসঙ্গ। সৌমিক বলেন, 'আমার লেখা অসম্পূর্ণ থাকবে ওঁকে নিয়ে গান না লিখলে। যে রায় দিচ্ছেন, অমৃতা সিনহা তাই বজায় রেখেছেন। ওঁর রায়ে আইন আছে, আবেগ নেই। দেখা করার ইচ্ছা আছে।'

শেষবারের বইমেলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে সাধারণের বাঁধভাঙা আবেগ দেখেছিলেন সৌমিক। তারপরই তাঁকে নিয়ে গান তৈরির চিন্তাভাবনা শুরু করেন।

প্রসঙ্গত, হাইকোর্ট চত্বর হোক বা কলকাতা বইমেলা। তিনি যেখানেই গেছেন, তাঁকে ঘিরে দেখা গিয়েছে, সাধারণ মানুষের উন্মাদনা। কখনও আবার তাঁর নামে পড়েছে ফ্লেক্স-পোস্টার। তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।

শ্রী শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, ভগবান সর্বত্র আছেন এবং প্রত্যেক কণায় আছেন। কিন্তু, তিনি একটি মানুষের মধ্যে সবচেয়ে অধিক থাকেন। তেমনই, নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক রায় এবং পর্যবেক্ষণে অনেকের কাছেই কার্যত ভগবানের উচ্চতায় পৌঁছে গেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কখনও এজলাসে, কখনও আবার মাঠে-ময়দানে, 'ভগবান' সম্বোধন শুনেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশে, কর্মজীবনের বকেয়া পান, হাওড়ার অবসরপ্রাপ্ত শিক্ষিকা শ্যামলী ঘোষ। ওই রায়ের পর, ভরা এজলাসে বিচারপতিকে ভগবান বলেছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা। কখনও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে পড়েছে ফ্লেক্স, কখনও পুজোর অনুষ্ঠানের মঞ্চে জায়গায় করে নিয়েছে তাঁর নাম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu On Ananta Maharaj : নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
Voter Card: এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য
এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য
West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি থানা থেকে বের করতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি থানা থেকে বের করতেই

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget