এক্সপ্লোর

Purba-Bardhaman News: ''গায়ে হাত দেবেন না, ছেলে ছোকরাদের রক্ত গরম'' - পুলিশকে হুঁশিয়ারি মীনাক্ষীর

DYFI Meeting:  ''চোর ধরো, জেল ভরো'' স্লোগানকে সামনে রেখে আগামী ২০ সেপ্টেম্বর ধর্মতলায় সভার ডাক দিল ডিওয়াইএফআই।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান:  ''চোর ধরো, জেল ভরো'' স্লোগানকে সামনে রেখে আগামী ২০ সেপ্টেম্বর ধর্মতলায় সভার ডাক দিল ডিওয়াইএফআই। বর্ধমানের সভা মঞ্চ থেকে এই ঘোষণা করেছেন ডিওয়াইএফআই-এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। মূলত, দুর্নীতি প্রসঙ্গে রাজ্য সরকারকে কোণঠাসা করতেই এই ঝাঁঝালো আক্রমণের পথে নামছে বাম যুব সংগঠন।   

এদিন তিনি জানান, ওই সভা থেকে দুর্নীতির প্রতিবাদের পাশাপাশি কাজের দাবিতে সরব হবে বাম যুবরা। পাশপাশি আনিশ খানের খুনিদের শাস্তির দাবিতে সরব হবেন যুবনেত্রী। এই বলেই অবশ্য থেমে থাকেননি ডিওয়াইএফআই-এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি জানান, তাঁদের সভার পারমিশন দেওয়া না হলে, অনুমতি ছাড়াঅ সভা করবে যুবরা। এমনকী মঞ্চ বাঁধতে না দিলে মঞ্চ ছাড়াই সভা হবে। মাইক বাঁধার ছাড়পত্র না পেলে কাঁধে মাইক নিয়েই চলবে সভা।

এদিন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশে মীনাক্ষী বলেন, '' পঞ্চায়েত নির্বাচনে লাঠি নিয়ে এলে আমিও শুধু ঝাণ্ডা নিয়ে নয়,ডাণ্ডা নিয়ে যাব, সমানে-সমানে লড়াই হবে।'' এখানেই থামেনি বাম যুব নেত্রীর বাক্যবান। পাশাপাশি পুলিশকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ''সব পুলিশকে সাবধান করছি, তৃণমূলের দালালি করে ভুলেও কমরেডদের গায়ে হাত দেবেন না। ছেলে ছোকরাদের রক্ত গরম থাকে, কী হবে তার দায় আমরা নেব না। '' আজ ডিওয়াইএফআই এর পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে বর্ধমান স্টেশন চত্ত্বর থেকে কার্জন গেট পর্যন্ত্ মিছিল হয়।মিছিল শেষে কার্জন গেটে পথসভা করেন রাজ্য সভানেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়।

রাজ্যের বর্তমান পরি্স্থিতি বলছে, দুর্নীতি নিয়ে অনেকটাই 'ব্যাকফুটে' রয়েছে তৃণমূল কংগ্রেস। একে একে শাসক দলের নেতা-মন্ত্রীদের নাম জড়াচ্ছে দুর্নীতিতে। ইতিমধ্যেই পাহাড়প্রমাণ টাকা উদ্ধার হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বিভিন্ন ফ্ল্যাট থেকে। গরু পাচার মামলায় শ্রীঘরে বীরভূমের তৃণমূলের সভাপতি অনুব্রত মন্ডল। তাই পঞ্চায়েত ভোটের আগে শাসক দলের এই দুর্নীতি নিয়ে সরব হয়েছে বিরোধীরা। বিজেপি, সিপিএম, কংগ্রেসের সঙ্গে সেই ব্রিগেডে নাম লিখিয়েছে বামেদের যুব সংগঠন। ২০ সেপ্টেম্বর কলকাতায় হবে সভা। 

 

আরও পড়ুন : North 24 Pargana News: শতবর্ষ পেরিয়ে মৃত্যু , বৃদ্ধের প্রয়াণে ডিজে বাজিয়ে নাচ হাবরার গ্রামে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana:
Annapurna Yojana: "ঝাড়ই বাছাইয়ের কাজ অন্তিম পর্যায়ে", কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? বৈঠক থেকে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা

ভিডিও

Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget