এক্সপ্লোর

Purba Bardhaman: নদী গর্ভে বিলীন চাষের জমি-কংক্রিটের ফেরি ঘাট, মাথায় হাত কাটোয়ার বাসিন্দাদের

Purba Bardhaman News: কৃষক বিজয় ঘোষ বলেন, '৭ বিঘা জমি ছিল। এখন দেড় বিঘাতে এসে দাঁড়িয়েছে। প্রচুর কৃষকের জমি নদী গর্ভে চলে গিয়েছে।' ভাঙন ঠেকাতে সেচ দফতরের উদাসীনতাকেই দায়ী করেছেন স্থানীয় বাসিন্দারা।

রাণা দাস, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কাটোয়ায় (Katwa) অজয় ও ভাগীরথীর মিলনস্থলে ২ কিলোমিটার এলাকা জুড়ে শুরু হয়েছে ভাঙন‍। নদী গর্ভে বিলীন চাষের জমি থেকে কংক্রিটের ফেরি ঘাট। ভাঙন ঠেকাতে সেচ দফতরকে চিঠি কাটোয়া পুরসভার। বর্ষার পর শুরু হবে কাজ, জানিয়েছে সেচ দফতর (Irrigation Department)। 

নদী গর্ভে মিলিয়ে যাচ্ছে চাষের জমি

একটু একটু করে চাষের জমি গিলে খাচ্ছে নদী। করাল ভাঙনে বিলীন কংক্রিটের ফেরি ঘাটও। পূর্ব বর্ধমানের কাটোয়ায় অজয় ও ভাগীরথীর মিলনস্থল শাখায় ঘাট থেকে বাদরার দিকে, প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে শুরু হওয়া ভাঙনে, দিনে দিনে বাড়ছে আতঙ্ক। 

এলাকাবাসীদের দাবি, ৫ বছর আগেই এই এলাকায় ভাঙন শুরু হয়। গত বছর ভয়াবহ রূপ নিয়েছিল সেই ভাঙন। 

কাটোয়ার কৃষক বিজয় ঘোষ বলেন, '৭ বিঘা জমি ছিল। এখন দেড় বিঘাতে এসে দাঁড়িয়েছে। প্রচুর কৃষকের জমি নদী গর্ভে চলে গিয়েছে।' ভাঙন ঠেকাতে সেচ দফতরের উদাসীনতাকেই দায়ী করেছেন স্থানীয় বাসিন্দারা। 

কাটোয়ার অপর কৃষক কৌশিক হালদারের কথায়, 'প্রতি বছর সেচ দফতরের লোকজন আসে। মাপ নেয়। বলে পাথর ফেলব। কিছুই করে না। শুধু বালি ফেলে। নদীর জলে সেই বালি ধুয়ে যাচ্ছে।'

ইতিমধ্যে সেচ দফতরকে পাঠানো হয়েছে চিঠি

ভাঙন ঠেকাতে ইতিমধ্যেই সেচ দফতরকে চিঠি দিয়েছে কাটোয়া পুরসভা। কিন্তু, দফতরের তরফে পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ পুর কর্তৃপক্ষেরও। 

কাটোয়া পুরসভার পুরপ্রধান সমীর সাহা বলেন, 'আমরা চিঠি দিয়েছি। সেচ দফতরের গাফিলতি আছে। এখনও সতর্ক না হলে কাটোয়া শহর প্লাবিত হবে।'

কাটোয়ার তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, 'সেচ দফতর বালির বস্তা ফেলছে। এটা ঠিক হচ্ছে না। এভাবে ঠেকো দিয়ে কাজ করা ঠিক নয়। আমি মন্ত্রীকে জানাব।'

আরও পড়ুন: Murshidabad News : মহিলার সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, সালিশি নিদানে যুবককে জুতোর মালা পরিয়ে ঘোরানো হল গ্রামে

অন্য সেচ দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জানিয়েছেন, ১৩০০ মিটার নদীবাঁধ মেরামতির জন্য ডিটেলস প্রজেক্ট রিপোর্ট পাঠানো হয়েছে। কোটি টাকার বেশি খরচ হবে। বর্ষার আগে কাজ শুরু হওয়ার সম্ভাবনা কম। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
BJP Leader Extortion Allegation: ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget