এক্সপ্লোর

Purba Bardhaman News: ঢেঁকির জায়গা নিয়েছে মেশিন, পৌষ পার্বণ বেঁচে শুধু গ্রাম বাংলাতেই

Purba Bardhaman News: রাতপোহালেই পৌষ সংক্রান্তি। তাই শেষবেলায় হইহই চলছে শস্যগোলায়। সমস্ত কাজ সরিয়ে রেখে, শেষ মুহূর্তে চাল কোটা চলছে ঢেঁকিতে।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান:  শহুরে জীবনে ঢেঁকির ব্যবহার প্রবাদবাক্যেই আটকে গিয়েছে। ঘরে ঘরে পিঠে পার্বণের (Poush Parbon) চলও এখন তেমন নেই। হাতেগোনা কয়েকটি বাড়িতে পিঠে তৈরি হলেও, বাজার থেকে কিনে আনা মেশিনে গুঁড়ো চালের প্যাকেটেই কাজ চলে যায়। কিন্তু আজও ঢেঁকি ছাঁটা চালের গুঁড়োয় পৌষ পার্বণে মেতে ওঠে গ্রাম বাংলার কিছু অংশ। পূর্ব বর্ধমানে শস্যগোলা সেই তালিকায় অন্যতম। বছর বছর ঢেঁকি ছাঁটা চালের গুঁড়োতেই সেখানে ঘরে ঘরে মহিলাদের হাতের কারুকার্যে তৈরি হয় আস্কে, সরুচাকলি, পাটিসাপটা, দুধপুলি, ভাজা এবং সেদ্ধ পিঠে (Bengali Pies)। খাদ্যরসিকদের মতে, ঢেঁকি ছাঁটা চালের গুঁড়ি দিয়ে তৈরি পিঠের জুড়ি মেলা ভার।

রাতপোহালেই পৌষ সংক্রান্তি। তাই শেষবেলায় হইহই চলছে শস্যগোলায়। সমস্ত কাজ সরিয়ে রেখে, শেষ মুহূর্তে চাল কোটা চলছে ঢেঁকিতে। এক সময় যদিও পৌষ মাসের মাঝামাঝি সময় থেকেই গ্রাম বাংলার মহিলারা ঘরে ঘরে ঢেঁকিতে চাল কোটা শুরু করে দিতেন। ঢেঁকিতে ভাঙা চাল গুঁড়িয়ে, তা দিয়েই তাঁরা তৈরি করতেন হরেক রকমের পিঠে। কিন্তু যন্ত্রচালিত সমাজে এখন ঢেঁকি এবং ঢেঁকি ছাটা চাল, দুই-ই বিলুপ্তির পথে। ঢেঁকি ছেড়ে গ্রাম বাংলার বহু মানুষও পৌঁছে যাচ্ছেন চালের কলে। তবে তারই মধ্যে হাতেগোনা কিছু গ্রামে পুরনো ঐতিহ্যই চলে আসছে। বাড়িতে সাবেকি ঢেঁকি আগলে রেখেছেন অনেকেই। যেমনটা আগলে রেখেছেন শিয়ালী এবং কোড়া গ্রামের মানুষজন।

আরও পড়ুন: Gangasagar News: কড়া নির্দেশই সার, গঙ্গাসাগর উপলক্ষে বাবুঘাটে উপচে পড়া ভিড়

তাই পার্বণের আবহে মহিলারা ঢেঁকিতে চাল ভেনে চলেছেন। আবার পৌষে ঢেঁকিতে চাল ভানার কাজে পুরুষরাও মহিলাদের সঙ্গে হাত লাগান। জামালপুরের শিয়ালী ও কোড়া গ্রামের রাস্তার পাশে একটি খামারে কাঠের ঢেঁকিতে চাল ঢেলে, অন্যপ্রান্তে ঢেঁকিতে পা দিয়ে চলছে চাল গুঁড়ো তৈরির কাজ। স্থানীয়দের দাবি, ঢেঁকিতে ছাঁটা চালের গুঁড়ি দিয়ে বানানো পিঠে-পুলির স্বাদটাই আলাদা। আর ঢেঁকিতে ছাঁটা চাল অনেকদিন ধরে রেখেও দেওয়া যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget