এক্সপ্লোর

Purba Barddhaman: বাবার পরে 'আক্রান্ত' ছেলেও, ৮ দিনেও অধরা আততায়ী

Purba Barddhaman News:ধারের টাকা শোধ দিতে পারেননি বলে, রেললাইনে বেঁধে ফেলে রাখা হয়েছিল। যার জেরে কাটা পড়ে, ডান পায়ের পাতা।বাবার যখন হাসপাতালের বেডে তখন, এবার তাঁর ছেলেকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠল।

রানা দাস, পূর্ব বর্ধমান: নৃশংস ঘটনার পর, কেটে গেছে ৮দিন। এখনও গ্রেফতার হয়নি কেউ। কেতুগ্রামে, ধার শোধ করতে না পারায়, সরকারি কর্মীকে বেঁধে ফেলে দেওয়া হয় রেললাইনে। কাটা পড়ে তাঁর পায়ের পাতা। এবার, হুমকির মুখে পড়লেন, আক্রান্ত সেচ কর্মীর ছেলে। আতঙ্কে ভুগছে গোটা পরিবার।

বাবার পরে 'আক্রান্ত' ছেলেও: ধারের টাকা শোধ দিতে পারেননি বলে, রেললাইনে বেঁধে ফেলে রাখা হয়েছিল। যার জেরে কাটা পড়ে, ডান পায়ের পাতা। কয়েকদিন আগেই পূর্ব বর্ধমানের কেতুগ্রামের এই ঘটনার নৃশংসতা নাড়িয়ে দিয়েছে রাজ্যবাসীকে। বর্তমানে SSKM মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্‍সাধীন ওই ঘটনায় জখম রাজ্য সরকারি কর্মী, ৫৪ বছরের ভৈরব মুখোপাধ্যায়। সেই ঘটনার পর ৮দিন কেটে গেলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

আর বাবার যখন হাসপাতালের বেডে তখন, এবার তাঁর ছেলেকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। আক্রান্ত সরকারি কর্মীর ছেলে সৌমিক মুখোপাধ্যায় বলেন, “প্রশান্ত সাহা আমাকে হুমকি দেন। বারবার একই কথা বলতে থাকেন, কেন তোমার বাবা নাম নিলেন। নামটা নিতে হত না। উনি আমাকে বলেন কেতুগ্রামে আসতে। উনি আমাকে এটা বলেন, কেতুগ্রামে থানায় এসো। আমি সঙ্গে সঙ্গে কেতুগ্রাম থানার IC সাহেবকে ফোন করি, না, আমরা কেতুগ্রাম থানা থেকে কোনওরকম ডেকে পাঠাইনি।’’

পরিবার সূত্রে জানা গেছে, সেচ দফতরের কর্মী ভৈরব মুখোপাধ্যায়, বছর খানেক আগে এক সহকর্মী ও কয়েকজনের থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা ধার নিয়েছিলেন। মাসে ১৮ হাজার টাকার চড়া সুদে মেটাচ্ছিলেন ধার। কিন্তু অভিযোগ, চলতি মাসের ২ তারিখে সুদের টাকা শোধ না করায়, তাঁর উপর চড়াও হয় দুষ্কৃতীরা। গত ২০ তারিখ, কেতুগ্রামের দেশের বাড়ি থেকে কাটোয়ায় নিজের বাড়ি ফিরছিলেন রাজ্য সরকারি কর্মী ভৈরব। অভিযোগ, কেতুগ্রামে দুই দুষ্কৃতী তাঁকে রাস্তা থেকে মোটরবাইকে তুলে নেয়। এরপর তাঁকে কিছু খাইয়ে বেহুঁশ করিয়ে দেয়। তারপর সন্ধেবেলায় শিবলুন হল্ট স্টেশনের কাছে রেললাইনের ধার থেকে জখম অবস্থায় উদ্ধার করা হয় ভৈরব মুখোপাধ্যায়কে।

SSKM সূত্রে খবর, তাঁর ২ বার পায়ের অপারেশন হয়েছে। আরও একবার হওয়ার কথা আছে। আক্রান্ত সরকারি কর্মীর ছেলে জানিয়েছেন, “ আমাদের আর্থিক অবস্থা খুবই ভেঙে পড়েছে। মানসিক দিক থেকে আমরা খুবই দুর্দশাগ্রস্ত অবস্থায় হয়ে পড়েছি। আমাদের প্রাণেরও ঝুঁকি আছে। অলরেডি একজন হুমকি দিয়ে ফোন করেছেন। সেহেতু আমরা মনে করছি, বাবার জীবনের ঝুঁকি আছে। আমাদেরও তাই। বাবা যাঁদের নাম নিয়েছেন, তিনি হলেন বিশ্বনাথ বৈরাগ্য ও অর্ভীক সাহা। যাঁর নাম আমি বিশু বলে। কাঁধরাতে। বইয়ের দোকান।’’ কেতুগ্রাম থানার পাশাপাশি, কাটোয়া GRP-তেও হুমকির বিষয়টি জানিয়েছেন আক্রান্তের ছেলে।

আরও পড়ুন: Saigal Hossain: ইডি হেফাজতেই থাকতে হবে সায়গল হোসেনকে, জানাল আদালত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget