এক্সপ্লোর

Purba Bardhaman News: ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ, ঘুমন্ত স্ত্রীকে খুন স্বামীর

Mongolkot: পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার বয়স বছর আঠাশ। বছর দশেক আগে পেশায় মোটর গ্যারাজের কর্মী তাপস দাসের সঙ্গে তাঁর বিয়ে হয়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মঙ্গলকোটের সাগিরা গ্রামে।

রাণা দাস, পূর্ব বর্ধমান: আর পাঁচটা সংসারের মতো প্রায়ই অশান্তি হত। কিন্তু সেই অশান্তির জেরে যে এমন মর্মান্তিক ঘটনা ঘটতে পারে, তা আন্দাজ করতে পারেনি কেউ। মঙ্গলকোটের (Mongolkot) সাগিরা গ্রামে ঘুমন্ত স্ত্রীর গলা কেটে খুন (Murder) করল স্বামী। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ঘুমন্ত অবস্থায় স্ত্রীর গলা কেটে খুন স্বামীর-

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার বয়স বছর আঠাশ। বছর দশেক আগে পেশায় মোটর গ্যারাজের কর্মী তাপস দাসের সঙ্গে তাঁর বিয়ে হয়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মঙ্গলকোটের সাগিরা গ্রামে। প্রাথমিক তদন্তে অনুমান, সাংসারিক অশান্তির জেরেই স্ত্রীর গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে অভিযুক্ত। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্ত্রীর। পুলিশ সূত্রে খবর, বিয়ের তিন বছরের পর থেকেই অভিযুক্ত তাপস দাসের মানসিক সমস্যা দেখা দিয়েছিল। নিহত স্ত্রীর কাকা জানাচ্ছেন, স্বামী-স্ত্রীর মধ্যে কারণে অকারণে প্রায়ই অশান্তি হত। শুক্রবার রাতে তাঁরা জানতে পারেন যে জামাই ভাইঝির গলা কেটে খুন করেছে। তাঁরা মঙ্গলকোট থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

আরও পড়ুন - Purba Bardhaman News: কেতুগ্রামে স্ত্রীর কব্জি কাটার ঘটনায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি স্বামীর

রেণু খাতুন কাণ্ডে চাঞ্চল্যকর স্বীকারোক্তি অভিযুক্তের-

অন্যদিকে, রেণু খাতুনের কব্জি কাটার ঘটনায় চাঞ্চল্যকর দাবি করেছে অভিযুক্ত স্বামী। স্ত্রীর কব্জি কাটার ঘটনার পুনঃনির্মান করতে এসে প্রধান অভিযুক্ত শের মহম্মদ সংবাদমাধ্যমের সামনে বলে, 'ছোট্ট ঘটনার জন্য এতবড় ঘটনা ঘটিয়ে ফেললাম। সেজন্য অনুশোচনা হচ্ছে। স্ত্রীর চাকরি পাওয়ার জন্য আমি লড়েছি। স্ত্রী চাকরি করুক এটা আমি চাইছিলাম। কিন্তু বিবাহবহির্ভূত সম্পর্কের জন্যই এই কাণ্ড ঘটেছে।' বিবাহবহির্ভূত সম্পর্কের কথা উল্লেখ করলেও কার বিবাহবহির্ভূত সম্পর্ক, তা খোলসা হয়নি এখনও পর্যন্ত। কেতুগ্রাম থানার আইসি সুমন চট্টোপাধ্যায় জানিয়েছেন, কেতুগ্রামে কব্জি কাটার ঘটনার পুনঃনির্মানের জন্য চার অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। তারা গোটা ঘটনা পুলিশের সামনে ফের দেখিয়েছে। প্রত্যেক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
BJP Leader Extortion Allegation: ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget