এক্সপ্লোর

Jagdeep Dhankhar: হাসপাতালে ভর্তি জগদীপ ধনকড়, গভীর রাতে বুকে ব্যথা, AIIMS-এর CCU-তে রয়েছেন

Jagdeep Dhankar in Hospital: হাসপাতালের CCU-তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। 

নয়াদিল্লি: হাসপাতালে ভর্তি দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ ভর্তি রয়েছেন তিনি। বুকে ব্যথা হোয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে ৭৩ বছর বয়সি ধনকড়কে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, শনি-রবিবার গভীর রাতে, ২টো নাগাদ AIIMS-এ ভর্তি করা হয় ধনকড়কে। এই মুহূর্তে হাসপাতালের CCU-তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। (Jagdeep Dhankhar)

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, রাতে হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন ধনকড়। প্রায় সঙ্গে সঙ্গেই তাঁকে AIIMS-এ নিয়ে যাওয়া হয়। চিকিৎসক রাজীব নারং ধনকড়কে পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছেন। তিনি হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান। চিকিৎসকদের টিম গঠন করা হয়েছে। তাঁরা সর্বক্ষণ নজর রাখছেন। আপাতত ধনকড়ের অবস্থা স্থিতিশীল বলে জানা যাচ্ছে। তাঁকে দেখতে হাসপাতালে যান বিজেপি-র সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। (Jagdeep Dhankar in Hospital)

ধনকড় কেমন আছেন, কী সমস্যা হয়েছে, এখনও সঠিক ভাবে জানা যায়নি। বিকেলে AIIMS-এর তরফে বিবৃতি দেওয়া হবে বলে খবর। এদিন ধনকড়কে দেখতে AIIMS-এ যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'AIIMS গিয়েছিলাম উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে দেখতে। ওঁর স্বাস্থ্যের খবর নিয়েছি। ওঁর সুস্বাস্থ্য কামনা করি, দ্রুত সুস্থ হয়ে উঠুন'।

উপরাষ্ট্রপতি হওয়ার আগে পশ্চিমবঙ্গের রাজ্যপালও ছিলেন ধনকড়। কিছুদিন আগেই রাজ্য সফরে এসেছিলেন তিনি। সস্ত্রীক তারাপীঠে গিয়ে পুজোও দেন। দেশের মঙ্গল কামনা করে সেখানে তিনি প্রার্থনা করেন বলে জানান। প্রায় ১৫ মিনিট মন্দিরের গর্ভগৃহে ছিলেন ধনকড়। মায়ের দর্শন সেরে অভিভূত বলে জানান তিনি এবং তাঁর স্ত্রী। ধনকড়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা যাচ্ছে।

জনতা দলের হাত ধরে রাজনীতিতে প্রবেশ ধনকড়ের। একসময় কংগ্রেসেও ছিলেন। ১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত রাজস্থানের ঝুনঝুনু থেকে জনতা দলের সাংসদ ছিলেন ধনকড়। ১৯৯১ সালে কংগ্রেসে যোগ দেন। সে বছর অজমেঢ়ে পরাজিত হন তিনি। পরে যদিও রাজস্থান বিধানসভায় জায়গা পান। ১৯৯৮ সালে ঝুনঝুনু থেকে ফের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু তৃতীয় হন। ২০০৩ সালে বিজেপি-তে যোগ দেন ধনকড়। কিন্তু রাজনীতিতে খবরের শিরোনামে উঠে আসেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল নিযুক্ত হওয়ার পর। ২০১৯ সালের ৩০ জুলাই থেকে ২০২২ সালের ১৮ জুলাই পর্যন্ত ওই পদে আসীন ছিলেন তিনি। সেই সময় বার বার রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে সংঘাত বাধে তাঁর। পরিস্থিতি এমন হয় যে মমতা তাঁর বিরুদ্ধে সমান্তরাল সরকার চালানোর চেষ্টার অভিযোগ তোলেন। ২০২২ সালের ১১ অগাস্ট উপরাষ্ট্রপতি হন ধনকড়।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Hyderabad Aston Martin Crash: সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
Jantar Mantar Quota Protest : জাত দেখে কোটা কেন? আর্থিক অবস্থা দেখে দেওয়া হোক সুবিধে, আবার বিক্ষোভ যন্তরমন্তরে
জাত দেখে কোটা কেন? আর্থিক অবস্থা দেখে দেওয়া হোক সুবিধে, আবার বিক্ষোভ যন্তরমন্তরে
Maharashtra News: আইফোনের ইএমআই দেওয়া নিয়ে মা-বাবার সঙ্গে ঝামেলা ছেলের, চোখের নিমেষে শেষ গোটা পরিবার, কী ঘটেছে ?
আইফোনের ইএমআই দেওয়া নিয়ে মা-বাবার সঙ্গে ঝামেলা ছেলের, চোখের নিমেষে শেষ গোটা পরিবার, কী ঘটেছে ?

ভিডিও

Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget