এক্সপ্লোর

Purba Burdwan News: টোল বসানোকে কেন্দ্র করে ধুন্ধুমার আউশগ্রামে, কর্মীদের বেধড়ক মারধর

এখনও গ্রেফতার হয়নি কোনও হামলাকারী। মঙ্গলবার সন্ধের এই ছবি সামনে আসার পর, উত্তেজনা ছড়ায় পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানা এলাকার ফতেপুর গ্রামে।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: টোল বসানোকে (Toll Plaza) কেন্দ্র করে ধুন্ধুমার বাঁধল পূর্ব বর্ধমানের (Purba Burdwan) আউশগ্রামে (Aushgram)। টোল কর্মীদের বেধড়ক মারধর। হামলার অভিযোগ এলাকাবাসীর একাংশদের বিরুদ্ধে। আর এনিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির (BJP) দাবি, তৃণমূলের (TMC) গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই হামলা হয়েছে। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা দাবি শাসক দলের।

বাঁশ, লাঠি, রড নিয়ে টোল আদায় কেন্দ্রে চড়াও একদল যুবক। তারপর টোল কর্মীদের বেধড়ক মারধর। মারধরে জখম টোল আদায় কেন্দ্রের দুই কর্মী গুসকরা হাসপাতালে ভর্তি। হামলার ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরার ফুটেজে।

এখনও গ্রেফতার হয়নি কোনও হামলাকারী। মঙ্গলবার সন্ধের এই ছবি সামনে আসার পর, উত্তেজনা ছড়ায় পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানা এলাকার ফতেপুর গ্রামে।

স্থানীয় সূত্রে খবর,কল্যাণপুর থেকে সুন্দলপুর যাওয়ার রাস্তায় ফতেপুর গ্রামে টোল আদায় কেন্দ্র বসেছে। বালি বোঝাই ট্রাক, ট্রাক্টর থেকে টোল আদায়ের জন্য এটি বসিয়েছে উক্তা গ্রাম পঞ্চায়েত। সোমবার থেকে শুরু হয়েছে টোল আদায়।

আর এনিয়েই যাবতীয় বিরোধ। স্থানীয় সূত্রে খবর, এলাকাবাসীর একাংশ গ্রামে টোল আদায় কেন্দ্র বসানোর বিরোধী। তাদের বক্তব্য, বালিঘাট যেহেতু মঙ্গলকোট এলাকায় পড়ে, তাই ফতেপুরে টোল আদায় করা যাবে না।

টোল আদায় কেন্দ্রে তাণ্ডব, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের বলে অভিযোগ বিজেপি। ভিত্তিহীন অভিযোগ বলে পাল্টা দাবি তৃণমূলের। পরিস্থিতি উত্তপ্ত থাকায় এলাকায় টহল দিচ্ছে আউশগ্রাম থানার পুলিশ বাহিনী।

অন্যদিকে সল্টলেকে (Saltlake) নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগে বিধাননগর (Bidhanngar) পূর্ব থানার সামনে বিজেপির বিক্ষোভ। ঘটনায় ধুন্ধুমার এলাকায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে বিক্ষোভকারীদের। 

থানার সামনে বিক্ষোভ কর্মসূচি নেয় বিজেপি (BJP)। গতকাল রাতেই শুভেন্দু অধিকারী জানান, বিধাননগর পূর্ব থানার সামনে আজ অবস্থান বিক্ষোভ করবেন বিধাননগর পুরসভার ৪১টি ওয়ার্ডের বিজেপি প্রার্থীরা। সেইমতো গন্ডগোল ঠেকাতে প্রস্তুত ছিল পুলিশও। থানার সামনে মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশ।  

এ দিন পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে কমব্যাট ফোর্স ও RAF। থানার সামনের রাস্তা ঘিরে দেওয়া হয়েছে গার্ডরেল দিয়ে।  গতকাল সল্টলেকের বি জে ব্লকে বিজেপির নির্বাচনী অফিসে হামলার অভিযোগ ওঠে। ভাঙচুর করা হয় নির্বাচনী অফিস। কয়েকজন বিজেপি কর্মীকে মারধরও করা হয় বলে অভিযোগ।  বিজেপির তরফে অভিযোগ করা হয় তৃণমূল প্রার্থী সব্য্যসাচী দত্তর অনুগামীদের বিরুদ্ধে। যদিও সব্যসাচী এ নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেন।

ভোটের আগে সল্টলেকে (Saltlake) বিজেপির (BJP) নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনা ঘটে গতকাল। বিজেপির নির্বাচনী কার্যালয়ে কর্মীদের মারধরের অভিযোগ ওঠে। হঠাৎ বিজেপি দফতরে বহিরাগতদের হামলা, ভাঙচুরের অভিযোগ ওঠে। তৃণমূলের (TMC) বিরুদ্ধে অভিযোগ তোলে বিজেপি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Joy Goswami:জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা
Militant Arrest: অর্পিতার থেকে উদ্ধার একটি ফোন, দুটি সিমকার্ড, দাবি STF-এর
Agnimitra Paul: রাস্তায় বালি, পাথর ফেলে রাখলে মোটা অঙ্কের জরিমানা, কড়া বার্তা অগ্নিমিত্রা পালের
EB Raid: কোন জিনিসের কী দাম? খাস কলকাতার একাধিক বাজারে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যদের
Militant Arrest: হাওড়ার পিলখানার কাছে হামিমের দোকানের হদিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget