এক্সপ্লোর

Purba Bardhaman News: কালনায় ভাগীরথীর পাড়ে বড় ফাটল, রাত বাড়তেই ঘুম উড়ল স্থানীয় বাসিন্দাদের

Bhagirathi River Erosion : রাত বাড়তেই চওড়া হচ্ছে নদী ভাঙন, ঘুম উড়ল স্থানীয় বাসিন্দাদের...

রাণা দাস, পূর্ব বর্ধমান: কালনায় ভাগীরথী নদীর পাড়ে বড়সড় ফাটল। ধসে পড়ছে মাটির চাঙড় ( Bhagirathi River erosion)।  যত রাত বাড়ছে বেড়ে চলেছে ফাটল, ধস ও নদী ভাঙ্গন। আতঙ্কে কালনা শহরের ১০ নম্বর ওয়ার্ডের জাপট এলাকার নদীপারের বাসিন্দারা। রাতেই খবর পেয়ে ছুটে আসে কালনা থানার পুলিশ। আসেন পুর প্রতিনিধিরাও। আসেন কালনার মহকুমা শাসক।

এলাকাবাসীদের কথায়, 'সোমবার সকালে জাপট ফেরিঘাট থেকে কিছুটা দূরে নদী পারে সামান্য ফাটল দেখা গিয়েছিল। আচমকাই সন্ধ্যার পর থেকে আনুমানিক এক কিলোমিটার দূরত্ব পর্যন্ত গভীর ফাটল দেখা দেয়। সেই সঙ্গে ধসে পড়তে থাকে বড় বড় নদী পারের মাটির চাঙর। রাত বাড়তেই সঙ্গে নদী ভাঙন বেড়ে চলায় ঘুম উড়ছে নদী পারের বসবাসকারী বাসিন্দাদের।নদী পার থেকে সামান্য দূরত্বে রয়েছে বাড়িঘর। যদিও মহকুমা শাসক শুভম আগরওয়াল জানিয়েছেন, 'কয়েক ঘণ্টার মধ্যে বেশ কিছু অংশ ভেঙে গিয়েছে। রাতে আমরা এখানে সিভিল ডিফেন্স মোতায়েন করছি। আগামীকাল সকাল থেকে ইরিগেশন ডিপার্টমেন্ট এসে কাজ শুরু করবে।অন্য দিকে এই বিপর্যয় ঠেকাতে কালনা পুরসভা ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।'

বাইশ সালের সেপ্টেম্বরেও এমন ভয়াবহ ক্ষতির মুখোমুখি হয়েছিল মালদা। মূলত ভূতনির চরে ভাঙন ধরাচ্ছে গঙ্গা ও কোশি নদী।  মানিকচকের পাশাপাশি, গতবছর ভাঙন চলেছিল রতুয়াতেও। বিলাইমারি ও মহানন্দাটোলা এলাকায় কোশি নদীর পাড়ে ভাঙন ধরে। নদীগর্ভে তলিয়ে গিয়েছিল কৃষি জমি।গঙ্গার পাশাপাশি রুদ্রমূর্তি ধারণ করেছিল সেবার কোশি নদীও। যার জেরে ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছিল মালদায়। গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছিল বাঁধের ১০০ মিটার অংশ। মালদার মানিকচকের ভুতনির চরের কালুটন এলাকায় ঘটনাটি ঘটেছিল। আতঙ্কে সেসময়ও অন্যত্র চলে গিয়েছিলেন স্থানীয়রা। গ্রামবাসীদের দাবি ছিল, গঙ্গা গর্ভে বিলীন হয়ে যায় চার-চারটি বাড়ি। খবর পেয়ে সেসময় ঘটনাস্থলে  পৌঁছে যান সেচ দফতরের কর্মীরা।

আরও পড়ুন, প্রচারে বেরিয়ে কিডনি রোগীকে আর্থিক সাহায্য, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ TMC-র বিরুদ্ধে

অসহায় বাসিন্দারা ঘর বাড়ি ছেড়ে চলে যাওয়ার ঘটনারও ভুরিভুরি উদাহরণ রয়েছে। গত কয়েক বছরে কয়েক হাজার পরিবার ভাঙনের কারণে উদ্বাস্তুতে পরিণত হয়েছে।কিন্তু মালদার এহেন পরিস্থিতিতে বারবার উঠে এসেছে এক রাজনৈতিক দৃশ্য। কে নেবে গঙ্গা ভাঙন রক্ষার দায় ? এনিয়ে আগেও শাসকদল ও বিরোধীদের মধ্য়ে চাপান উতোর দেখা গিয়েছে। স্বাভাবিকভাবেই বিরোধীরা এমনই এক ভয়াবহ পরিস্থিতিতে ভুক্তভুগীদের পুনবার্সনের কথা তুলেছে বারবার। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget