এক্সপ্লোর

Renu Khatun: গ্রেফতার রেণুর দেওর, টাকার বিনিময়ে দুষ্কৃতীদের নিয়োগ করেছিলেন ধৃত চাঁদ মহম্মদ শেখই

সম্পর্কে রেণু খাতুনের স্বামী শের মহম্মদ শেখের মাসতুতো ভাই চাঁদ। পুলিশ সূত্রে দাবি, এই চাঁদ মহম্মদ শেখই আরও ২ জন দুষ্কৃতীকে টাকার বিনিময়ে এই কাজে যুক্ত করেছিলেন।

কেতুগ্রাম, পূর্ব বর্ধমান: সরকারি চাকরি পাওয়ায় তরুণীর হাত কেটে নেওয়ার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার পুলিশ। ধৃতের নাম চাঁদ মহম্মদ শেখ। সম্পর্কে রেণু খাতুনের স্বামী শের মহম্মদ শেখের মাসতুতো ভাই চাঁদ। পুলিশ সূত্রে দাবি, এই চাঁদ মহম্মদ শেখই আরও ২ জন দুষ্কৃতীকে টাকার বিনিময়ে এই কাজে যুক্ত করেছিলেন। ঘটনার পরিকল্পনাও করেছিলেন তিনি।

মুর্শিদাবাদের (Murshidabad) সালার স্টেশন থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। সরকারি চাকরি পাওয়ায় স্ত্রী রেণু খাতুনের (Renu Khatun) ডান হাতের কব্জি থেকে কেটে নেওয়ার অভিযোগ ওঠে তাঁর স্বামী শের মহম্মদ শেখের বিরুদ্ধে। রেণুর স্বামী ও আরও ২ অভিযুক্তকে আগেই গ্রেফতার করেছে পুলিশ।  পুলিশ সূত্রে খবর, চাঁদ মহম্মদ শেখ WBCS পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। 

নার্সিংয়ের চাকরির স্বপ্নপূরণে রেণুর পাশে মুখ্যমন্ত্রী। নিজের জেলাতেই পেলেন চাকরি। সরকারি চাকরি পাওয়ায়, রেণুর ডান হাতের কব্জি থেকে কেটে দেওয়ার অভিযোগ ওঠে তাঁর স্বামীর বিরুদ্ধে। ধৃতকে জেরা করে আরও ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  

মুখ্যমন্ত্রীর বয়ান: মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই প্রসঙ্গে জানিয়েছিলেন, কাটোয়ার মেয়েটিকে আমরা কাজে লাগাব। রেণু খাতুন। ওবিসি এ ক্যান্ডিডেট। পূর্ব বর্ধমানে রেকমেন্ড করেছে। ওকে ওই জেলাতেই কাজে লাগানো হচ্ছে। ২৯,৮০০ টাকা স্যালারি। নার্সিংয়ের কাজ না করে, অন্য কাজ করবে। ওর ট্রিটমেন্টের ব্যবস্থা আমরা করব। পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নেবে। অলরেডি অ্যারেস্ট। 

কাজের প্রতি অদম্য ভালবাসা আর অপ্রতিরোধ্য জেদ! এই দুয়ের জোরেই জীবনের সব প্রতিকূলতা থেকে বেরিয়ে আসতে চাইছেন রেণু খাতুন। হাসপাতালের বেডে শুয়েই প্র্যাকটিস করছেন বাঁ হাতে লেখা।  চিকিত্‍সকরা বলছেন, চিকিত্‍সায় ভালো সাড়া দিচ্ছেন রেণু। মাস খানেক পরই, হয়তো, তাঁর কৃত্রিম হাত লাগানোর ব্যবস্থা করা হতে পারে। 

সরকারি নার্সের চাকরি পাওয়ায়, রেণুর ডান হাতের কব্জির ওপর থেকে কেটে নেওয়ার অভিযোগ ওঠে তাঁর স্বামীর বিরুদ্ধে। আর এই ঘটনায়, বৃহস্পতিবার আরও ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে খবর: তরুণীর স্বামী, ধৃত শের মহম্মদ শেখকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে আরও ২ জনের নাম। আসরফ আলি ও হাবিব শেখ। দু’জনকেই মুর্শিদাবাদের ভরতপুর থানা এলাকার তালগ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, স্ত্রীর হাত কাটার জন্য এই ২ জনকে সুপারি দিয়ে এনেছিল স্বামী শের মহম্মদ শেখ। 

সামান্য টাকার বিনিময়ে এই দু’জনকে সুপারি দিয়েছিল আক্রান্তের স্বামী। ঘটনার দিন, তাঁদের বাড়িতেই রাতে খাওয়া দাওয়া করে তারা। তারপর, গভীর রাতে এই ঘটনা। ধৃতদের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। জেরায় পুলিশ আরও জানতে পেরেছে, ঘটনার দিন রাতে, তাদের সঙ্গে ছিল আরও একজন। পলাতক সেই যুবকের খোঁজে চলছে তল্লাশি। 

সেরা শিরোনাম

West Bengal News Live: চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো

ভিডিও

Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো
Durga Puja 2026: আনন্দ সর্বজনীন পুরস্কার পেল কলকাতার ২০টি পুজো
Durga Puja 2026 | আলিপুরদুয়ার থেকে রায়গঞ্জ, কে পেল জেলার সেরা পুজোর শিরোপা? দেখে নিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget