এক্সপ্লোর

East Burdwan: ভাতারে ডাইনি অপবাদে ২ মহিলাকে হেনস্থার অভিযোগ এলাকাবাসীর বিরুদ্ধে

East Burdwan News: ওঝাই বিধান দেয় ওরা ডাইনি-দাবী অসুস্থ যুবকের দিদির। গতকালই গ্রামে বসে সভা। খবর পেয়ে ভাতার থানার পুলিশ দুই মহিলাকে উদ্ধার করে।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: ডাইনি অপবাদে দুই মহিলাকে হেনস্তার অভিযোগ। গ্রামেরই দুই মহিলার ঝাড়ফুকের জন্য এক যুবক অসুস্থ। ওঝাই বিধান দেয় ওরা ডাইনি, দাবি অসুস্থ যুবকের দিদির। এরপর গতকালই গ্রামে বসে সভা। খবর পেয়ে ভাতার থানার পুলিশ দুই মহিলাকে উদ্ধার করে। রবিবার ভাতারের বিডিও ও ওসি গ্রামের মানুষকে বুঝিয়ে অসুস্থ যুবককে ভাতার হাসপাতালে ভর্তি করেন।

পূর্ব বর্ধমানের ভাতারের কুলচন্ডা গ্রামের ঘটনা। তাঁদের জন্যেই এক যুবক ‘অসুস্থ’, এই অভিযোগ তুলে দুই মহিলাকে হেনস্থা করার অভিযোগ একাংশ পড়শির বিরুদ্ধে। খবর পেয়ে শনিবার সন্ধেয় ভাতার থানার পুলিশ স্থানীয় কুলচন্ডা গ্রামের রেললাইন সংলগ্ন পাড়া থেকে ওই দুই মহিলাকে উদ্ধার করে। ঘটনার এক দিন পরেও পুলিশ তাঁদের গ্রামে ফেরাতে পারেনি। 

অসুস্থ যুবকের দিদি মালতি মূর্মূর অভিযোগ ২ মহিলা দাবি করেছিল যে তাঁরা মালতির ভাইকে ভাল করে দেবে। কিন্তু এরপর সেই অসুস্থ যুবক আরও অসুস্থ হয়ে যান। এরপর মালতি মূর্মূ পুরো ঘটনা সম্পর্কে এক ওঝার কাছে জানান। তখন সেই ওঝাও ওই ২ মহিলাকে ডাইন বলেন। যদিও গোটা ঘটনা শোনার পর এলাকায় কুসংস্কার দূর করতে সচেতনতামূলক শিবির করার আহ্বান দিয়েছে পুলিশ প্রশাসন। এছাড়া সেই ২ মহিলাকে ঘরে ফেরানোর চেষ্টা চলছে।

ভাতার থানা ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে , ওই যুবক ট্রাক্টর চালক ছিলেন। দেড় বছর আগে অসুস্থ হয়ে পড়েন। তারপর ধীরে ধীরে হাত-পা নড়াচড়া করারও শক্তি হারিয়ে ফেলেছেন। অসুস্থ যুবকের পরিবার ও গ্রামের কিছু মানুষের অভিযোগ, ওই দুই মহিলার ঝাড়ফুঁকের জন্যেই যুবক অসুস্থ হয়ে পড়েছে। এ নিয়ে শনিবার বিকেলে পাড়াতে একটি সভা হয়। সেখানেই ওই দুই মহিলাকে সবার সামনে জিজ্ঞাসাবাদের নামে ‘হেনস্থা’ করা হয় বলে অভিযোগ। 

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা কার্যকরী সভাপতি চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জানান এটা কুসংস্কার। বিজ্ঞান মঞ্চ এলাকায় গিয়ে সচেতনতা শিবির করবে এবং মানুষকে বোঝাবে। যদিও ভাতারের বিডিও অরুন কুমার বিশ্বাস জানিয়েছে আজকে তিনি এলাকায় গিয়েছিলেন। প্রশাসনের তরফে এলাকায় প্রচার করা হবে। পাশাপাশি বিজ্ঞান ভিত্তিক সংস্থাগুলিকে সচেতনতা মূলক প্রচার করার জন্য আবেদন করা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget