এক্সপ্লোর

East Burdwan : 'বিজেপি প্রার্থীকে মারধর', কাঠগড়ায় তৃণমূল, পুরভোটের আগে অশান্ত বর্ধমান

Burdwan Municipal Election 2022 : অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, ঘটনার সঙ্গে দলের কেউ জড়িত নয়।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান :  পুরভোটের  (Municipal Election 2022 ) দিনক্ষণ যত এগিয়ে আসছে, ততই উত্তাপ বাড়ছে জেলায় জেলায়। উঠে আসছে বিরোধীদের প্রতি হামলার অভিযোগ কিংবা দলীয় গোষ্ঠী কেন্দলের খবর। এবার  প্রচারে বেরিয়ে মার খেলেন বিজেপি (BJP) প্রার্থী, এমনটাই অভিযোগ। বর্ধমান (Burdwan)  শহরের ভাতছালা কলোনির ঘটনা। বর্ধমান পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অমিতকুমার কুণ্ডুর অভিযোগ, সোমবার রাত ৮টা নাগাদ তিনি যখন বাড়ি বাড়ি প্রচার করছিলেন, তখন তাঁর উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয়।

BJP প্রার্থীকে মারধর করার অভিযোগ ওঠে। পরে পুলিশ উদ্ধার করে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ (Burdwan Medical College)  হাসপাতালে নিয়ে গেলে, সেখানে তাঁকে প্রাথমিক চিকিত্‍সার পর ছেড়ে দেওয়া হয়।  যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, ঘটনার সঙ্গে দলের কেউ জড়িত নয়।  এরকম কিছু হয়ে থাকলে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।  

ঠিক কী ঘটেছিল, বিজেপির দাবি, একা বাড়ি বাড়ি প্রচার করার সময় রাস্তায় বিজেপি প্রার্থীকে মারধর করা হয়। রবিবার রাতে একা একা বাড়িতে প্রচার সাড়ার সময় ভাতছালা কলোনি এলাকায় তৃণমূল দুষ্কৃতীরা  তাঁর রাস্তা আটকে তাকে মুখে,বুকে ঘুষি ও পেটে লাথি মারা হয়। এমনকি লাঠি দিয়েও মারা হয় বলে অভিযোগ। বিজেপি প্রার্থীর আরও অভিযোগ এর আগে তাঁকে মনোনয়ন তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়। কিন্তু তিনি প্রত্যাহার করেননি। তাঁর দাবি, এলাকায় তাঁর প্রভাব ভাল। তাই তৃণমুল হেরে যাবার ভয়ে আক্রমণ চালিয়েছে।

বিজেপির অভিযোগ অস্বীকার করে তৃণমূলের জেলা মুখপাত্র প্রসেনজিত দাসের দাবি, এই ঘটনার সঙ্গে তৃণমূলের (TMC) কোনও যোগ নেই। থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে। আসলে বিজেপির লোকজন নেই, তাই এসব করে বাজার গরম করার চেস্টা করছে।

সোমবার আরও একটি ঘটনা ঘিরে সরগরম হয়ে ওঠে পূর্ব বর্ধমানে পুরভোটের প্রচার। ' সকাল সকাল ভোট দিন। না হলে নিজের ভোট নিজে দিতে পারবেন না। বোমাবাজি করতে পারে তৃণমূল। ' , প্রচারে বেরিয়ে এভাবেই ভোটারদের সতর্ক করছেন সিপিএম প্রার্থী। পূর্ব বর্ধমানের দাঁইহাট পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন বাম প্রার্থী অনিন্দ্য মণ্ডল। সিপিএম প্রার্থীর সতর্কীকরণ বার্তা নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা। তৃণমূলের অভিযোগ, ' বোমা মারার কথা বলে ভোটারদের ভয় দেখাচ্ছে সিপিএম। ' এ নিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানাবে বলেও জানান তৃণমূল প্রার্থী। বামেদের পাশে দাঁড়িয়ে বিজেপি প্রার্থীর দাবি, ভোটের সময় তৃণমূল সন্ত্রাস চালাতে পারে আশঙ্কা করেই তাড়াতাড়ি ভোট দেওয়ার আবেদন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Indian Railways: ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
West Bengal News Live: বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Trinamool 21 July: ২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Astrology : আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
Embed widget