এক্সপ্লোর

Adhikari Family: বাতিস্তম্ভ লাগানোয় দুর্নীতি! ফের কাঠগড়ায় অধিকারী পরিবার, শুভেন্দুর দাদা-বৌদিকে জিজ্ঞাসাবাদে তলব

Purba Medinipur: কাঁথি পুর এলাকায় বাতিস্তম্ভ বসানোর কাজে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ অধিকারী পরিবারের বিরুদ্ধে।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: ফের দুর্নীতির অভিযোগ উঠল কাঁথির অধিকারী পরিবারের (Adhikari Family)  বিরুদ্ধে (Corruption Election)। সরকারি টাকায় বাতিস্তম্ভ বসানোয় দুর্নীতির অভিযোগ। অভিযুক্ত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দাদা কৃষ্ণেন্দু অধিকারী (Krishnendu Adhikari) এবং ভাই দিব্যেন্দু অধিকারীর স্ত্রী সুতপা অধিকারী (Sutapa Adhikari)। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল পুলিশ। 

ফের দুর্নীতিকাণ্ডে নাম জড়াল অধিকারী পরিবারের

কাঁথি পুর এলাকায় বাতিস্তম্ভ বসানোর কাজে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ অধিকারী পরিবারের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, কৃষ্ণেন্দু এবং তাঁর স্ত্রী সুতপাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। এই অভিযোগে তাঁদের কি প্রতিক্রিয়া, তা নাতে ফোন করা হয়েছিল শিশির অধিকারীকে। কিন্তু এবিপি আনন্দের ফোন ধরেননি তিনি। আর দিব্যেন্দুর দাবি, এ রকম কোনও নোটিস পাননি তাঁরা। 

তবে অধিকারী পরিবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে মন্তব্য করেন কাঁথিতে বিজেপি-র সাংগঠনিক জেলা সভাপতি সুদাম পণ্ডিত। তাঁর বক্তব্য, "এ ব্যাপারে বিশদ জানি না আমি। তবে বিজেপি-কে সহ্য করতে পারছে না তৃণমূল। ওই পরিবারের লোকজনকে শায়েস্তা করতে চাইছে। কিন্তু আদালতে গিয়েও সুবিধা করতে পারছে না। তাই রাগ মেটাতেই এ ভাবে হেনস্থা করা হচ্ছে।"

আরও পড়ুন: Mamata Banerjee: 'দার্জিলিং স্মাইলিং, কালিম্পং ডার্লিং', দখলের অভীপ্সা নেই, পাহাড়কে শুধু ভালবাসবেন, জানিয়ে দিলেন মমতা

কিন্তু হেনস্থার অভিযোগ উড়িয়ে দিয়েছেন কাঁথির তৃণমূল সভাপতি তরুণ কুমার মাইতি বলেন, "তাহলে তো রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও হেনস্থা করা হচ্ছে বলতে হয়! কাঁথি পুরসভায় যে দুর্নীতি হয়েছে, তার নির্দিষ্ট তথ্য রয়েছে পুলিশের কাছে। তাতেই নোটিস পাঠানো হয়েছে। যোগসাজশ না থাকলে, জেরার জন্য যেতে ভয় পাচ্ছেন কেন!"

রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ বিজেপি-র

এর আগে, কাঁথির রাঙামাটি শ্মশানে ইলেকট্রিক চুল্লি নির্মাণের জমিতে দোকান তৈরি করে বিক্রি করার অভিযোগ ওঠে অধিকারী পরিবারের আর এক সদস্যের বিরুদ্ধে। শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন কাঁথি পুরসভার চেয়ারম্যান। ঘটনার নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে সেই সময় দাবি করে বিজেপি। যদিও এর পিছনে তাদের কোনও ভূমিকা নেই বলে দাবি করে তৃণমূল।  অভিযোগ অস্বীকার তৃণমূলের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget