এক্সপ্লোর

Bappaditya Arrested: থানা থেকে বাপ্পাদিত্যকে বের করতেই ছোড়া হল ডিম, দাবি উঠল, 'পাবলিকের হাতে তুলে দিন ওকে..'

TMC Councilor Arrested: ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে গ্রেফতারির পরে, ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ

কলকাতা: একের পর এক কাউন্সিলর, তৃণমূল নেতা-মন্ত্রীর গ্রেফতারির খবর প্রকাশ্যে আসছে। আর এবার, কলকাতায় গ্রেফতার আরও ১ তৃণমূল কাউন্সিলর। গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। তোলাবাজির অভিযোগে গতকাল পুলিশের জালে গ্রেফতার হন, ১০১ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। গতকাল রাতেই পাটুলি থানায় আনা হয় বাপ্পাদিত্য দাশগুপ্তকে। তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে উদ্দেশ্য করে দেওয়া হয়, চোর স্লোগান। গতকাল বিকেলেই ১০১ নং ওয়ার্ডে গ্রেফতার যুব তৃণমূল নেতা সৌরভ ঘোষ। গতকালের পরে আজও, পাটুলি থানার বাইরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। 

বাপ্পাদিত্যকে থানা থেকে বের করা হলেই ছোড়া হয় ডিম!

১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে গ্রেফতারির পরে, ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। উঠে আসে, বিস্ফোরক সব অভিযোগ। এদিন বাপ্পাদিত্য দাশগুপ্তকে থানা থেকে আলিপুর আদালতে নিয়ে যাওয়ার জন্য বের করা হলেই ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। তৃণমূল কাউন্সিলরকে কোনোক্রমে গাড়িতে তোলে পুলিশ। বাপ্পাদিত্য দাশগুপ্তকে পুলিশের গাড়িতে তোলার পরেই, গাড়ি লক্ষ্য করে ধেয়ে আসে ডিম। এদিন থানার বাইরে, আগে থেকেই ডিম হাতে করে বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয়রা।

বাপ্পাদিত্য দাশগুপ্তকে পুলিশি ঘেরাটোপে থানা থেকে বের করে নিয়ে যাওয়া নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। তাঁরা বলেন, 'ওর মতো মানুষকে পুলিশি নিরাপত্তা দেওয়া হল কেন? কেন ওর মতো মানুষকে জনগণের হাতে ছেড়ে দেওয়া হল না?' এক বিক্ষুদ্ধ জনতা বলছেন, 'একজন অফিসারের গাড়িতে করে একটা চোরকে নিয়ে চলে গেল!' কেউ আবার বলছেন, 'জনগণের হাতে ছেড়ে দিলেই ও ওর কুকর্মের ফল পেয়ে যেত।' বাপ্পাদিত্য যতক্ষণ থানার মধ্যে ছিলেন, ততক্ষণ থানা লক্ষ্য করে পর্যস্ত ডিম ছোড়া হয়। বাপ্পাদিত্যের বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। অনেকে অভিযোগ তুলছে, ২০২১-এ নির্বাচনে জেতার পরে, তাঁকে মারধর করা হয়েছে। অনেকে আবার দাবি করছেন, তাঁর ওপর ভুয়ো কেস করা হয়েছে। সেই কেসের কাগজ পর্যন্ত সঙ্গে নিয়ে এসেছেন তিনি। সব মিলিয়ে রীতিমতো ক্ষোভের পরিস্থিতি তৈরি হয় থানার বাইরে। বাপ্পাদিত্যকে কোনোমতে থানা থেকে বের করে নিয়ে এসেই গাড়িতে তোলা হয়। এরপরে গাড়ি নিয়ে বেরিয়ে যায় পুলিশ। সেই সময়েই গাড়ি লক্ষ্য করে ধেয়ে আসে ডিম। শেষে কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামাল দেয়।

আরও পড়ুন: Actor Death: চিকিৎসা করেও হল না শেষরক্ষা, মাত্র ৫৬ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় অভিনেতা!

Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojana: আপনার অন্নপূর্ণা যোজনার আবেদন যদি বাতিল হয়ে থাকে তাহলে আপনি কী করবেন?
আপনার অন্নপূর্ণা যোজনার আবেদন যদি বাতিল হয়ে থাকে তাহলে আপনি কী করবেন?
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kolkata Fire: কলকাতার 'শিখা ইন' যেন 'মৃত্যুপুরী' ! প্রাণ বাঁচাতে কেউ দিয়েছেন ঝাঁপ, কেউ দাঁড়িয়েন কার্নিসে, ঠিক কী ঘটেছিল মাঝরাতে ?
কলকাতার 'শিখা ইন' যেন 'মৃত্যুপুরী' ! প্রাণ বাঁচাতে কেউ দিয়েছেন ঝাঁপ, কেউ দাঁড়িয়েন কার্নিসে, ঠিক কী ঘটেছিল মাঝরাতে ?
Annapurna Yojana: আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও মেলেনি টাকা, কীভাবে পুনরায় আবেদন করবেন?
আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও মেলেনি টাকা, কীভাবে পুনরায় আবেদন করবেন?
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget