এক্সপ্লোর

Lok Sabha Polls 2024: প্রচারে বেরিয়ে কিডনি রোগীকে আর্থিক সাহায্য, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ TMC-র বিরুদ্ধে

Malda Violating Code of Conduct : প্রচারে বেরিয়ে পরিযায়ী শ্রমিককে আর্থিক সাহায্য করাই কি কাল হল ? নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ শাসকদলের জেলা পরিষদ সদস্য বুলবুল খানের বিরুদ্ধে..

অভিজিৎ চৌধুরী, মালদা: নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ (Violating Code of Conduct) করে দুই অসুস্থ পরিযায়ী শ্রমিককে আর্থিক সাহায্য করার অভিযোগ উঠল শাসকদলের জেলা পরিষদ সদস্য বুলবুল খানের বিরুদ্ধে। আর এই নিয়ে সরব হয়েছেন এলাকার বিরোধী দলগুলি। তারা ইতিমধ্যেই বিষয়টি নির্বাচন কমিশনের (Election Commission) নজরে আনার সিদ্ধান্ত নিয়েছেন। অবিলম্বে শাসক দলের জেলা পরিষদ সদস্য বুলবুল খানের বিরুদ্ধে তাঁরা নির্বাচন কমিশনের অভিযোগ জানাবেন।

সোমবার শাসকদলের জেলা পরিষদ সদস্য বুলবুল খান প্রচারে বেরিয়ে তার নিজস্ব সংসদ এলাকায় দুই পরিযায়ী শ্রমিকের বাড়িতে গিয়ে তাঁদের আর্থিক সাহায্য করেন।হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সাদলিচক গ্রাম পঞ্চায়েতের উত্তর কুমেদপুরের বাসিন্দা আসগার আলি (৪৫)। সক্রিয় ভাবে শাসক দলের সঙ্গে যুক্ত। দীর্ঘদিন কিডনির রোগে ভুগছেন।পরিবারে আর্থিক সচ্ছলতা নেই।ফলে চিকিৎসা করতে গিয়ে বিপাকে পড়েছেন।আবার ওই গ্রাম পঞ্চায়েতেরই উত্তর তালগ্রামের বাসিন্দা পরিযায়ী শ্রমিক আমিজুল হক (৩০)। কেরলে কাজ করতেন। সেখানে কাজ করতে গিয়েই পড়ে গিয়ে পায়ে গুরুতর আঘাত পান। ভেঙে যায় ডান পা। তারপর থেকেই অসুস্থ অবস্থায় বাড়িতে রয়েছেন। এই দুই অসহায় ব্যক্তির খবর পান স্থানীয় জেলা পরিষদ সদস্য বুলবুল খান। খবর পেয়েই সোমবার সকালে দুইজনের বাড়িতেই যান। তাঁদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য তুলে দেন। সাহায্য দেওয়ার ভিডিও প্রকাশ্যে চলে এসেছে এবং নিজের মুখে এ সাহায্যের কথা স্বীকারও করে নিয়েছেন শাসকদলের দাপুটে নেতা বুলবুল খান।

আরও পড়ুন, 'ক্ষমা করে দেবেন ..', ভোট প্রচারে গিয়ে কেন বললেন কোচবিহারের TMC প্রার্থী জগদীশ বর্মা ?

যদিও বুলবুলের সাফাই,' আমি সারা বছরই অসহায় মানুষদের পাশে থাকি, তাদের নিজের ক্ষমতা অনুযায়ী সাহায্য করি আজও করেছি। এর মধ্যে রাজনৈতিক কোনও উদ্দেশ্য নেই। আমি সারা বছর জাতি ধর্ম নির্বিশেষে দরিদ্র মানুষদের সাহায্য করি। বিরোধীরা আমার নামে কুৎসা রটানোর জন্য এসব ভিত্তিহীন অভিযোগ তুলছে। কংগ্রেস নেতা আব্দুস শোভান জানান, 'এটা তৃণমূলের সংস্কৃতি নির্বাচনের আগে মানুষকে টাকা-পয়সা ছড়িয়ে বিভ্রান্তি করতে চাইছে। আমরা এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাব।' বিজেপি নেতা কিষাণ কেডিয়া বলেন,'ভোট আসছে তৃণমূল বুঝে গিয়েছে ওদের পায়ের তলায় আর মাটি নেই। তাই কোথাও পয়সা ছড়িয়ে কোথাও ভয় দেখিয়ে এখন ভোট কিনতে চাইছে আমরা অবিলম্বে এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের অভিযোগ জানাব।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget