এক্সপ্লোর

Anubrata Mondal: জুতো হাতে অনুব্রতকে ঘিরে বিক্ষোভ আসানসোলে

Anubrata Mondal Arrested: বৃহস্পতিবার সকালে গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই।এদিন আসানসোলে বিশেষ আদালতে হাতে জুতো উঁচিয়ে এক ব্যক্তি অনুব্রত মণ্ডলকে ঘিরে বিক্ষোভ দেখান।

আসানসোল: জুতো হাতে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) বিক্ষোভ। এদিন আসানসোলে (Asansol) বিশেষ আদালতে হাতে জুতো উঁচিয়ে এক ব্যক্তি অনুব্রত মণ্ডলকে ঘিরে বিক্ষোভ দেখান। বৃহস্পতিবার সকালে গরুপাচারকাণ্ডে বীরভূমের (Birbhum) তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। গ্রেফতারির পর প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় ECL-এর গেস্ট হাউসে। তারপর সেখান থেকে পেশ করা হয় আসানসোলের বিশেষ আদালতে। অনুব্রতকে নিয়ে গাড়ি ঢুকতে বদলে যায় কোর্ট চত্বরের চেহারা। 'গরু চোর' বলে স্লোগান দেয় বাম-বিজেপি। আর সেই সময় জুতো হাতে তুলে বিক্ষোভ দেখানো হয়।  যদিও গ্রেফতারির পর থেকে মুখে কুলুপ অনুব্রত মণ্ডলের।

জুতো হাতে বিক্ষোভ: নিয়োগ দুর্নীতির অভিযোগে গত ২৩ জুলাই গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। আর এরপরই পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা, সোনার গয়না। মেলে দলিলও। এই মামলা চলাকালীন একাধিকবার স্বাস্থ্য পরীক্ষা করানো হয় পার্থ-অর্পিতার। গত ২ অগাস্ট জোকা ESI হাসপাতালে আসা পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে জুতো ছোড়েন এক মহিলা। দুর্নীতি নিয়ে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, চাকরি দেবে বলে টাকা নিয়েছে, আর নিয়ে উনি ফুর্তি করছে, ফ্ল্যাট কিনছে। আর এদিন অনুব্রত আসানসোল বিশেষ আদালতে নিয়ে আসতেই কার্যত একই ঘটনার নজির দেখা গেল। বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতাকে ঘিরে জুতো দেখিয়ে বিক্ষোভ দেখানো হয়। একইসঙ্গে জেলায় জেলায় গুড়-বাতাসা-নকুলদানা বিলি করে বিজেপি। আসানসোল কোর্ট চত্বরেও 'গরু চোর' বলে স্লোগান দেয় বাম-বিজেপি। 

পার্থ চট্টোপাধ্যায়ের পর তৃণমূলের আরও এক হেভিওয়েট নেতা কেন্দ্রীয় এজেন্সির জালে। গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল। গতকাল হাজিরা এড়ানোর পর আজ সকালে আদালতের নির্দেশনামা ও মেডিক্যাল রিপোর্ট নিয়ে বোলপুরের নীচুপট্টিতে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বাড়িতে পৌঁছে যান সিবিআই অফিসাররা। অনুব্রতর বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেন সিবিআই আধিকারিকরা। বাড়ির সকলের মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়।

সিবিআই সূত্রে খবর, এর আগে গতকাল বোলপুর মহকুমা হাসপাতালের চিকিত্সক চন্দ্রনাথ অধিকারীর সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। আজ ওই চিকিত্সকের বয়ান রেকর্ড করা হতে পারে। সিবিআই সূত্রে খবর, অনুব্রত প্রভাব খাটিয়ে চিকিত্সককে দিয়ে প্রেসক্রিপশন লেখানোর চেষ্টা করেছিলেন কিনা, তা জানতে চাওয়া হয়। কার নির্দেশে ওই সরকারি চিকিত্সক বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বাড়িতে গিয়েছিলেন, তাও জানতে চায় সিবিআই। খবর সূত্রের। গরুপাচার মামলায় ১০ বার অনুব্রতকে তলব করে সিবিআই। ৯ বার হাজিরা এড়াল তৃণমূল জেলা সভাপতি। অসুস্থতার কথা বলে গতকালও হাজিরা এড়ান অনুব্রত। গরুপাচার মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন।

আরও পড়ুন: Anubrata Mandal Arrested : মানসিক অবস্থা ভাল নেই, এক সপ্তাহ ছুটিতে যাচ্ছেন অনুব্রতকে বাড়িতে দেখতে যাওয়া চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী

সেরা শিরোনাম

কবে পুরভোট, ফয়সালা হল না আজও! কী হবে পরবর্তী পদক্ষেপ? বিচারপতি জানালেন ...
কবে পুরভোট, ফয়সালা হল না আজও! কী হবে পরবর্তী পদক্ষেপ? বিচারপতি জানালেন ...
News Live Updates: পুরভোট মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠাতে সুপ্রিম কোর্টের প্রাথমিক প্রস্তাব
পুরভোট মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠাতে সুপ্রিম কোর্টের প্রাথমিক প্রস্তাব
KMC Poll : কলকাতা পুরভোটের জট আজ কাটবে ? সর্বোচ্চ আদালতে মিলবে সমাধান? আজ সুপ্রিম কোর্টে ফের শুনানি
কলকাতা পুরভোটের জট আজ কাটবে ? সর্বোচ্চ আদালতে মিলবে সমাধান? আজ সুপ্রিম কোর্টে ফের শুনানি
BJP News: বেআইনি কাজের জন্য় চাপ দেওয়ার অভিযোগ, মালদার ADM-র সঙ্গে সংঘাতে BJP পরিচালিত পঞ্চায়েতের প্রধান
বেআইনি কাজের জন্য় চাপ দেওয়ার অভিযোগ, মালদার ADM-র সঙ্গে সংঘাতে BJP পরিচালিত পঞ্চায়েতের প্রধান

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget