এক্সপ্লোর

Purba Bardhaman: কাটোয়ায় কংগ্রেস প্রার্থী ভাইপোর বিরুদ্ধে প্রচারে তৃণমূল জেলা সভাপতি

Municipal Election: ভাইপোর বিরুদ্ধে প্রচারে নামলেন কাকা। কাটোয়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঘটনা। কাকাকে আক্রমণ না করলেও, তৃণমূল প্রার্থীকে কটাক্ষ করেছেন কংগ্রেস প্রার্থী।

রানা দাস, কাটোয়া: পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কাটোয়ায় (Katwa) পুরভোটের (Municipal Election) প্রচারে ভাইপোর বিরুদ্ধে নামলেন কাকা। কাটোয়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে কংগ্রেস (Congress) প্রার্থী রঞ্জিত চট্টোপাধ্যায়। তিনি সম্পর্কে তৃণমূলের (AITC) পূর্ব বর্ধমান জেলার সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের ভাইপো। এবার সেই ভাইপোর বিরুদ্ধেই প্রচারে নামলেন কাকা।

এই ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অরিন্দম বন্দ্যোপাধ্যায়। তাঁর আশঙ্কা ছিল, ভাইপোর বিরুদ্ধে হয়তো প্রচারে নামবেন না দলের জেলা সভাপতি। তবে শেষপর্যন্ত প্রচারে নামলেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন ভোটের ময়দানে টক্কর বাবা-ছেলের! সন্তানের পাশেই মা

মাসকয়েক আগে দলের জেলা সভাপতিকেই প্রকাশ্য সভায় ‘হরিদাস পাল’ বলে কটাক্ষ করেন তৃণমূল প্রার্থী। সেই ঘটনার কথা উল্লেখ করে কংগ্রেস প্রার্থীর কটাক্ষ, ‘কাকার সঙ্গে আমার সম্পর্ক ভাল। কাকা-ভাইপোর সম্পর্ক পারিবারিক। যেহেতু আমি কংগ্রেস করি আর কাকা তৃণমূলের জেলা সভাপতি তাই কাকা তৃণমূলের হয়ে প্রচারে নেমেছেন। কিন্তু তিনি যাঁকে নিয়ে প্রচার করছেন, সেই তৃণমূল প্রার্থী কিছুদিন আগেই কাকাকে কটাক্ষ করেছিলেন। ফলে এই প্রচার হাস্যকর।’

তৃণমূল প্রার্থীর পাল্টা জবাব, ‘জেলা সভাপতির সঙ্গে যা হয়েছে, সেটা আমাদের দলের ব্যাপার। অন্য দলের নাক না গলানোই ভাল।’

তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য, ‘আমার ভাইপোর সাথে পারিবারিক সম্পর্ক ভাল। তবে আমি যেহেতু তৃণমূলের জেলা সভাপতি, তাই আমি তৃণমূলের প্রার্থীর হয়ে প্রচারে নামব এটাই স্বাভাবিক।’

অন্যদিকে, পূর্ব বর্ধমানের মেমারি পুরসভায় তৃণমূলের প্রচারে বাজছে জনপ্রিয় হিন্দি গানের প্যারোডি। ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী টোটোয় মাইক বেঁধে এই গান বাজিয়ে এলাকায় ঘুরছেন। সরকারের উন্নয়নমূলক প্রকল্পের প্রচার করতেই এই উদ্যোগ, দাবি তৃণমূল প্রার্থীর।

মেমারি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ও বিদায়ী কাউন্সিলর সুপ্রিয় সামন্ত এলাকায় গুটেনদা নামে পরিচিত। ‘১০ নম্বর ওয়ার্ডে গুটেনদাকে আবার চাই’- এই স্লোগান তুলে বাঁধা হয়েছে প্যারোডি গান। 

হিন্দি সিনেমার আইটেম সং-কে হাতিয়ার করার জবাব মিলবে ভোটবাক্সে, কটাক্ষ বিজেপির। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Updates: বুলডোজারে গুঁড়িয়ে গেল অভিষেকের আমতলার কার্যালয়, কেন্দ্রীয় বাহিনী নিয়ে অ্যাকশনে পুলিশ!
বুলডোজারে গুঁড়িয়ে গেল অভিষেকের আমতলার কার্যালয়, কেন্দ্রীয় বাহিনী নিয়ে অ্যাকশনে পুলিশ!
Rajarhat Blast: সাদা রঙের ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে উঠছে কিশোর, একটি ঘুরে ঢুকছে সে, বেরিয়ে আসতেই...
সাদা রঙের ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে উঠছে কিশোর, একটি ঘুরে ঢুকছে সে, বেরিয়ে আসতেই...
Covid New Cases: রাজ্যে ফের করোনা আক্রান্ত, কলকাতার এই হাসপাতালের ICU-তে ১০ বছরের বালক, কী কী উপসর্গ রয়েছে?
রাজ্যে ফের করোনা আক্রান্ত, কলকাতার এই হাসপাতালের ICU-তে ১০ বছরের বালক, কী কী উপসর্গ রয়েছে?
Abhishek Banerjee: 'যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, '২৪ সালে জয়ও হয়েছে...', কী বললেন অভিষেক ?
'যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, '২৪ সালে জয়ও হয়েছে...', কী বললেন অভিষেক ?

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Embed widget