এক্সপ্লোর

Koustav Bagchi : 'স্তাবকতা সম্ভব নয়', পোস্ট এই বঙ্গ কংগ্রেস নেতার, ভাঙন এবার হাত শিবিরেও ?

Koustav Bagchi FB Post: 'আমার পক্ষে স্তাবকতা সম্ভব নয়। খুব শীঘ্রই সিদ্ধান্ত নেব।' ফেসবুকে পোস্ট করেন কংগ্রেস নেতা। 

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা :  কংগ্রেস ছাড়তে চলেছেন কৌস্তুভ বাগচি ( Congress Leader Koustav Bagchi )? ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা। কংগ্রেস নেতা ( Congress )  সোশ্যাল মিডিয়ায়  ( Social Media ) লিখেছেন, 'সম্মানের সঙ্গে দল করাটা দিন দিন কঠিন হয়ে উঠছে। আমার পক্ষে স্তাবকতা সম্ভব নয়। খুব শীঘ্রই সিদ্ধান্ত নেব।' ফেসবুকে পোস্ট করেন কংগ্রেস নেতা। 

পশ্চিমবঙ্গে এআইসিসির সদস্য তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে ৬৮ জন নির্বাচিত সদস্য ও ২০ জনকে কোয়াপ্ট করা হয়েছে। সেই তালিকাতেও নাম নেই কৌস্তুভ বাগচির। এআইসিসির সদস্য তালিকায় রয়েছেন অধীর চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নান, মনোজ চক্রবর্তীরা। 

 

এদিন এবিপি আনন্দ-র তরফে কৌস্তুভের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ২-৩ দিন আগে তিনি জানতে পেরেছিলেন যে পশ্চিমবঙ্গে এআইসিসির সদস্য তালিকায় তাঁর নাম থাকছে। কিন্তু মঙ্গলবার সকালে যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে তাঁর নাম নেই। তবে কৌস্তুভ বাগচির কথা অনুসারে এই তালিকা একেবারেই স্তাবকতার ভিত্তিতে তৈরি। তিনি কোনও কিছুর জন্য লালায়িত নন। যদি পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীদের থেকে জানতে চাওয়া হয় আর নব্বই শতাংশ কর্মী যদি বলেন, তাঁর সেই তালিকায় জায়গা পাওয়ার যোগ্যতা নেই, তবে তা তিনি মাথা পেতে নেবেন। তিনি মনে করেন, তালিকা থেকে তাঁকে বাদ দেওয়া কর্মীদের আবেগ ও মনোভাবের সঙ্গে প্রতারণা করা হয়েছে । কৌস্তুভের দাবি, তাঁর পক্ষে কারও স্তাবকতা করা সম্ভব নয় । 'যতদিন কংগ্রেস দলটা করেছি, মাথা উঁচু করে করেছি।স্তাবকতা করা আমার পক্ষে সম্ভব নয়, এখন স্তাবকতা করাই মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে। ' 

তবে কি অন্য দলে যাচ্ছেন কৌস্তুভ?

সেই সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। পাশাপাশি তিনি বলেন, হয়ত পুরোপুরি নিজের কেরিয়ারেও মন দিতে পারেন।  

দল ছাড়ছেন কি ?

কৌস্তুভের সরাসরি উত্তর, তিনি অতীতে দলে থেকেও পি চিদাম্বরমের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। কিন্তু দল ছাড়েননি। তাই এখনই নিশ্চিত ভাবে কিছু বলতে পারছেন না। যদিও কংগ্রেস দল ছাড়ার কথা তিনি দুঃস্বপ্নেও ভাবতে পারেন না বলে জানালেন তিনি। তবে উত্তরে উড়িয়ে দেননি অন্য দলে যাওয়ার প্রসঙ্গও।           

দলের একাংশের অভিযোগ, অধীর চৌধুরী ঘনিষ্ঠদের নামই মূলত যুক্ত হয়েছে   তালিকায়।            

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
Employees' Provident Fund Organisation: পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget