এক্সপ্লোর

Katwa News: সুদ দিতে না পারায় রেললাইনে বেঁধে পা কেটে নেওয়ার হুমকি, 'আত্মহত্যার চেষ্টা' স্কুলশিক্ষকের

East Burdwan Crime: সুদের টাকা শোধ করতে না পারায় রেললাইনে বেধে পা কেটে নেওয়ার অভিযোগ ! স্ত্রীর উদ্দেশ্যে সুইসাইড নোট লিখে আত্মহত্যা করতে বেরিয়েছিলেন স্কুলশিক্ষক। তারপর ?

রাণা দাস,  পূর্ব বর্ধমান: কেতুগ্রামের পর এবার কাটোয়া। শিউরে ওঠা ঘটনাই মনে করাল সুদ কারবারিরা। সুদের টাকা দিতে না পারার অভিযোগে রেল লাইনে বেঁধে পা কেটে নেওয়ার হুমকি। এবার সুদ কারবারিদের হুমকির ভয়ে এক স্কুলমাস্টার (School Master) আত্মহত্যার চেষ্টা করেন। ছোট ছেলে বাবার সুইসাইড নোট দেখে ফেলায়, প্রাণে বেঁচে যান স্কুল মাস্টার। সুদকারবারীদের হুমকি থানা থেকে, পার্টি অফিস সব জায়গাতেই তাঁদের টাকা দেওয়া আছে। মাসে ৬০ শতাংশ সুদ টাকা ধার দিত এই চক্র। টাকা ধার নিয়ে সুদকারবারীদের জালে জড়িয়ে পড়ে এই শিক্ষক। জোর করে বাড়ি লিখিয়ে নেওয়ার অভিযোগ। শিক্ষকের স্ত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ সুদ-কারবারিদের বিরুদ্ধে। এরপরই স্বামীকে বাঁচাতে কাটোয়া থানার দারস্থ হন স্ত্রী। ইতিমধ্য়েই চারজনকে গ্রেফতার করেছে কাটোয়া থানার পুলিশ (Katwa Police)।  

সুইসাইড নোট

মোট ১৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ। রাতেই তড়িঘড়ি প্রেস কনফারেন্স করে কাটোয়া থানার এসডিপিও জানান, যে এটি একটি বড় চক্র। এই চক্রের সঙ্গে পা কেটে নেওয়ার ঘটনা যুক্ত আছে নাকি সেটাও পুলিশ তদন্ত করে দেখবে। স্ত্রীর উদ্দেশ্যে সুইসাইড নোট লিখে আত্মহত্যা করতে বেরিয়েছিলেন ওই স্কুলশিক্ষক। সুইসাইড নোটে তিনি লেখেন, 'আমার মৃত্যুর পরে যে টাকা পাবে, সেখান থেকে টাকা মিটিয়ে দিও। ছেলের খেয়াল রেখো আমায় ক্ষমা কর। পুলিশের কাছে অনুরোধ এই সুদ কারবারীদের ব্যবসা বন্ধ করুন।' ছোট ছেলে সেই চিঠি দেখতে পেয়ে মাকে জানায়। মা সুসাইড নোট নিয়ে হাজির হন পুলিশের কাছে। এরপরই পুলিশ তার স্বামীকে উদ্ধার করে। আর তাকে জিজ্ঞাসাবাদ করতে বেরিয়ে আসে সুদ কারবারীদের চক্রের কথা।

'পরিবারকে প্রাণে মেরে ফেলা'-র হুমকি

বাবার  চিকিৎসার জন্য পরিচিত বুড়ো প্রামাণিক নামে এক ব্যক্তির কাছ থেকে পাঁচ লক্ষ টাকা ধার করেছিলেন শহরের ৯ নম্বর ওয়ার্ডের হরিসভা পাড়ার বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক অনিমেষ সরকার। ২০১৯ সালের ঋণ নেওয়া পাঁচ লাখ শোধ করতে গিয়ে চড়া সুদের চক্রে পড়ে। ৩০ লক্ষ টাকা শোধ করার পরেও এখন সুদের পরিমাণ দাঁড়িয়েছে ৪০ লক্ষ টাকা। চড়া সুদের কারবারিদের চক্রে ফেঁসে অনিমেষবাবুর আত্মহত্যা করা ছাড়া কোনও পথ নেই বলে  পুলিশকে লিখিত ভাবে জানায়। চড়া সুদের কারবারিরা লাগাতার হুমকি দিতে থাকে টাকা শোধ না করলে তার পরিবারকে প্রাণে মেরে ফেলা হবে।

বিশাল চক্রের সন্ধানের তদন্তে নেমেছে কাটোয়া থানার পুলিশ

এমনকি অনিমেষবাবুর স্ত্রী ও বাচ্চাকে প্রাণে মারার  হুমকি দেওয়া হয়। হুমকির মুখে গোটা পরিবার দিশেহারা অবস্থায় পড়ে কাটোয়া থানার দ্বারস্থ হয়। পুলিশি তদন্তে জানা যায়, এই চক্রে যে একবার টাকা ধার করবে, তার অবস্থা শোচনীয় হবে। যত দিন যায় আসল টাকার সঙ্গে চক্রবৃদ্ধিহারে, সুদের পরিমাণ বাড়তে থাকে। দু-তিন বছরের মধ্যে আসল-সুদ মিলিয়ে বিশাল পরিমাণ টাকা তাকে  পরিশোধ করতে হয়। টাকা  পরিশোধ করতে না পারলেই ভিটে-মাটি লিখে নেওয়া হয়। এই বিশাল চক্রের সন্ধানের তদন্তে নেমেছে কাটোয়া থানার পুলিশ। 

আরও পড়ুন, আজ পেট্রোল-ডিজেলের কী দাম কলকাতায় ? অপরিশোধিত তেলের দামের প্রভাব পড়ল কি ?

প্রসঙ্গত, পুজোর মাসে একটি ভয়াবহ ঘটনা প্রকাশ্যে আসে। সুদের টাকা শোধ না দেওয়ায় সরকারি কর্মীর ওপর নৃশংস অত্যাচারের অভিযোগ এক সহকর্মী সহ কয়েকজনের বিরুদ্ধে।  এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। ওই ব্যক্তির পরিবারের অভিযোগ, ২ যুবক তাঁকে মোটরবাইকে তুলে জোর করে নিয়ে যায়। এরপর তাঁকে বেহুঁশ করে রেল লাইনে বেঁধে রাখে। এরপর ওই লাইন দিয়ে ট্রেন গেলে তাঁর একটি পায়ের পাতা কাটা পড়ে। অভিযোগ, হুমকি দেওয়া হয়, এরপর টাকা না দিলে মাথা কেটে নেওয়া হবে। স্থানীয় সূত্রে খবর, কাটোয়া মহকুমা জুড়েই সুদের কারবারিদের দাপট ও রমরমা চলছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget