এক্সপ্লোর

Katwa News: ১৫ বছরের পুরপ্রধান, ২৫ বছরের কাউন্সিলর, এ বার রবীন্দ্রনাথহীন কাটোয়া পুরসভা

Katwa News: কাটোয়া পুর এলাকায় বেশ কিছু সমস্যা রয়েছে, যেমন নিকাশি, ফুটপাত দখল করে বাজার, ওভারব্রিজের দাবি।

রাণা দাস, পূর্ব বর্ধমান:  কাটোয়া পুরসভার (Katwa Municipal Corporation) টানা ১৫ বছরের পুরপ্রধান, ২৫ বছরের কাউন্সিলর। কিন্তু সেই রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে (Rabindranath Chatterjee) ছাড়াই এ বার সেখানে গঠন হতে চলেছে নতুন পুর বোর্ড। আগেই বিধায়ক নির্বাচিত হয়েছেন। তাই এ বার পুরভোটে অংশগ্রহণ করেননি। তাঁর অনুপস্থিতিতে নতুন পুরপ্রধান হিসেবে উঠে আসছে দু’-তিনটি নাম, যা নিয়ে কানাঘুষো চলছে। তবে বিজেপির কটাক্ষ, ভোটে দাঁড়ালে হেরে যেতেন, তাই জেনেশুনেই ভোটে দাঁড়াননি রবীন্দ্রনাথ।

পূর্ব বর্ধমান (Purba Bardhaman News) জেলার ছয় পুরসভার মধ্যে কাটোয়া (Katwa News) পুরসভার চেয়ারম্যান কে হবেন, সেদিকে তাকিয়ে আছে সকলে। কারণ গত ২৫ বছর ধরে নিজের দখলে কাটোয়া পৌরসভাকে রেখেছিলেন  তৃণমূলের বিধায়ক তথা জেলা সভাপতি রবীন্দ্রনাথ। এ বার তাঁর অনুপস্থিতিতে যে নামগুলি উঠে আসছে, তাতে প্রথমেই রয়েছে কাটোয়া পুরসভার পুর প্রশাসক তথা ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমীর সাহা। দ্বিতীয়  নাম  কাটোয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ্র রায় এবং তৃতীয় নাম হিসেবে পূর্ব বর্ধমান জেলার নেত্রী তথা ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দনা মাঝির কথা শোনা যাচ্ছে। এঁদের মধ্যে কার হাতে দায়িত্ব ওঠে, সে দিকেই তাকিয়ে এলাকাবাসী।  

কাটোয়া পুর এলাকায় বেশ কিছু সমস্যা রয়েছে, যেমন নিকাশি, ফুটপাত দখল করে বাজার, ওভারব্রিজের দাবি। স্থানীয় মানুষের মতে, রবীন্দ্রনাথের হাতে পুরসভার দায়িত্বে থাকলে ভাল হত। তবে  যিনিই দায়িত্বে আসুন না কেন, অন্তত এই সমস্যাগুলির সমাধান যেন হয়, তেমনটাই আশা করছেন সকলে। আর শুধু সাধারণ মানুষই নন, রবীন্দ্রনাথও পুর এলাকায় বেশ কিছু সমস্যা রয়েছে বলে মেনে নিয়েছেন। তিনি বলেন, ‘‘ওভারব্রিজ করতে পারলে ভাল লাগত। আশা করি নতুন যাঁরা আসবেন, ভাল কাজ করবেন।’’ সবরকম ভাবে নতুনদের সাহায্য করবেন বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: Calcutta HC: ‘কলকাতা হাইকোর্টের বিচারপতিদের কেনা যায় না’, মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি শরাফ

তবে রবীন্দ্রনাথকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপি জেলা সভাপতির বক্তব্য, ‘‘রবীন্দ্রনাথবাবু জানতেন ভোটে দাঁড়ালে হেরে যেতে পারেন। তাই তিনি দাঁড়াননি। তৃণমূল মানেই সন্ত্রাস। তাই নতুন যিনিই পুরপ্রধান হোন না কেন, কাটোয়া শহরের কোন উন্নয়ন হবে না।’’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

R G Kar Case: ২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Har Ghar Tiranga in Purulia: পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা, র‍্যালিতে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন ছৌ নৃত্য শিল্পীরাও
পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা, র‍্যালিতে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন ছৌ নৃত্য শিল্পীরাও
RG Kar Case: ১৪ অগাস্ট ২০২৪, অভয়ার মা-কে কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ? জানালেন মুখ্যমন্ত্রী
১৪ অগাস্ট ২০২৪, অভয়ার মা-কে কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ? জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget