এক্সপ্লোর

Kartik Puja 2024: বারবনিতাদের হাত ধরে শুরু পুজো, কীভাবে চালু হল কাটোয়ার প্রসিদ্ধ কার্তিক লড়াই ?

Katwa Kartik Puja: বারবনিতাদের হাত ধরে আজ থেকে ৪০০ বছর আগে শুরু হয়েছিল কাটোয়ার কার্তিক পুজো।

রাণা দাস, কাটোয়া : কার্তিক পুজোয় মেতে উঠল কাটোয়া শহর। বড় বড় মণ্ডপ, আলোক মালায় সেজে উঠেছে শহর। কাটোয়ার কার্তিক পুজো কার্তিক লড়াই হিসেবে খ্যাত। Purba Burdwan News Katwa Kartik Puja 2024

কীভাবে শুরু ?

বারবনিতাদের হাত ধরে আজ থেকে ৪০০ বছর আগে শুরু হয়েছিল কাটোয়ার কার্তিক পুজো। কাটোয়া শহরের পাশ দিয়ে বয়ে গেছে ভাগীরথী নদী। সেই সময়  নদী পথে চলত বাণিজ্য। কলকাতা সহ বিভিন্ন জেলার বাবুদের আনাগোনা লেগে থাকত কাটোয়া শহরে। তাঁদের জন্যই ভাগীরথীর তীরে গড়ে উঠেছিল বারবনিতাদের মহল্লা। পুত্র- লাভের আশায় বারবনিতারা সেই সময় করত কার্তিক পুজো। বাবুদের টাকায় সেইসব পুজোয় আসত কলকাতা থেকে ঝাড় লন্ঠন, বিভিন্ন বাজনার দল। তৈরি হত কার্তিকের থাকা। তবে আজ বাবু ও বারবনিতাদের মহল্লা না থাকলেও, তাদের সেই ঐতিহ্য ধরে রেখেছে কাটোয়ার মানুষ। মহা ধুমধামে পালিত হয় কার্তিক পুজো। তবে সময়ের সঙ্গে সঙ্গে থিমের প্যান্ডেলের কদর বেড়েছে। কার্তিকের শোভাযাত্রা এখানে লড়াই বলেই খ্যাত। আর যা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এই শহরে।

এমনও শোনা যায় যে, জমিদারদের লেঠেলদের মধ্যে কার্তিক ঠাকুর বিসর্জনের সময় প্রতিযোগিতা চলত। সেই সময় এই লেঠেলদের মধ্যে লাঠি খেলা হত। যা কার্যত আগত মানুষজনের বিনোদনের মাধ্যম হয়ে উঠত। এমনকী বিজয়ীদের পুরস্কৃতও করা হত জমিদারদের তরফে। এভাবেই প্রসিদ্ধ হয়ে ওঠে জমিদারি আমলের কার্তিক লড়াই।

শিব ও পার্বতীর সন্তান। গণেশের সহোদর। প্রচলিত ধারণা অনুযায়ী, কার্তিককে যুদ্ধের দেবতা ও দেব সেনাপতি বলা হয়। কার্তিককে সাধারণত চিরযৌবনপ্রাপ্ত যুবক হিসাবে চিত্রিত করা হয়। পারবনি নামে এক ময়ূর বাহনে আসীন থাকেন তিনি। ভারতের অন্য যে কোনও অংশের থেকে দক্ষিণ ভারতে কার্তিক পুজো বেশি জনপ্রিয়। পুরাণ অনুযায়ী, তারকাসুরকে বধ করার জন্য তাঁর জন্ম হয়েছিল। আমাদের রাজ্যে একটি জনপ্রিয় প্রথা চালু রয়েছে। সেই অনযায়ী, বিয়ে হয়েছে, অথচ এখনও সন্তান আসেনি, এমন দম্পতির বাড়ির সামনে কার্তিক ঠাকুরের মূর্তি ফেলা হয়। বিশ্বাস করা হয় যে, সেইমতো দেবতার পুজো করলে মনোকামনা পূরণ হয়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget