এক্সপ্লোর

Katwa Hospital Incident: আহত শিশুকে নিয়ে রাত জেগে, এবার কাটোয়ার হাসপাতালে মহিলাকে কুরুচিকর অঙ্গভঙ্গি ও অশালীন আচরণের অভিযোগ !

RG Kar Hospital: আরজি করের এই ঘটনাকে কেন্দ্র করে এখনও তোলপাড় রাজ্য...

রাণা দাস, কাটোয়া (পূর্ব বর্ধমান) : সম্ভবত খুনের পর ধর্ষণ করা হয় আরজি করের মহিলা চিকিৎসককে। পারিপার্শ্বিক প্রমাণ খতিয়ে দেখে এমনই অনুমান তদন্তকারীদের। ঘটনায় গ্রেফতার করা হয়েছে কলকাতা পুলিশের এক সিভিক ভলান্টিয়ারকে। আরজি করের এই ঘটনাকে কেন্দ্র করে এখনও তোলপাড় রাজ্য। শুধু তা-ই নয়, গতকালই ভাতার স্টেট জেনারেল হাসপাতালের এক মহিলা চিকিৎসকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। এই আবহেই এবার কাটোয়া মহকুমার হাসপাতালের ঘটনায় শোরগোল পড়ে গেল। সরকারি হাসপাতালের মধ্যেই শিশুর মায়ের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠল। আহত শিশুর মাকে কটূক্তি ও অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগ ওঠে হাসপাতালে ভর্তি আরেক রোগীর আত্মীয়ের বিরুদ্ধে। এনিয়ে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্বাভাবিকভাবেই, ফের প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা।

ঘটনাটা কী ?

কাটোয়া মহকুমা হাসপাতালে আহত শিশুকে নিয়ে রাত জেগেছিলেন মা। সেখানেই আর এক রোগীর আত্মীয় তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন এবং কুরুচিকর অঙ্গভঙ্গি করা হয় বলে অভিযোগ। সার্জিক্যাল বিভাগে মহিলা ওয়ার্ডে ওই পুরুষ আত্মীয় ঢুকে এই ঘটনা ঘটায়। বেসরকারি নিরাপত্তারক্ষী এবং হাসপাতালে পুলিশের ক্যাম্প থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটায় নানা প্রশ্ন উঠছে। এই ঘটনা নিয়ে পরিবারের তরফে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

গতকালই ভাতারে মহিলা চিকিৎসকের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। মহিলা চিকিৎসককে তিনি নাকি হুমকি দিয়ে বলেন, 'আরজি কর করে দেব।' ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের ভাতারে। ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়।

ঘটনাটি কী ?

গত পরশু রাত ২টো ১৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে। কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ার হাসপাতালে যান চিকিৎসা করানোর জন্য। সেই সময় হাসপাতালে কর্তব্যরত ছিলেন এক মহিলা চিকিৎসক।

অভিযোগ, তিনি চিকিৎসা শুরু করার পরেও ওই সিভিক ভলান্টিয়ার মহিলা চিকিৎসের সঙ্গে অশালীন আচরণ করেন। এর পাশাপাশি ডেপুটি CMOH-এর অভিযোগ, ওই সিভিক ভলান্টিয়ার মহিলা চিকিৎসককে হুমকি দিয়ে বলেন আরজি করে যে ঘটনা ঘটেছে তা আপনার সঙ্গে করে দেব। তিনি এও বলেন যে, গতকাল আরজি করে কি হয়েছে জানেন তো ?

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
West Bengal News Live : 'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
ISI Linkman Arrested : বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget