এক্সপ্লোর

Mamata Banerjee : ‘সংসদে বেশ কিছু বিপজ্জনক বিল আনছে সরকার, যা রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করে' : মমতা

তৃণমূল সুপ্রিমোর আক্রমণ, শাসক দল সংখ্যাগরিষ্ঠ হওয়ায় জোর করে বিল পাস করাতে চায়। জোর খাটিয়ে কেন্দ্রের শাসক দল এটা করতে পারে না। রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করে, এমন কয়েকটা বিল আনছে সরকার।’

বিজেন্দ্র সিংহ ও আশাবুল হোসেন, নয়াদিল্লি : দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলের বৈঠকের পর কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর আশঙ্কা, বিপজ্জনক বিল এনে রাজ্যের অধিকার খর্ব করার কথা ভাবছে কেন্দ্র। কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন। যেখানে কেন্দ্রীয় সরকার গায়ের জোরে বেশ কিছু বিল পাশ করিয়ে নিতে চায় বলেই আক্রমণ বাংলার মুখ্যমন্ত্রীর।

শীতকালীন অধিবেশনে ১৬ টি বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। যেগুলোর বেশিরভাগই বিপজ্জনক ও রাজ্যে অধিকারে হস্তক্ষেপ করবে বলেই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি রাজ্যের শাসকদলের সাংসদরা যে বিলগুলির গঠনমূলক বিরোধীতা করবে বলেও জানান তিনি।

‘রাজ্যকে বুলডোজ করে বিল পাস করাতে চায় সরকার’

সৌগত রায়ের ঘরে বৈঠকের শেষে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘সংসদে বেশ কিছু বিপজ্জনক বিল আনছে সরকার। কেন্দ্র জোর করে বিল পাস করাতে চায় সংসদে। শাসক দল সংখ্যাগরিষ্ঠ হওয়ায় জোর করে বিল পাস করাতে চায়। জোর খাটিয়ে কেন্দ্রের শাসক দল এটা করতে পারে না। রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করে, এমন কয়েকটা বিল আনছে সরকার। রাজ্যকে বুলডোজ করে বিল পাস করাতে চায় সরকার’।  

পাশাপাশি যে প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমোর সংযোজন, ‘তৃণমূল সংসদে গঠনমূলক ভূমিকা পালন করবে। বিরোধী দলগুলির সঙ্গে সহযোগিতা করা হবে, বিরোধীরা যদি সহযোগিতা করে’। 

মোদি-মমতার ভার্চুয়াল বৈঠক

আগামী শুক্রবার বিকেল ৫টায় হবে নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠক। উপস্থিত থাকবেন দেশের সবকটি রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। কালীঘাট থেকে ভার্চুয়াল বৈঠকে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী। জি ২০ সম্মেলন সফল করতে আলোচনা করবেন মোদি। এর আগেই সেই নিয়ে একদফা বৈঠক করেছেন নরেন্দ্র মোদি।

প্রসঙ্গত গত ৫ ডিসেম্বর বিকেলে, G-20 আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তুতি বৈঠকে অংশ নিতে দিল্লি পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )। সম্মেলনের প্রস্তুতি বৈঠক হয় রাষ্ট্রপতি ভবনে, নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। এই আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষ্যে অন্যান্য রাজ্যের পাশাপাশি একাধিক অনুষ্ঠান হবে পশ্চিমবঙ্গেও। সূত্রের খবর, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত বৈঠকে যোগ দিয়েছেন। বৈঠকে বিদেশ মন্ত্রক ভারতের G20-র সভাপতিত্বে সরকারের পরিকল্পনা করা কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানান।      

আরও পড়ুন- পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার অবনতি নিয়ে অভিযোগ জানাতে বৃহস্পতিবার শাহের সঙ্গে বৈঠক সুকান্তর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget