এক্সপ্লোর

Jalpaiguri News: বেসরকারি বাসের মধ্যে রেষারেষিতে আতঙ্ক, প্রতিবাদে বাস ভাঙচুর যাত্রীদের

Protest Erupts Among Passengers:দুটি বেসরকারি বাসের মধ্যে রেষারেষির প্রতিবাদে বাস ভাঙচুর চালালেন যাত্রীরাই। মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ ডোমজুড়ের অঙ্কুরহাটিতে মোড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে।

সুনীত হালদার, হাওড়া: দুটি বেসরকারি বাসের মধ্যে রেষারেষির (Private Bus Race) প্রতিবাদে বাস ভাঙচুর (Bus Vandalized) চালালেন যাত্রীরাই (Passengers Clash)। মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ ডোমজুড়ের (domjur) অঙ্কুরহাটিতে মোড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর হাওড়া থেকে আমতার ঝিকিরা এবং উদয়নারায়ণপুরের ডিহিভুরসুট রুটের দুটি বাসের মধ্যে যাত্রী তোলা নিয়ে রেষারেষি শুরু হয়। রাস্তার বেশিরভাগ অংশে দুটি বাসের মধ্যে বিপজ্জনকভাবে রেষারেষি হওয়ার কারণে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তার পরই এই ঘটনা।

কী ঘটেছিল?
ঝিকিরা রুটের বাসটি যখন অঙ্কুরহাটির কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে ওভারটেক করে তখন ডিহিভুরসুট রুটের বাসের যাত্রীরা রাস্তায় নেমে আসেন। বেশ কয়েকজন যাত্রী লোহার রড দিয়ে ঝিকিরা রুটের বাসটির উপর চড়াও হয়। ভাঙচুর করা হয় বাসটিতে। কাচের টুকরো লেগে দুই যাত্রী আহত হন। ঘটনাস্থলে ছুটে আসেন নিবড়া ট্রাফিক গার্ডের ট্রাফিক সার্জেন্ট। দুটি বাস এবং চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। আতঙ্কিত যাত্রীরা জানিয়েছেন, যে ভাবে চালকরা বাস চালাচ্ছিলেন তাতে যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। ঝিকিরা রুটের বাসের কন্ডাক্টারের দাবি, এই রুটে কমিশন সিস্টেমে বাস চালানো হয়। তাই যাত্রী তোলা নিয়ে রেষারেষি থাকে। ঘটনাচক্রে এদিনই জলপাইগুড়িতে দুদুটি সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। এর মধ্য়ে একটি দুর্ঘটনায় প্রাণ গিয়েছে ৩ জনের। দ্বিতীয় দুর্ঘটনায় জখম ১। 

সড়ক দুর্ঘটনা...
এর মধ্য়ে ময়নাগুড়ির উল্লাডাবরি এলাকার দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানায় প্রশাসন। জখম অনেকে। তাঁদের জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। অন্য দিকে রাজগঞ্জের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের নর্থ বেঙ্গল ফার্ম সংলগ্ন তেতুলতলা স্কুলের সামনে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। এলাকায় চাঞ্চল্য তার পর থেকেই। প্রতিবাদে পথ অবরোধ করেন এলাকাবাসী। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভও দেখান উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বেলাকোবা ফাঁড়ির পুলিশ। উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ।প্রশ্ন হচ্ছে, এই ধরনের দুর্ঘটনা রাজ্যে নতুন নয়। উত্তর থেকে দক্ষিণ প্রায়ই সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতির খবর উঠে আসে। তার পরও কি যথেষ্ট সতর্ক নয় প্রশাসন? কোথায় গাফিলতি থাকছে যাত্রীদের? গত কালও যেমন হাওড়ার ডোমজুড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক তরুণের। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পারে, গড়ফা থেকে বাইকে করে দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছিলেন ওই দুই তরুণ। পিছন থেকে কোনও একটি গাড়ি তাঁদের বাইকে ধাক্কা মারে। তাতেই এই মর্মান্তিক পরিণতি। 

আরও পড়ুন:'স্তাবকতা সম্ভব নয়', পোস্ট এই বঙ্গ কংগ্রেস নেতার, ভাঙন এবার হাত শিবিরেও ?

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Kali Puja 2026: বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
Koustav Bagchi: বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
West Bengal: দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget