এক্সপ্লোর

West Burdwan News: দুর্ঘটনায় ২ BJP নেতার মৃত্যু, 'খুনের' আশঙ্কা বিজেপি নেতৃত্বের

Asansol BJP Leader Death Mystery: বারাবনিতে দুর্ঘটনায় দুই বিজেপি নেতার মৃত্যু ঘিরে চাঞ্চল্য। বিজেপি নেতৃত্বের দাবি, পঞ্চায়েত ভোটের আগে এই ঘটনায় রহস্য দানা বেঁধেছে।

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: বারাবনিতে দুর্ঘটনায় দুই বিজেপি নেতার মৃত্যু (BJP Leader Death Mystery) ঘিরে চাঞ্চল্য। দুজনেরই বাড়ি বারাবনির দাসকেয়ারি এলাকায়। 'খুনের' আশঙ্কা বিজেপি নেতৃত্বের। মৃতের পরিবারের সঙ্গে কথা বলে তারা সিবিআই তদন্তের (CBI Investigation) দাবি জানাবেন, বলে জানান বিজেপির আসানসোল (Asansol) সাংগঠনিক জেলার সভাপতি দিলীপ দে।

 গতকাল রাত আটটা নাগাদ সেখান থেকে নিজেদের বাইকে চেপে আসানসোলের ভাড়া বাড়িতে আসার জন্য রওনা দেয় বাবলু সিংহ ও মহেন্দ্র সিংহ । বাবলু বারাবনি দু নম্বর মন্ডলের বিজেপির সাধারন সম্পাদক এবং মহেন্দ্র ঐ মন্ডলেরই সহ সভাপতি । গাড়ি নিয়ে আমডিহা মোড়ের কাছে আসতেই একটি ডাম্পারের সাথে সংঘর্ষ হয় । আশঙ্কাজনক অবস্থায় বাবলুকে আসানসোল জেলা হাসপাতালে এবং মহেন্দ্রকে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়। বিজেপি নেতৃত্বের দাবি, পঞ্চায়েত ভোটের আগে এই ঘটনায় রহস্য দানা বেঁধেছে। 

প্রসঙ্গত, এর আগেও বিজেপি নেতার মৃত্যু ঘিরে প্রশ্ন উঠেছিল অতীতে। একুশের বিধানসভা নির্বাচনের আগে একাধিকবার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। এবং তারপরেই গেরুয়া শিবিরের তরফে 'খুন করে ঝুলিয়ে দেওয়ার' অভিযোগ উঠেছিল। বাইশ সালের মে মাসেও কাশীপুরে বিজেপি যুব মোর্চার এক নেতার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় প্রশ্ন উঠেছিল। ঘনীভূত হয়েছিল রহস্য। কাশীপুর রেল কোয়ার্টারের পরিত্যক্ত একটি ঘর থেকে অর্জুন চৌরাসিয়া নামে ২৬ বছরের ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েচিল। পুলিশ সূত্রে দাবি উঠেছিল, ঘরে কোনও সুইসাইড নোট মেলেনি।

আরও পড়ুন, আজ পেট্রোল-ডিজেলের দরে হেরফের কোন শহরে ? কী দাম কলকাতায় ?

 সেসময় পরিবারের দাবি উঠেছিল, ওই যুবক বিজেপি কর্মী ছিলেন। পরিবার এই ঘটনায় খুনের অভিযোগ করেছে। চিত্‍পুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করেছিল। পরিবারের অভিযোগ, বিধানসভা নির্বাচনের পর হুমকি দেওয়া হয়েছিল বিজেপি যুব মোর্চার ওই নেতাকে। পরিবার আরও জানিয়েছিল যে  রাত সাড়ে ৮টায় সে অফিস থেকে বাড়ি ফেরে। তার ঠিক আগের দিনই সে মাইনে পেয়েছিল। কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরে আসবে বলে জানিয়েও ছিল পরিবারকে। কিন্তু রাত পার হয়ে যায়, আর সে বাড়ি ফেরেনি। তাঁকে ফোনেও কোনওভাবে পাওয়া যায়নি। এদিকে সেসময় রাজ্য সফরে এসেছিলেন অমিত শাহ। যাবতীয় স্বাগত জানানোর কর্মসূচি বাতিল করে সফরের প্ল্যান বদলে তিনি গিয়েছিলেন কাশীপুরে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget