এক্সপ্লোর

Purba Burdwan News : ঝড়ের তাণ্ডবে বিঘ্ন কাটোয়া-আজিমগঞ্জ শাখায় ট্রেন চলাচলে, কেতুগ্রামে মৃত্যু স্কুলছাত্রীর

Train Service Disrupted : পূর্ব বর্ধমানের একাধিক জায়গায় ঝড়ে দাপটে গাছ উল্টে পড়ে। কেতুগ্রামে মর্মান্তিকভাবে ঝড়ে গাছ পড়ে এক ক্লাস সিক্সের স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।

রাণা দাস, কাটোয়া (পূর্ব বর্ধমান) : তীব্র দাবদাহের পরে দক্ষিণবঙ্গের একাধিক জায়গাজুড়ে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টির। অল্প-বিস্তর ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সুবাদে সন্ধের পর থেকে একাধিক জায়গায় কিছুটা- মুক্তি মিলেছে গরমের দাপট থেকে। যদিও কালবৈশাখী ঝড়ের দাপটে কাটোয়া এলাকার একাধিক জায়গা জুড়ে বিপর্যয়ের ছবি। ঝড়ের মাঝে তার ছিঁড়ে কাটোয়া-আজিমগঞ্জ শাখায় দীর্ঘক্ষণ ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। পূর্ব বর্ধমানের একাধিক জায়গায় ঝড়ে দাপটে গাছ উল্টে পড়ে। কেতুগ্রামে মর্মান্তিকভাবে ঝড়ে গাছ পড়ে এক ক্লাস সিক্সের স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।

ট্রেন চলাচলে বিঘ্ন

সকাল থেকে সূর্যের তেজে কার্যত দগ্ধ হওয়ার পর সন্ধে নাগাদ বৃষ্টিতে ভেজে কাটোয়া এলাকা। বিকেল নাগাদ আকাশ কালো করে মেঘের পর ঝড়-বৃষ্টি শুরু হয়। যে সময়ই কাটোয়া-আজিমগঞ্জ শাখায় তার ছিঁড়ে কার্যত স্তব্ধ হয়ে যায় ট্রেন চলাচল। বিকেল সাড়ে ৫ টা থেকে সন্ধে সাড়ে ৯ টা, প্রায় চার ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। যে সময় এই রুটে একাধিক ট্রেন দাঁড়িয়ে পড়ে। রাতের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও কাটোয়া-বর্ধমান লাইনের সমস্ত ট্রেন বাতিল করা হয়।

আটকে পড়ে দূরপাল্লার ট্রেনও

ট্রেন পরিষেবা স্তব্ধ হয়ে যাওয়ার সময় ৪ ঘণ্টার মতো সময় গঙ্গাটিপুরী স্টেশনে আটকে ছিল তিস্তা-তোর্সা এক্সপ্রেস। হাওড়া-মালদা ইন্টারসিটির চাকা থমকে দাঁড়ায় কাটোয়া স্টেশনে। এছাড়া বিভিন্ন স্টেশনে একাধিক লোকাল ট্রেনও আটকে যায়। একাধিক ট্রেন আটকে পড়ায় চরম সমস্যায় পড়েন ট্রেনযাত্রীরা।

এদিকে, তীব্র গরমের নাগপাশ কাটিয়ে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই দফায় দফায় বৃষ্টি হবে আগামী দু'দিন। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী সোমবার থেকে বৃষ্টির রেশ বাড়তে পারে। পাশাপাশি আগামী সপ্তাহের শুরু থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেই জানা যাচ্ছে।

আরও পড়ুন-অবশেষে স্বস্তির বৃষ্টি, ছিটেফোঁটার রেশ কাটিয়ে ঝমঝমিয়ে কবে থেকে ? কবে কমবে গরম ?

সেরা শিরোনাম

West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
West Bengal News Live Updates: কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
West Bengal News Live Updates: বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
West Bengal News Live Updates: চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?
চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৩.১১.২০২৬)।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (০৩.১১.২০২৬)। বাম-কংগ্রেস-তৃণমূল, পুরভোটে বিজেপি-বিরোধী সবদলকে একসঙ্গে লড়ার ডাক কংগ্রেসের
Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget