এক্সপ্লোর

Purba Bardhaman: প্রার্থী কে হবেন? নবজোয়ার যাত্রায় তৃণমূলের দলীয় ভোটেও 'ছাপ্পা'!

TMC: নবজোয়ার যাত্রায় ভোটদান কর্মসূচিতেও উঠল ছাপ্পার অভিযোগ।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: নবজোয়ার কর্মসূচিতে ফের ডামাডোল। ভোটদান কর্মসূচি ঘিরে তুঙ্গে উঠল উত্তেজনা। নবজোয়ার যাত্রায় ভোটদান কর্মসূচিতেও উঠল ছাপ্পার অভিযোগ। আর সেই অভিযোগ করলেন প্রাক্তন ব্লক সভাপতি, নিশানায় বর্তমান ব্লক সভাপতি।

কী অভিযোগ:
কাউকে বুথ সভাপতি সাজিয়ে ছাপ্পা ভোট দেওয়া হয়েছে। বালি খাদান মালিকদের নেতা সাজিয়েও চলেছে ভোট লুঠ। তৃণমূলে নবজোয়ার যাত্রায় এমনই অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের জামালপুরে। পঞ্চায়েতের প্রার্থী বাছাই ঘিরে ফের সামনে এল শাসকদলের কোন্দল। গতকাল জামালপুরে ৮টি ব্লকের ত্রিস্তর পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ের জন্যে গোপন ব্যালটে ভোট নেওয়া হয়। প্রাক্তন ব্লক সভাপতির অভিযোগ, তাঁর ঘনিষ্ঠ পঞ্চায়েত স্তরের নেতা-নেত্রীদের ভোটই দিতে দেননি ব্লক সভাপতির অনুগামীরা। যদিও গোটা ভোট প্রক্রিয়া দলের নির্দেশে, নিয়ম মেনেই হয়েছে বলে দাবি করেছেন তৃণমূলের ব্লক সভাপতি। এই নিয়ে শাসকদলের জেলা নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বের কথা কার্যত স্বীকার করে নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জামালপুরে তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে অভিষেক বলেছিলেন, 'দলে অনেক গোষ্ঠী, উপদল থাকতে পারে কারণ দল বড় হয়েছে। কিন্তু বুথ সভাপতিরা যাকে প্রার্থী করবে তাঁকে হারানোর ক্ষমতা কারও নেই।'

বিরোধীদের কটাক্ষ:
বিজেপি নেতা সজল ঘোষের কটাক্ষ, 'এটা তৃণমূলের হড়পা বান। যেখানেই উনি যাচ্ছেন, সেখানেই তৃণমূলের লড়াই সামনে আসছে। যাদেরকে সিপিএম নির্বাচনের সময় গুন্ডামির কাজে ব্যবহার করত, তাদের তৃণমূল নেতা বানিয়ে দিয়েছে। একটা জায়গাতেও নির্বাচন সঠিকভাবে করতে পারেননি। যাঁকে নিজের পার্টির নির্বাচনে পুলিশ ব্যবহার করতে হয়, তিনি গণনির্বাচন কীভাবে করবেন? এটা পঞ্চায়েত নির্বাচনের আগে মহড়া। কীভাবে লুট করতে হবে সেটাই মহড়া চলছে। এই নির্বাচনটাও কেন্দ্রীয় বাহিনীর হাতে দিয়ে করুন। দলের কর্মীদের অন্তত প্রাণ বাঁচবে।'
সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'দল বড় হলে গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে, এটা বেঠিক কথা। বলতে পারত বখরার ভাগাভাগিতে লড়াই চলছে। কে তৃণমূল কর্মী সেটা ওরা খুঁজে পাচ্ছে না। যারা পাচারকারী তারা তৃণমূল প্রার্থী ঠিক করার জন্য উঠেপড়ে লেগেছে।'

এর আগেও একাধিক জায়গায় নবজোয়ার যাত্রায় তুঙ্গে উঠেছিল উত্তেজনা। প্রকাশ্যেই বারবার দ্বন্দ্বে জড়িয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। বারবার সামনে এসেছে গোষ্ঠীকোন্দলের ছবি। এবার পূর্ব বর্ধমানের জামালপুরেও একই ছবি সামনে এল।

আরও পড়ুন: খুব গরম! এসি ছাড়াই ঠান্ডা থাকবে ঘর, কী করতে হবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari on Money Recovery: '১ জেলা থেকে ১৫ হাজার কোটি...', তৃণমূল আমলে বীরভূম কত দুর্নীতি হয়েছে, হিসাব দিলেন মুখ্যমন্ত্রী
'১ জেলা থেকে ১৫ হাজার কোটি...', তৃণমূল আমলে বীরভূম কত দুর্নীতি হয়েছে, হিসাব দিলেন মুখ্যমন্ত্রী
Satabdi Roy: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
অডি, BMW-সহ ২৪২টি গাড়ি! আর কী কী সম্পত্তির মালিক মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল
অডি, BMW-সহ ২৪২টি গাড়ি! আর কী কী সম্পত্তির মালিক মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget