এক্সপ্লোর

Birbhum News: ভোটের ময়দানে টক্কর বাবা-ছেলের! সন্তানের পাশেই মা 

Birbhum Municipal Election News: বীরভূমের রামপুরহাট পুরসভা ৮ নং ওয়ার্ডেj ফরোয়ার্ড ব্লক প্রার্থীর মা জানিয়েছেন, স্বামী নয়, ভোট তিনি দেবেন ছেলেকে। ভোটের লড়াইয়ে স্বামী নয় ছেলের পাশেই দাঁড়ালেন মা। 

নান্টু পাল, রামপুরহাট (বীরভূম):  ভোটের ময়দানে টক্কর বাবা-ছেলের (Father and Son) ! প্রতিপক্ষ শিবিরের যোদ্ধা তাঁরা। লড়াইয়ের ময়দানে (Municipal Election) কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। ফলে উভয়সংকটে পরিবার। বিশেষ করে, যাঁর স্বামী ও ছেলের লড়াই, তাঁর দোলাচল তো থাকবে, এটাই স্বাভাবিক। তবে প্রবল পুত্রস্নেহই। তিনি ঠিক করে নিয়েছেন ভোট কাকে দেবেন। বীরভূমের (Birbhum) রামপুরহাট পুরসভার (Rampurhat Municipality)  ফরোয়ার্ড ব্লক প্রার্থীর মা জানিয়েছেন, স্বামী নয়, ভোট তিনি দেবেন ছেলেকে। ভোটের লড়াইয়ে  স্বামী নয় ছেলের পাশেই দাঁড়ালেন মা। 

বীরভূমের রামপুরহাট পুরসভা ৮ নং ওয়ার্ডে ভোট যুদ্ধে বাবা-ছেলের লড়াই হচ্ছে।  রামপুরহাট পুরসভা ৮ নং ওয়ার্ডে বাবা নব কুমার দাস নির্দল  হিসেবে মই প্রতীকে  এবং ছেলে শংকর দাস ফরওয়ার্ড ব্লকের প্রার্থী  হিসেবে ভোটে দাড়িয়েছেন। সকাল হলেই দুজনেই বাড়ি একই থেকে আলাদা আলাদা ভাবে বেরিয়ে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার  করেছেন।   বাবা-ছেলের এই  লড়াই বেশ জমে উঠেছে রামপুরহাট পুরসভার ৮ নং ওয়ার্ডে।
বাবা নব কুমার দাসের দাবি তিনি বিক্ষুব্ধ বিজেপি। তিনি বলেছেন, এলাকার উন্নয়নের করার জন্য আমি নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছি। আমার প্রচার আমি করছি, ছেলে ছেলের প্রচার করছে।ছেলে আগে মনোনয়ন দাখিল করেছিল।আমি বিজেপি বিক্ষুব্ধ কর্মী তার জন্য দাঁড়িয়েছি।এলাকার মানুষ আমাকে সমর্থন করে। আমিই জিতব।

ছেলে শংকর দাস বললেন,  বাবা দাঁড়িয়েছে বিক্ষুব্ধ বিজেপি নির্দল হিসেবে।  আমি দাঁড়িয়েছি ফরোয়ার্ড ব্লক থেকে। বাবা ভোটে দাঁড়িয়েছে, সেটা আমাকে জানায়নি।আমি বাবাকে বলেছিলাম আমি দাঁড়াব। কারণ এলাকার মানুষ আমাকে চায়।আমি মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি। বাবা বাবার মত লড়বে, আমি লড়ব আমার মত। 

বিজেপি প্রার্থী রেশমি দে  অবশ্য নবকুমারের বিজেপির বিক্ষুব্ধ হওয়ার দাবি খারিজ করে দিয়েছেন। তিনি বলেছেন, এটা বাবা-ছেলের ভোটের লড়াই। বাবা যে বিক্ষুব্ধ বিজেপি বলছেন, তিনি কোনও দিনই বিজেপি ছিলেন না। ভোট এলেই তিনি ভোটে দাঁড়ান আর নিজেকে এই পার্টি, ওই পাটির সদস্য বলে দাবি করেন। বাবা,ছেলে যে দুই জন দাড়িয়েছেন এলাকায় তাঁদের কোনও অস্তিত্ব নেই। আমাদের লড়াইটা হবে তৃণমূলের সঙ্গে। আর এখানে বিজেপিই জিতবে। 

তৃনমুলের প্রার্থী প্রিয়নাথ সাউ বলেছেন, এরসঙ্গে আমাদের কোনও ব্যাপার নেই। এখানে বিজেপির কিছু নেই ।লড়াই হলে তা হবে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী শংকর দাসের সঙ্গে। তৃনমূল এই ওয়ার্ডে রামপুরহাট পুরসভায় সব চেয়ে বেশি ভোটে জিতবে। 

উল্লেখ্য, রামপুরহাট পুরসভার ১৮ টি ওয়ার্ড। তার মধ্যে ৫ টি ওয়ার্ডে  ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হয়েছে তৃণমূল । বাকি ১৩ টি ওয়ার্ডে ভোট হবে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Tulu Mondal: আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget