এক্সপ্লোর

বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে ঘুমন্ত স্ত্রীকে খুন, সিভিক ভলান্টিয়ারের বাড়িতে গিয়ে আত্মসমর্পন স্বামীর

ভোরের আলো ফুটতেই, স্ত্রীকে খুন করে শ্বশুরবাড়ি থেকে চম্পট দিল ঘরজামাই।

রাণা দাস, পূর্ব বর্ধমান: বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে স্ত্রী। এই অভিযোগে ঘুমন্ত স্ত্রীকে খুন করল স্বামী! সিভিক ভলিন্টিয়ারের বাড়িতে গিয়ে নিজেই জানাল খুনের কথা! পূর্ব বর্ধমানের কালনার ইসবপুরের ঘটনায় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।

ভোরের আলো ফুটতেই, স্ত্রীকে খুন করে শ্বশুরবাড়ি থেকে চম্পট দিল ঘরজামাই। পরে সিভিক ভলিন্টিয়ারের বাড়িতে গিয়ে অপরাধ স্বীকার। নেপথ্যে বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েন? উঠছে প্রশ্ন। উৎসবের মরশুমে এমনই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী রইল পূর্ব বর্ধমানের কালনার ইসবপুর গ্রাম।

মৃতের নাম লক্ষ্মী বিশ্বাস। খুনের অভিযোগে ইতিমধ্যেই তাঁর স্বামী দীপঙ্কর বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। মৃত লক্ষ্মী বিশ্বাসের প্রতিবেশী জগদীশ মণ্ডল জানিয়েছেন, দীপঙ্কর স্ত্রীকে খুন করে। পাশের ঘরে শুয়ে ছিলেন শ্বশুর শাশুড়ি। শাশুড়ি যখন ধরতে যায় তখন ছুটে বেরিয়ে গিয়ে সিভিক পুলিশের বাড়ি যায়। তাঁকে ঘুম থেকে তোলে। খুনের কথা স্বীকার করে। তারপর পুলিশ আটক করে নিয়ে যায়।

মৃতের পরিবার জানিয়েছে, ৭ বছর আগে দীপঙ্কর বিশ্বাসের সঙ্গে লক্ষ্মীর বিয়ে হয়। 
পেশায় রংমিস্ত্রি দীপঙ্কর হুগলির চুঁচুড়ার বাসিন্দা হলেও, শ্বশুরবাড়িতেই থাকতেন। দম্পতির দুই সন্তানও রয়েছে। তাহলে এরকম মর্মান্তিক পরিণতির কারণ কী? পুলিশ সূত্রে দাবি, 

জেরায় ধৃত স্বীকার করেছে, স্ত্রীয়ের বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই এই খুন করেছে সে। দীপঙ্কর বিশ্বাসকে টানা জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, রবিবার ভোরে তাঁর স্ত্রী যখন দুই সন্তানকে নিয়ে ঘরের মেঝেয় ঘুমিয়েছিলেন, তখনই তাঁর মাথায় লোহার রড দিয়ে আঘাত করে খুন করে সে। 

মৃত লক্ষ্মী বিশ্বাসের বোন রেখা ধর জানিয়েছেন, মাঝে মাঝেই ঝগড়া করত। জামাইবাবু সন্দেহ করত দিদিকে। মাথায় লোহার রড দিয়ে মেরে খুন করেছে। পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, লক্ষ্মী বিশ্বাসের মৃতদেহ তাঁর ঘরের মধ্যেই পড়েছিল। ঠিক কী কারণে এই খুন করা হল, তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃত মৃতের স্বামীকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
BJP Leader Extortion Allegation: ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget