এক্সপ্লোর

West Burdwan : অন্ডালের পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় উল্টোডাঙা থেকে গ্রেফতার ২

সিসিটিভি ফুটেজের সূত্র ধরে এক সপ্তাহের মধ্যে অন্ডাল পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনার তদন্তে সাফল্য পেল পুলিশ।

মনোজ বন্দ্যোপাধ্যায়, অন্ডাল (পশ্চিম বর্ধমান) : সিসিটিভি ফুটেজের সূত্র ধরে এক সপ্তাহের মধ্যে অন্ডাল পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনার তদন্তে সাফল্য পেল পুলিশ। অন্ডাল থানার পুলিশের তৎপরতায় কলকাতার উল্টোডাঙা থেকে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম মহম্মদ শাহনওয়াজ ও আরশাদ আলি। তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে।

চলতি মাসের ২ তারিখ গভীর রাতে অন্ডালের দুপচুরুরিয়া মোড়ের পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনা ঘটে। রাত ১টা নাগাদ ছয়-সাতজনের ডাকাতদল হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় ওই পাম্পে। সেখানে গিয়েই পাম্পের কর্মীদের মারধর করে তারা। বন্দুকের বাঁট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়। পাম্পের ক্যাশবাক্স ভেঙে দুষ্কৃতীরা প্রায় এক লক্ষ ছয় হাজার মতো নগদ টাকা নিয়ে যায়।

পাম্পের কর্মী আকাশ ধীবর জানান, ছয়-সাতজনের দুষ্কৃতী দল হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে সোজা পেট্রোল পাম্পের ক্যাশবাক্সে হামলা চালায়। পাম্পের মালিক জানান, এই ঘটনা পূর্বপরিকল্পিত হতে পারে। অথবা কেউ শত্রুতা থেকে এই ঘটনা ঘটাতে পারে।

আরও পড়ুন ; অন্ডালের পেট্রোল পাম্পে দুঃসাহসিক ডাকাতি, লুঠ লক্ষাধিক টাকা, আহত দুই কর্মী

এই ঘটনার আট দিনের মধ্যেই তদন্তে সাফল্য পেল অন্ডাল থানার পুলিশ। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। দুষ্কৃতীরা যে গাড়িতে করে ডাকাতি করতে এসেছিল সেটি শনাক্ত করা হয়। তাদের তৎপরতায় উল্টোডাঙা থেকে পাকড়াও করা হয় দুই দুষ্কৃতীকে। গতকাল রাতেই দুই দুষ্কৃতীকে কলকাতা থেকে অন্ডাল থানায় নিয়ে আসা হয়।  

পুলিশ সূত্রের খবর, এদের জিজ্ঞাসাবাদ করে আরও পাঁচজনের তথ্য পাওয়া গেছে । খুব শীঘ্রই ডাকাত দলের পুরো গ্যাংকে ধরা পড়বে । এক সপ্তাহের মধ্যে পেট্রল পাম্প কাণ্ডের ডাকাত দলের এভাবে ধরা পড়ার ঘটনায় অল্প হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে পাম্প মালিকরা। ধৃতদের থেকে জিজ্ঞাসাবাদ করে আরও অনেক তথ্য জোগাড় করতে চাইছে পুলিশ।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
West Bengal News Live Updates: 'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget