এক্সপ্লোর

Saigal Hossain: ইডি হেফাজতেই থাকতে হবে সায়গল হোসেনকে, জানাল আদালত

Saigal Hossain Update: আপাতত ED’র হেফাজতেই থাকতে হবে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসনকে। তাঁর আরও ৮ দিনের ED হেফাজতের নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত।

কলকাতা: ইডি হেফাজতেই থাকতে হবে সায়গল হোসেনকে (Saigal Hossain)। অনুব্রতর (Anubrata Mondal) দেহরক্ষী সায়গল হোসেনের ৮ দিনের ইডি হেফাজতের নির্দেশ। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে সায়গল হোসেনকে পেশ করে ইডি। সায়গলকে আরও ৮ দিন নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করে ইডি (ED)। পরিবারের কয়েকজন সদস্যের মুখোমুখি বসিয়ে সায়গলকে জেরা করতে চায় ইডি। সায়গলের মা, স্ত্রী ও শ্যালককে ফের তলব করেছে ইডি।

ইডি হেফাজতে সায়গল: আপাতত ED’র হেফাজতেই থাকতে হবে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসনকে। তাঁর আরও ৮ দিনের ED হেফাজতের নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। শুক্রবার, সায়গল হোসনকে আদালতে পেশ করে ED’র আইনজীবী বলেন, তদন্তে নতুন তথ্য হাতে এসেছে। সায়গল হোসেনের মা-স্ত্রী ও শ্যালককে তলব করা হয়েছে। তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাই। তাঁরা আসেননি। ফের তাঁদের তলব করা হয়েছে। ED’র আইনজীবী আরও বলেন, অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ৮ জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। গরু পাচারের কোটি কোটি টাকা কোথায় গেছে, আমরা তা খুঁজে বের করতে চাই।

পাল্টা, সায়গল হোসেনের আইনজীবী বলেন, চাপ দিয়ে কিছু নাম বলানোর চেষ্টা করছে ED। যাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের কথা বলা হচ্ছে, তাঁদের তো কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে পারে। এখানে এনে জিজ্ঞাসাবাদ করার কী আছে? এরপর ED’র আইনজীবী বলেন, কোনও থার্ড ডিগ্রি অত্যাচার করা হচ্ছে না। প্রতিদিনের মেডিক্যাল রিপোর্ট আদালতে পেশ করা হয়েছে। দু’পক্ষের বক্তব্য শোনার পর, সায়গল হোসেনের ৮ দিনের ED হেফাজতের নির্দেশ দেয় আদালত।

CBI এর পর এবার ED। গরু পাচারকাণ্ডের তদন্তে এবার ED’র নজরে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা। তলব করা হল দিল্লিতে ED অফিসে। বর্তমানে দিল্লিতে ED’র হেফাজতে আছেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন। শুক্রবারই তাঁকে আরও ৮ দিনের জন্য হেফাজতে পেয়েছে ED...আর এদিনই দিল্লিতে তলব করা হল সুকন্যা মণ্ডলকে। ২ নভেম্বর তাঁকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে ED। ওই দিনই অনুব্রত মণ্ডলের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারিকেও তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যাবতীয় নথি নিয়ে তাঁকে হতে বলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

আরও পড়ুন: Suvendu Adhikari: 'রাজ্য ঋণ দেবেন না, ঋণ দিলে অপব্যবহার', কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে আবেদন শুভেন্দুর

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget