এক্সপ্লোর

East Burdwan News: জমিতে মানব কঙ্কাল উদ্ধার, চোখ কপালে কৃষকদের

Skeleton Found in East Burdwan: আরামবাগ রোডের ধারে ধানের জমি থেকে উদ্ধার মানব কঙ্কালের অংশবিশেষ। মাথার খুলি,পাঁজরের অংশ-সহ বেশ কিছু হাড়গোড় উদ্ধার করে পুলিশ।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমানঃ আরামবাগ রোডের ধারে  ধানের জমি থেকে উদ্ধার মানব কঙ্কালের অংশবিশেষ। মাথার খুলি,পাঁজরের অংশ-সহ বেশ কিছু হাড়গোড় উদ্ধার করে পুলিশ। মানবদেহের কঙ্কালের অংশবিশেষ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য। মাধবডিহি থানার উচালন এলাকার ঘটনা। তবে এই প্রথমবার নয়, এর আগেও সল্টলেক, ভবানীপুর, কোচবিহার, ফলতা, জগদ্দল, বীরভূম-সহ একাধিক জায়গায় এর আগে কঙ্কাল উদ্ধারের ঘটনা ঘটেছে। 

 আজ দুপুরে মাঠে কাজ করতে যাবার সময় মানব কঙ্কালের অংশবিশেষ দেখতে পান কৃষকরা

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ধমান আরামবাগ রোডের ধারে আজ দুপুরে মাঠে কাজ করতে যাবার সময় কৃষকরা ওই দৃশ্য দেখতে পান। মাঠের মাঝে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মানব কঙ্কালের অংশবিশেষ। এরপরেই খবর দেওয়া হয় মাধবডিহি থানার পুলিশকে। মাধবডিহি থানার পুলিশ এসে চাষের জমিতে পড়ে থাকা মাথার খুলি,পাজরের হাড়,একটি করে পা ও হাতের হাড় উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে মাধবডিহি থানার পুলিশ। উত্তর ২৪ পরগনার জগদ্দলে সম্প্রতি একটি হাড় হিম করা ঘটনা প্রকাশ্য়ে আসে। ৬ বছর আগে দাদাকে খুন করে থানায় গিয়ে স্বীকারোক্তি দেন ভাই। বাড়ির উঠোন খুঁড়ে কঙ্কাল উদ্ধার করেপুলিশ। গ্রেফতার করা হয় দুই ভাইকেই। একে একে উঠে এল হাড়গোড়, খুলি। বাড়ির উঠোনে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় নর কঙ্কাল। হাড় হিম করা এই ছবি উত্তর চব্বিশ পরগনার জগদ্দলের। স্থানীয় সূত্রে খবর, মা মারা যাওয়ার পর অন্যত্র চলে যান বাবা। কাউগাছি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার শ্যামনগর আদর্শপল্লির এই বাড়িতে থাকতেন তিন ভাই। ২০১৪-তে হঠাৎ নিখোঁজ হয়ে যান বড় ভাই নিপু শীল। এলাকা ছাড়েন দুই ভাই অপু ও তপু। তারই ৬ বছর পর অবশেষে এই নৃশংস ঘটনা প্রকাশ্যে আসে।

এই প্রথমবার নয়, এর আগেও ভবানীপুর, উত্তর বন্দর থানা-সহ একাধিক জায়গার আগে কঙ্কাল উদ্ধার

অপরদিকে একুশ সালে, উত্তর বন্দর থানা এলাকার স্ট্র্যান্ড রোডে একটি পরিত্যক্ত বাড়ির ছাদ থেকে কঙ্কাল উদ্ধারের ঘটনায় রহস্য দানা বাধে।  ওই বাড়িটি পোর্ট ট্রাস্টের হলেও সেটি ভাড়া দেওয়া হয়েছিল বেসরকারি সংস্থাকে। এদিকে বৃষ্টির জল জমে যাওয়ায় বাড়িটি পরিষ্কার করতে গিয়েই আসল ঘটনা প্রকাশ্য়ে আসে।  কিন্তু প্রশ্ন ওঠে ওই নরকঙ্কালটি ছাদে কীকরে এল, উত্তর খুঁজতেই  ঘটনাস্থলে আসে উত্তর বন্দর থানার পুলিশ। মূলত স্ট্র্যন্ড লাগোয় ওই পাম্প হাউজটি রক্ষাণাবেক্ষণের দায়িত্ব দেয় পোর্ট ট্রাস্ট। এদিকে ছাদ পরিষ্কার করতে এসে ওই নরকঙ্কাল দেখে স্বাভাবিকভাবেই চোখ কপালে ওঠে কর্মীদের। তবে এই ঘটনা এই কলকাতার ভবানীপুরেও ঘটেছে। ভবানীপুরের পরিত্য়াক্ত দোকান থেকেও একটি কঙ্কাল উদ্ধারের ঘটনা ঘটেছে। 

 

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget