এক্সপ্লোর

Purba Bardhaman:ভিডিও তুলতে গিয়ে কাটোয়ায় জলে তলিয়ে গেলেন ২ ছাত্র

Students Drowned In Katwa:ভিডিও তুলতে গিয়ে ফের জলে তলিয়ে গেলেন দুই ছাত্র। কাটোয়ার ঘটনা। ভাগীরথীর জলে দু'জন তলিয়ে গিয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। নিখোঁজ দু'জনেরই বাড়ি বর্ধমানে।

রানা দাস, পূর্ব বর্ধমান: ভিডিও (Video) তুলতে গিয়ে ফের জলে তলিয়ে গেলেন দুই ছাত্র। কাটোয়ার (Katwa) ঘটনা। ভাগীরথীর জলে দু'জন তলিয়ে গিয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। নিখোঁজ দু'জনেরই বাড়ি বর্ধমানে। 

কী ছিল?
মৃতের নাম অভিষেক সিংহ ও দীপঙ্কর মুখোপাধ্যায়। ঘটনাটি কাটোয়া দেবরাজ ঘাটে দুপুর দেড়টা ঘটে। কাটোয়া পলিটেকনিক কলেজের ৫ ছাত্র বর্ধমান থেকে এসে কাটোয়ার ভাগীরথীর ঘাটে স্নান করতে নেমেছিলেন। সেখানে ভিডিও করার চেষ্টা করেন তাঁরা, প্রত্যক্ষদর্শীদের সূত্রে এমনই জানা গিয়েছে। জলের মধ্যে নেমে মজা করছিলেন অভিষেক-দীপঙ্কর। ছবি তুলছিলেন তাঁদের বন্ধুরা। হঠাৎ করেই দুই বন্ধু জলে তলিয়ে যান। কাটোয়া থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতর কর্মীরা নিখোঁজ দুই ছাত্রের উদ্ধারের কাজ শুরু করেছে। এর আগে, গত এপ্রিলে পুকুরে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু হয়েছিল দুই ভাইয়ের। বেহালায় ওই ঘটনাটি ঘটে। মৃতদের নাম শীতল ধানুকা ও শুভদীপ বড়ুয়া বলে জানিয়েছিল পুলিশ। দুজনেই নাবালক।

কী  ঘটেছিল?
স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন সকালে শীতল ওরফে বাবু না তার মামাতো দাদা শুভদীপ দুজনেই বাড়ির কাছে একটি পুকুরে স্নান করতে যান। এর মধ্যে শীতলের বয়স ১৫, শুভদীপ ১৬। দুজনেরই বাড়ি কালীতলা আশুতি থানার অন্তর্গত জগন্নাথপুরের গোষ্ঠ তলায়। হঠাতই স্থানীয় এক মহিলা প্রথম দেখতে পান, দুই যুবক জলে ডুবে যাচ্ছে। তাঁরই চেঁচামেচিতে স্থানীয় লোকজন দুজনকে তোলার চেষ্টা করলেও বহুক্ষণ বাদে তা সম্ভব হয়। ঘটনাস্থলে আসে  কালিতলা আশুতি থানার পুলিশ। ২ নাবালককেই পুকুর থেকে তুলে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালে কর্তব্যরত চিকিৎকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া। দোলের দিন কার্যত একই ধরনের দুটি ঘটনার সাক্ষী থাকে কলকাতা। কলকাতার দুই জায়গায় দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায় মার্চের গোড়ায়। মানিকতলার অরবিন্দপল্লিতে পুকুর থেকে উদ্ধার করা হয় বছর ৫০-এর সুশান্ত পাইনের মৃতদেহ। অন্যদিকে, একইভাবে রানিকুঠির একটি পুকুর থেকে উদ্ধার হয় ২৯ বছরের রাহুল হাজরার। স্থানীয় সূত্রে খবর, মৃত দু'জনই সকাল থেকে রঙ খেলছিলেন। তারপর পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যান দু'জনই। পরে পুলিশ এসে ডুবুরি নামিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে। দোল খেলার পর জলে নেমেই কি মর্মান্তিক পরিণতি ? খতিয়ে দেখা শুরু করে পুলিশ।

আরও পড়ুন:একুশের বিধানসভা নির্বাচনে কোভিডের আতঙ্ক ছড়িয়ে ভোট লুঠের অভিযোগ শুভেন্দুর

সেরা শিরোনাম

East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget