এক্সপ্লোর

Bardhaman Road Accident: নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টোল যাত্রীবাহী বাস, আশঙ্কাজনক অবস্থা ২ জনের

এই ঘটনায় কপালজোড়ে প্রাণে বেঁচেছে বাকি যাত্রীরা। বাসটির গতি বেশি থাকাতেই এই বিপত্তি বলে মত পুলিশের।

কমলকৃষ্ণ দে, ভাতার (পূর্ব বর্ধমান): ফের ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী হল নয়ানজুলি। নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল একটি যাত্রীবাহী বাস। ঘটনাটি ভাতারের আলিনগর মোড় এলাকার।

এই দুর্ঘটনায় আহত হয়েছেন ৫ জন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক, এমনটাই জানা গিয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁদের বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে নতুনহাট থেকে বর্ধমানের দিকে বাদশাহীরোড ধরে আসছিল যাত্রীবাহী এই বাসটি। আলিনগরের কাছে দ্রুতগতিতে একটি  স্পীডব্রেকার পার করার সময় নিয়ন্ত্রণ হারায় বাসটি। এরপরই নিয়ন্ত্রণ হারায় বাসটি। 

স্থানীয়রা জানায় নয়ানজুলিতে নেমে একটি গাছে ধাক্কা মেরে কোনো রকমে সেখানেই আটকে যায় বাসটি। এই ঘটনায় ৫ জন আহত হয়েছে। ঘটনাস্থলে ভাতার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এর ফলে ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে বাদশাহীরোড।.

এই ঘটনায় কপালজোড়ে প্রাণে বেঁচেছে বাকি যাত্রীরা। বাসটি গাছে আটকে যাওয়ায় তলিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে। বাসটির গতি বেশি থাকাতেই এই বিপত্তি বলে মত পুলিশের। যদিও গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বাসের পলাতক চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে তাঁরা।

কিছুদিন আগেই জলপাইগুড়ির হলদিবাড়ি রোডের তোড়ল পাড়ার ভাটা খানা এলাকায় নয়নজুলিতে একটি বাস দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর প্রায় ৪০-৫০ জন যাত্রী নিয়ে যাচ্ছিল এই বাসটি। বাসে বেশ কয়েকজন মহিলা যাত্রী ছিলেন। এছাড়াও ছিলেন বেশ কয়েকজন শিশু যাত্রী। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়নজুলিতে পড়ে যায় বাসটি। সেখান থেকেই স্থানীয়রা তখন উদ্ধার করেন বাসের যাত্রীদের। 

এর আগে দত্তপুকুরেও যশোর রোডে বাস দুর্ঘটনা হয়েছিল। নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে একটি বাস। ঘটনায় আহত হন বাসের চালক সহ ১২ জন। আমডাঙা থেকে ধূলাগড় যাওয়ার পথে দুর্ঘটনা হয়েছিল বলে জানা গিয়েছিল।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget