এক্সপ্লোর

Purba Bardhaman: বর্ধমান হাসপাতালে খারাপ হয়ে পড়ে সিটি স্ক্যান মেশিন, হয়রানির শিকার রোগীরা

Purba Bardhaman News: রোগীর পরিজনেদের অভিযোগ দীর্ঘ দিন সিটি স্ক্যান মেশিন খারাপ। চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন তাঁরা। তবে আগামী ৭ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলেও আশ্বাস কর্তৃপক্ষের।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে হাসপাতালের সিটি স্ক্যান মেশিন (CT Scan Machine)। চূড়ান্ত হয়রানির শিকার বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Bardhaman Medical College and Hospital) রোগী ও রোগীর পরিজনেরা। 

খারপ সিটি স্ক্যান মেশিন, হয়রানি

বর্ধমান হাসপাতালের সিটি স্ক্যান মেশিন খারাপ দীর্ঘদিন ধরে। সেই কারণে রোগীদের (patients) ৫ কিমি দূরে অনাময় সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে সিটি স্ক্যান করাতে বলা হচ্ছে হাসপাতালের তরফে। অভিযোগ, অনাময়ে সময় মতো সিটি স্ক্যান করা যাচ্ছে না। পাশাপাশি রোগীকে নিয়ে অনাময়ে যেতে আসতে খরচ হচ্ছে মোটা অঙ্কের টাকা। অভিযোগ, রোগীর পরিস্থিতির কথা বিচার করে তবুও অনেকেই বাধ্য হচ্ছেন বেসরকারী সংস্থায় সিটি স্ক্যান করাতে। যা অবশ্যই ব্যয় বহুল।

হাসপাতাল সূত্রে জানা গেছে,গত তিন সপ্তাহের বেশী ধরে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সিটি স্ক্যান মেশিন খারাপ হয়ে পড়ে আছে। বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রতিদিন গড়ে ৬০ থেকে ৭০ জন রোগীর সিটি স্ক্যান করার প্রয়োজন হয়। বাঁকুড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া সহ ঝাড়খন্ড ও বিহার থেকেও রোগী আসে। ফলে হাসপাতালে রোগীর চাপ থাকে।

রোগীর পরিজনেদের অভিযোগ দীর্ঘ দিন সিটি স্ক্যান মেশিন খারাপ হয়ে পড়ে থাকায় চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন তাঁরা। যদিও হাসপাতাল সুপার তাপস কুমার ঘোষ জানিয়েছেন, সিটি স্ক্যান মেশিন খারাপ থাকায় সত্যিই একটা সমস্যা হচ্ছে। কিন্তু সিটি মেশিনের যন্ত্রাংশ জাপান অথবা কোরিয়া থেকে আনতে হয়। ফলে একবার বিকল হলে মেরামতিতে সময় লেগে যায়। একইসঙ্গে আগামী ৭ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন: Jagdeep Dhankhar: রাজস্থানে গিয়ে বাংলার সমালোচনা রাজ্যপালের, ক্ষুব্ধ তৃণমূল

গোটা ঘটনায় শুরু রাজনৈতিক চাপানউতোর

এদিকে দীর্ঘদিন ধরে সিটি স্ক্যান মেশিন খারাপ হয়ে পড়ে থাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি বর্ধমান সদর সাংগঠনিক জেলা কমিটির সভাপতি বলেন, 'রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা যে ভেঙে পড়েছে তা বোঝা যাচ্ছে। আমরা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। পাশাপাশি রোগীদের স্বার্থে দ্রুততার সঙ্গে সিটি স্ক্যান মেশিন মেরামতি করা হোক তারও দাবি জানাচ্ছি।'

যদিও পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাসের পাল্টা দাবি, 'বিজেপির অভিযোগ করা কাজ তাই অভিযোগ করছে। স্বাস্থ্য দফতর ও বর্ধমান হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক করার সমস্ত রকমের চেষ্টা করছে। যেহেতু বিকল হওয়া যন্ত্রাংশ বিদেশ থেকে আনতে হয় তাই দেরি হচ্ছে। তবে খুব তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget