এক্সপ্লোর

Burdwan News: রেলগেট বন্ধ, রেলগেটের পাশে দাঁড়িয়ে আছে যমরাজ ও চিত্রগুপ্ত! কিন্তু কেন? 

District News: হাওড়ার ডিআরএম বিশাল কাপুরের তত্ত্বাবধানে হাওড়া ডিভিশন কালচারাল অ্যাসোসিয়েশন সচেতনতার প্রচার চালাচ্ছে।

কমলকৃষ্ণ দে, বর্ধমান: যমরাজ আর চিত্রগুপ্তকে সমস্যার কথা জানাতে গিয়ে রেল পুলিশের হাতে আটক হলেন প্রৌঢ়। বর্ধমান (Burdwan News) ও গাংপুর স্টেশনের মাঝে বর্ধমান শহরের কালনা গেটের ঘটনা।                      

লেভেল ক্রসিং বন্ধ থাকাকালীন রেললাইন পারাপার মানে এক রকম চিত্রগুপ্তের খাতায় নাম লেখানো। সোজা যমরাজের কাছে পৌঁছে যাওয়া। বছরভর দলে দলে রেলে কাটা পড়া মানুষ যমালয়ে যাওয়ায় সেখানে আর জায়গা নেই বললেই চলে। তাই চিত্রগুপ্তকে নিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছিলেন তাঁরা। তাঁদের সঙ্গে তর্কে জড়ালেন বর্ধমানের বাসিন্দা নবীন চন্দ্র দাস।                           

হাওড়ার ডিআরএম বিশাল কাপুরের তত্ত্বাবধানে হাওড়া ডিভিশন কালচারাল অ্যাসোসিয়েশন সচেতনতার প্রচার চালাচ্ছে। রেলের আধিকারিকরাই 'চিত্রগুপ্ত' ও 'যমরাজ' সেজে ঝুঁকি নিয়ে লাইন পারাপার করা বাসিন্দাদের সচেতন করছেন। সেইজন্যই বর্ধমানের কালনা গেটে পৌঁছে গিয়েছিলেন 'চিত্রগুপ্ত' এবং 'যমরাজ'।                               

বন্ধ রেলগেটের তলা দিয়ে সাইকেল নিয়ে সেখানে পৌঁছে যান প্রৌঢ় নবীন চন্দ্র দাস।তাঁর বক্তব্য, মানুষকে সচেতন করছেন ভালো কথা। কিন্তু বিকল্প যে পথ রয়েছে তা কি আপনারা দেখেছেন? কালনা গেটের পাশেই রয়েছে রেল লাইনের তলা দিয়ে যাতায়াতের টানেল। সংস্কারের অভাবে জল আবর্জনা জমে রয়েছে সেখানে। বাসিন্দারা সে পথ ব্যবহার করতে পারছেন না। সেই পথ প্রশস্ত হলে মানুষকে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হত না। 

নবীন চন্দ্র দাস বলেন, আজ চল্লিশ বছর ধরে শুনছি এখানে ওভার ব্রিজ হবে। কবে হবে তার তো কোনও ঠিক ঠিকানা নেই। এই অভিযোগ শুনে অপ্রস্তুতে পড়েন যমরাজ ও চিত্রগুপ্ত দু'জনেই। তাঁদের মান রাখতে বন্ধ রেললাইন টপকানোর অভিযোগে নবীনচন্দ্র দাসকে আটক করে রেল পুলিশ। পরে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়। 

অন্যান্য বাসিন্দারা বলেন, মানুষকে সচেতন করা হচ্ছে তা অবশ্যই ভালো কাজ। কিন্তু লোক দেখানো একদিন তা করলে হবে না। ধারাবাহিকভাবে সে কাজ করতে হবে। তাছাড়া এই রেলগেট দীর্ঘক্ষণ বন্ধ থাকে। তাই মানুষের জন্য বিকল্প পথের কথাও ভাবা দরকার।        

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Leader Extortion Allegation: ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget