এক্সপ্লোর

Calcutta High Court: জ্যোতিপ্রিয়র কেবিনের ভিতর থেকে সরাতে হবে সিসিটিভি, নির্দেশ হাইকোর্টের

Jyotipriyo Mullick: নিম্ন আদালতের নির্দেশে হাসপাতালে কেবিনের ভিতর ও বাইরে বসানো হয় সিসিটিভি। নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন জ্যোতিপ্রিয় মল্লিক।

কলকাতা: SSKM-এ জ্যোতিপ্রিয়র কেবিনের ভিতর থেকে ক্লোজ সার্কিট ক্যামেরা সরানোর নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court)। কেবিনের বাইরে ক্লোজ সার্কিট ক্যামেরা থাকলে আপত্তি নেই বলে জানিয়েছে আদালত। হাইকোর্টের নির্দেশ, 'ফুটেজ দিতে হবে ইডিকে।'

ক্লোজ সার্কিট ক্যামেরা সরানোর নির্দেশ: নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া কালীঘাটের কাকুর মতো রেশন দুর্নীতির মামলায় ধৃত জ্য়োতিপ্রিয় মল্লিকেরও (Jyotipriyo Mullick) ঠিকানা এখন SSKM হাসপাতাল। সম্প্রতি ইডির আবেদনের ভিত্তিতে রেশন দুর্নীতিতে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিকের কেবিনে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছিল বিশেষ আদালত। সেইমতো বসানোও হয়ে গিয়েছিল সিসি ক্যামেরা। কিন্তু এবার সেই ক্যামেরা কেবিনের ভিতর থেকে সরিয়ে নিতে নির্দেশ দিল হাইকোর্ট। তবে সিসি ক্যামেরা সরানো হলেও, সেখানে মোতায়েন করা হবে CRPF-এর জওয়ান। আর কেবিনের বাইরে সিসি ক্যামেরা থাকলে, তার ফুটেজ দেওয়া যাবে ইডিকে (ED)। শুক্রবার এমনটাই নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।           

হাসপাতালে জ্য়োতিপ্রিয় মল্লিকের ওপর নজরদারি নিয়ে আদালতে প্রশ্ন তুলেছিল ইডি। এরপরই কেন্দ্রীয় এজেন্সির আবেদন মতো জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিনে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর নির্দেশ দেন ইডির বিশেষ আদালতের বিচারক। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তারই শুনানিতে শুক্রবার বিচারপতি নির্দেশ দেন, SSKM হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিনের ভেতর থেকে সিসি ক্যামেরা সরাতে হবে।          

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এদিন প্রাথমিকভাবে নির্দেশ দেন,জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে কারা দেখা করতে আসছেন, তা নথিবদ্ধ করতে রেজিষ্টার থাকবে। প্রাক্তন খাদ্যমন্ত্রীর কেবিনে কারা ঢুকতে পারবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন SSKM-এর সুপার। এর বিরোধিতা করে ইডির আইনজীবী বলেন, SSKM-এর ভূমিকাও সন্দেহের ঊর্ধ্বে নয়। তিনি বলেন, SSKM এধরনের অভিযুক্তদের আস্তানা হয়ে দাঁড়িয়েছে। SSKM-এর হাতে সিদ্ধান্ত ছাড়া হলে তারা সবাইকে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দেখা করতে দেবে। তাতে তদন্তের ক্ষতি হয়ে যাবে।এরপরই সিদ্ধান্ত বদলে বিচারপতি বলেন, ইডির দু'জন তদন্তকারী আধিকারিকের অনুমতি সাপেক্ষে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দেখা করতে পারবেন সাক্ষাতকারীরা।         

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Nadia: তাহেরপুরে ব্যবসায়ীকে গুলি করে খুন, গ্রেফতার চার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hooghly: একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
Birbhum Bus Driver: নিয়েছিলেন স্বেচ্ছাবসর, সরকারি বাস চালকের বাড়ি থেকে উদ্ধার ১৫ কেজি সোনা ও ৫ কোটি টাকা, দৈনিক ২ কোটির দুর্নীতি?
নিয়েছিলেন স্বেচ্ছাবসর, সরকারি বাস চালকের বাড়ি থেকে উদ্ধার ১৫ কেজি সোনা ও ৫ কোটি টাকা, দৈনিক ২ কোটির দুর্নীতি?
Madan Mitra: স্ত্রী, দুই ছেলের পর পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজিরা মদন মিত্রের
Madan Mitra: স্ত্রী, দুই ছেলের পর পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজিরা মদন মিত্রের
West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি, আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ৫ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি, আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ৫ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget