এক্সপ্লোর

Purba Medinipore : মহিষাদলে ফের ফেল নন্দকুমার মডেল, বিরোধী শক্তিকে হারিয়ে নিরঙ্কুশ জয় পেল তৃণমূল

Left-BJP Collision : সম্প্রতি, নন্দকুমারে সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হয়, বাম ও বিজেপি সমর্থিত ঐক্যমঞ্চ। ৬৩ আসনের একটিতেও জিততে পারেনি তৃণমূল সমর্থিত প্রার্থীরা।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুরের (Purba Medinipore) মহিষাদলের (Mahishadal) তালুক গোপালপুর সমবায় সমিতির নির্বাচনে বিপুল ভোটে জয়ী হল তৃণমূল। মুখ থুবড়ে পড়ল বিরোধী জোট (opposition collision)। ৬২ আসনের মধ্যে ৬১টি দখল করল ঘাসফুল শিবির (TMC)। 

ফের ফেল নন্দকুমার মডেল

মহিষাদলে ফের ফেল নন্দকুমার মডেল। বিরোধী শক্তিকে হারিয়ে নিরঙ্কুশ জয় পেল তৃণমূল। গত রবিবার, মহিষাদলের জগৎপুর শীতলা সমবায় সমিতির ভোটে তৃণমূলকে ধরাশায়ী করে জয়ী হয়েছিলেন অঘোষিত জোট প্রার্থীরা। বুধবার সেই মহিষাদলেরই আরেক সমবায় সমিতির ভোটে উলট পুরান। 

মহিষাদল ব্লকের তালুক গোপালপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে মোট আসন ৬২। তার মধ্যে ১২ টিতে আগেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হয় তৃণমূল। বুধবার, বাকি ৫০টি আসনের ৪৯টিই দখল করেন শাসকদল সমর্থিত প্রার্থীরা। বিরোধী জোটের ঝুলিতে যায় মাত্র ১টি আসন।

বাম-বিজেপি সমর্থকদের জোট

সম্প্রতি, নন্দকুমারে সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হয়, বাম ও বিজেপি সমর্থিত ঐক্যমঞ্চ। ৬৩ আসনের একটিতেও জিততে পারেনি তৃণমূল সমর্থিত প্রার্থীরা। তারপর, পূর্ব মেদিনীপুরে একের পর এক সমবায় সমিতির ভোটে তৃণমূলকে পর্যুদস্ত করতে জোট বাঁধতে দেখা যায় সিপিএম-বিজেপিকে। তবে, মহিষাদলের কেশবপুর জালপাই রাধাকৃষ্ণ কৃষি সমবায় সমিতি ও তমলুকের খারুই গাঠরা সমবায় সমিতির ভোটে সেই কৌশল কাজে আসেনি। এবার, মহিষাদলের তালুক গোপালপুর কৃষি উন্নয়ন সমিতির ভোটেও অঘোষিত বিরোধী জোটকে হারিয়ে নিরঙ্কুশ জয় পেল তৃণমূল।

আরও পড়ুন- ‘সংসদে বেশ কিছু বিপজ্জনক বিল আনছে সরকার, যা রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করে' : মমতা

এর আগে তমলুকে খাটেনি ‘নন্দকুমার মডেল'। পঞ্চায়েত নির্বাচনের আগে কাজে আসেনি নতুন কৌশল। সমবায় সমিতির নির্বাচনে ধাক্কা খায় বাম-বিজেপি সমর্থিত ঐক্যমঞ্চ। তমলুকের খারুইয়ের চাঠরা-গাঠরা কৃষি উন্নয়ন সমিতির ভোটে বিপুল জয় পায় তৃণমূল। আবার এ দিনই, মহিষাদলের জগৎপুর শীতলা সমবায় সমিতির ভোটে ধরাশায়ী হয়েছে তৃণমূল। সেখানে নির্বাচনে জয়লাভ করেছে তৃণমূল বিরোধী শক্তি। তবে ভোটের দিন, সংঘর্ষে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে তমলুক। তৃণমূল বনাম বাম-বিজেপি কর্মীদের সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। প্রথমে দুপক্ষের মধ্যে হাতাহাতি, ধাক্কাধাক্কি শুরু হয়। বেধড়ক মারধরও করা হয় বলে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তোলেন দুই পক্ষের কর্মীরা। 

তাতে দফায় দফায় সংঘর্ষে তেতে ওঠে তমলুক। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী নামাতে হয়। ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। বিজেপির অভিযোগ, রবিবার তাদের ভোটারদের ভোট দিতে বাধা দেয় তৃণমূল।  ভোটারদের ভয় দেখিয়ে বুথ স্লিপ ছিনিয়ে নেওয়া হয়। এ নিয়ে প্রথমে তৃণমূল-বিজেপি দু’পক্ষের মধ্যে বচসা বাধে। ঝগড়া, চিত্‍কার, চেঁচামেচি শুরু হয়। পরে তা সংঘর্ষের আকার নেয়।

সেরা শিরোনাম

Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
Sandip Ghosh ED Summon: অবশেষে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
Sandip Ghosh ED Summon: অবশেষে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
West Bengal News Live : পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ারও, ক্যানিং পশ্চিমের বিধায়কের সঙ্গে কী করছিলেন ?
পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ারও, ক্যানিং পশ্চিমের বিধায়কের সঙ্গে কী করছিলেন ?
West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget