এক্সপ্লোর

Holi 2022 : গাঁদা-গোলাপ-বিটে রংমিলান্তি, ভেষজ আবির পকেট ফ্রেন্ডলি দামে হাজির করছেন বর্ধমানের গ্রামের মহিলারা

Purba Burdwan Holi 2022 : বর্ধমানের একদল মেয়েরা দোল উৎসবের প্রাক্কালে মেতে উঠেছেন রঙের তৈরির আনন্দে। স

পূর্ব বর্ধমান :  রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে - বসন্ত বাতাসে মনে রং লেগেছে ঠিকই, কিন্তু সেই রং কাজে ছড়িয়ে পড়লে, তবেই না ষোলকলা পূর্ণ ! বর্ধমানের একদল মেয়েরা দোল উৎসবের প্রাক্কালে মেতে উঠেছেন রঙের তৈরির আনন্দে। সবাই মিলে হাত লাগিয়ে তৈরি করছেন নানা রঙের আবির, রং। উদ্দেশ্য একটাই , দোলের আনন্দে ক্ষতিকর রাসায়নিক যাতে কোনওভাবেই বাধা সৃষ্টি করতে না পারে। 

ত্বকে নানারকম অ্যালার্জির ভয়ে অনেকেই রং খেলা এড়িয়ে যান। কারও আবার আবিরের রুক্ষ দানায় ত্বক ছড়ে যাওয়ার ভয় ।  আর সেসব থেকে মুক্তির উপায় এবার বাতলে দিচ্ছেন কিছু গ্রাম্য মহিলা । তাদের উদ্যোগেই ভেষজ দ্রব্য থেকে তৈরি হচ্ছে হোলির রং। বিট, গাজর থেকে গাঁদা  বা গোলাপের পাঁপড়ি দিয়ে তৈরি হচ্ছে ভেষজ আবির। এই আবির, গুলাল পৌঁছে যাবে বাজারে মাত্র ১৬০টাকা প্রতি কেজি তে ।

পূর্ব বর্ধমানের মেমারির পাল্লারোড পল্লিমঙ্গল সমিতির তরফে প্রশিক্ষণ দিয়ে স্থানীয় এলাকার ৪টি মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে আবির তৈরি শেখানো হয়েছে । সেই আবির বাজারেও বিক্রি হবে যথেষ্ট পকেট ফ্রেন্ডলি দামেই, জানালেন  প্রশিক্ষণ নেওয়া সঞ্চিতা পাল, নীলাঞ্জনা বারিকরা । ওঁদের ওয়ার্কশপ যেন এক বিরাট কর্মযজ্ঞ । কোথাও ফোটানো হচ্ছে গাঁদার পাপড়ি, কেউ আবার তড়িৎ গতিতে কাটছেন বিট, কেউ আবার ব্যস্ত সুগন্ধি মেশাতে। গোলাপের পাপড়ির মিশ্রণে অদ্ভুত এক আভা আসছে আবিরে। এই আবির একদম মিহি, নেই কোনও দানা, খড়খড়ে জিনিস, বললেন আবির তৈরিতে ব্যস্ত মহিলারা। তাঁদের কথায় এই আবির এক্কেবারে হাতে তৈরি, সুরক্ষিত উপাদানে তৈরি হলেও দাম এক্কেবারেই বেশি নয়। বাজারে যথাসম্ভব কম খরচেই হাজির করার চেষ্টা চালাচ্ছেন তাঁরা। 

পাল্লা রোড পল্লিমঙ্গল সমিতি র তরফে সন্দীপন সরকার জানালেন, এই কাজে যেমন ৪টি গোষ্ঠীর মহিলারা কাজের সুযোগ পাবেন, তেমনই সাধারণ মানুষ কম পয়সায় ভেষজ আবির  পাবেন। খুশি মনে নিরাপদ দোল উৎসব পালন করতে পারবে শিশুরাও।  

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget