এক্সপ্লোর

Crematorium Scam: শ্মশান দুর্নীতি মামলায় গ্রেফতার সৌমেন্দুর গাড়িচালক, কাঠগড়ায় অধিকারী পরিবার

Purba Medinipur News: পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) কাঁথির রাঙামাটি শ্মশানকে নিয়েই যাবতীয় বিবাদ। দীর্ঘদিন ধরে ওই শ্মশানে ইলেকট্রিক চুল্লি বসানোর দাবি জানাচ্ছিলেন এলাকাবাসী।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: শ্মশান দুর্নীতি (Crematorium Scam) মামলায় অধিকারী পরিবারের (Adhikary Family) নাম উঠে এসেছে আগেই। এ বার ওই মামলায় সৌমেন্দু অধিকারীর (Soumendu Adhikari) গাড়িচালককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম গোপাল সিংহ। সোমবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। কাঁথি ক্যানাল পাড়া এলাকা থেকে কাঁথি থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। শ্মশানকাণ্ডে আর্থিক তছরুপে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। 

শ্মশান দুর্নীতি মামলায় সৌমেন্দুর নাম

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে সম্প্রতি ইলেকট্রিক চুল্লি নির্মাণের জন্য চিহ্নিত জমিতে দোকানঘর তৈরি করে বিক্রি করে দেওয়ার অভিযোগ সামনে আসে। সৌমেন্দুর বিরুদ্ধে FIR দায়ের করেন কাঁথি (Contai) পুরসভার চেয়ারম্যান। কাঁথি পুরসভার চেয়ারম্যান থাকাকালীন তিনি প্রকল্পের টাকা তছরুপ করেন বলে অভিযোগ ওঠে। 

পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) কাঁথির রাঙামাটি শ্মশানকে নিয়েই যাবতীয় বিবাদ। দীর্ঘদিন ধরে ওই শ্মশানে ইলেকট্রিক চুল্লি বসানোর দাবি জানাচ্ছিলেন এলাকাবাসী। সম্প্রতি সেই এলাকা পরিদর্শনে যান চেয়ারম্যান সহ পুরবোর্ডের সদস্যরা। কিন্তু সেখানে পৌঁছে দেখা যায়, যেখানে চুল্লি বসার কথা, সেখানে সারি দিয়ে ১৪টি দোকানঘর দাঁড়িয়ে রয়েছে। 

আরও পড়ুন: Adhikari Family: বাতিস্তম্ভ লাগানোয় দুর্নীতি! ফের কাঠগড়ায় অধিকারী পরিবার, শুভেন্দুর দাদা-বৌদিকে জিজ্ঞাসাবাদে তলব

স্থানীয় দোকানদারদের দাবি, ২০১৯-'২০ সালে এই দোকানগুলি তৈরি হয়। ৮-৯ লাখ টাকায় পুরসভার থেকে দোকানগুলি কেনেন ব্য্যবসায়ীরা।  কিন্তু তৃণমূল পরিচালিত বর্তমান পুরসভার চেয়ারম্যানের দাবি, দোকান নির্মাণ এবং বিক্রি সংক্রান্ত কোনও তথ্য, পুরসভার নথিতে নেই। 

শ্মশানের জমিতে দোকান নির্মাণ করে বিক্রির অভিযোগ

২০১৯-২০ সালে কাঁথি পুরসভার চেয়ারম্যান ও পরবর্তী কালে পুর প্রশাসক পদে ছিলেন সৌমেন্দু। তাই সরাসরি তাঁর দিকেই আঙুল উঠেছে। প্রশাসনিক পদে থেকে অর্থের তছরুপ, অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা, জালিয়াতি, বিশ্বাসভঙ্গ-সহ একাধিক ধারায় মামলায় দায়ের হয়েছে। ঠিকাদার সতীনাথ দাস অধিকারী এবং সাব অ্যাসিট্যান্ট ইঞ্জিনিয়ার দিলীপ কুমার বেরাকেও আগেই গ্রেফতার করা হয়েছে এই মামলায়। এ বার গ্রেফতার হলেনব সৌমেন্দুর গাড়িচালক।

সেরা শিরোনাম

West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget