এক্সপ্লোর

East Burdwan News: চাকা ফেটে যাত্রীবোঝাই বাসে আগুন জাতীয় সড়কে

East Burdwan Bus Accident: ৫০-৫৫ জন যাত্রী নিয়ে বেসরকারি বাসটি বাবুঘাট থেকে বিহারের ভাগলপুরে যাচ্ছিল। বর্ধমানের নবাবহাট মোড়ে জাতীয় সড়কের ওপর চাকা ফেটে যাত্রীবোঝাই বাসে আগুন !

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান:  বর্ধমানের (Burdwan) নবাবহাট মোড়ে জাতীয় সড়কের ওপর চাকা ফেটে যাত্রীবোঝাই বাসে আগুন (Fire Incident) লাগার ঘটনা ঘটল। বরাতজোরে রক্ষা পেলেন যাত্রীরা (Passenger)।

৫০-৫৫ জন যাত্রী নিয়ে বেসরকারি বাসটি বাবুঘাট থেকে বিহারের ভাগলপুরে যাচ্ছিল। গতকাল রাত সোয়া ১টা নাগাদ ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময়, বাসের পিছনের চাকা ফেটে যায়। এরপরই দাউদাউ করে জ্বলে ওঠে গোটা বাস। যাত্রীরা নেমে গেলেও, তাঁদের ব্যাগপত্র ও বাসের ছাদে থাকা পণ্যসামগ্রী পুড়ে যায়। দমকলের ২টি ইঞ্জিন একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

গতবছর কোচবিহারের (Cooch Behar) মেখলিগঞ্জে যাত্রী বোঝাই সরকারি বাসে আগুনের ঘটনা ঘটেছিল (Fire Incident)। অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন সেবার যাত্রীরা। মাথাভাঙা থেকে শিলিগুড়ি যাচ্ছিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসটি। জানা গিয়েছিল, সকাল ৭টা নাগাদ মেখলিগঞ্জের জামালদহে উল্টোদিক থেকে আসা ট্রাকে ধাক্কা মারার পর, বাস ও ট্রাক দুটিতেই আগুন লেগে যায়। হুড়মুড়িয়ে নেমে পড়েছিলেন যাত্রীরা (Passengers)। দমকলের একটি ইঞ্জিনের একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছিল।  

পাশাপাশি গতবছর মে মাসে চলন্ত বাসে হঠাৎই আগুন লেগেছিল রাজ্যে। কোনা এক্সপ্রেসওয়েতে (Kona Expressway) এক সরকারি বাসে আগুন লেগে গিয়েছিল। সাঁতরাগাছির (Santragachi) কাছে আমতা থেকে ধর্মতলাগামী একটি সরকারি বাসে আগুন লাগে। আচমকাই সিটের পাশে ধোঁয়া দেখতে পেয়েছিলেন চালক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোনা এক্সপ্রেসওয়ের একাংশে প্রায় আধঘণ্টা বন্ধ রাখা হয়েছিল যান চলাচল।

তবে বোধ হয়, ভয়াবহতা ছাড়িয়েছিল কাশ্মীরে বাসে আগুন লাগার ঘটনায়। গতবছর মে মাসে কাটরা থেকে জম্মু (Jammu) যাওয়ার পথে যাত্রীবাহী বাসে আগুন লাগে। কাটরা (Katra) থেকে দেড় কিলোমিটার দূরে খারমাল নামে একটি জায়গায় কাছে যাত্রীবাহী বাসে (Bus) আগুন ধরে গিয়েছিল।  এএনআই সূত্রে খবর, বাসে তীর্থযাত্রীরা ছিলেন। এই ঘটনায় মৃত্যু (Death) হয়েছিল কয়েকজন বাসযাত্রীর। কুড়ি জনেরও বেশি জখম হয়েছিলেন।

আরও পড়ুন, দুর্ঘটনায় ২ BJP নেতার মৃত্যু, 'খুনের' আশঙ্কা বিজেপি নেতৃত্বের

পুলিশ সূত্রের খবর, বাসের ইঞ্জিনে (Engine) আগুন ধরে গিয়েছিল। সেখান থেকে দ্রুত গোটা বাসে আগুন ধরে যায়। ঘটনার সঙ্গে সঙ্গে এলাকায় পৌঁছেছে পুলিশ। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হবে। এলাকায় পৌঁছেছে ফরেন্সিক দল। প্রাথমিক তদন্তে কোনও বিস্ফোরণের তত্ত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছিল সেবার জম্মু কাশ্মীর পুলিশ।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget