এক্সপ্লোর

Purba Medinipur News: পাঁশকুড়ায় রেললাইনে ফাটল, গ্রামবাসীদের তৎপরতায় অল্পের জন্য রক্ষা হলদিয়া-আসানসোল এক্সপ্রেসের

Purba Medinipur News: স্থানীয়রা জানিয়েছেন, দুপুরে ওই লাইন দিয়ে একটি মালগাড়ি চলে যায়। তারপরেই লাইনে বিকট শব্দ শোনা যায়। তার পরই মাঝখান থেকে ফাটল ধরে লাইনের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিটন চক্রবর্তী, পাঁশকুড়া: বড় ধরনের দুর্ঘটনা এড়াল হলদিয়া-আসানসোল এক্সপ্রেস। পাঁশকুড়ার কাছে রেললাইনের পাতের উপর ফাটল ছিল। তার ফলে লাইনের মাঝখান থেকে লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। গ্রামবাসীদের চোখে পড়ে বিষয়টি। সঙ্গে সঙ্গে ফোন করে রেলকে খবর দেন তাঁরা। লাইনের উপর ভিড় জড় হয়ে যায়। তাতেই দ্রুত গতিতে এগিয়ে আসা ট্রেন থেমে যায়।

সোমবার দুপুর ২টো নাগাদ নীলকুণ্ঠিয়া গ্রামপঞ্চায়েত এলাকায় রাজগোদা এবং রঘুনাথবাড়ি স্টেশনের মাঝামাঝি পাঁশকুড়া-হলদিয়া রেললাইনে এই ফাটল ধরা পড়ে। স্থানীয়রা জানিয়েছেন, দুপুরে ওই লাইন দিয়ে একটি মালগাড়ি চলে যায়। তারপরেই লাইনে বিকট শব্দ শোনা যায়। তাতে লাইনের কাছে ছুটে যান স্থানীয়রা। সেখানে দেখা যায়, মাঝখান থেকে ফাটল ধরায় লাইনের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

আরও পড়ুন: Birbhum News: ক্রেতার দেখা নেই, শুধু ঋণের বোঝাই বাড়ছে, বোলপুরের কর্মতীর্থ হাটে মাছি তাড়াচ্ছেন মহিলারা

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বিপদ আঁচ করে লাইনের উপরই জমায়েত করে দাঁড়িয়ে পড়েন সকলে। অন্য দিকে ফোন কের খবর দেওয়া হয় রেলকে। সেই সময় ওই লাইন ধরেই এগিয়ে আসছিল হলদিয়া-আসানসোল এক্সপ্রেস। ভিড় দেখে ট্রেন থেমে যায়।

খবর পেয়ে তড়িঘড়ি সেখানে হাজির হন রেলের কর্মীরা। অস্থায়ী পাত বসিয়ে প্রথমে ট্রেনটিকে নিরাপদে বার করে দেওয়া হয়। তার পর শুরু হয় মেরামতির কাজ।

তবে এই ঘটনায় গ্রামবাসীদের প্রশংসা করেছেন রেলকর্মীরা। তাঁদের মতে, উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়েছেন স্থানীয়রা। সময় থাকতে ফোন না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত। মেরামতির লক এসে  না পৌঁছনো পর্যন্ত যে ভাবে জমায়েত করে ছিলেন সকলে, তারও প্রশংসা করেন রেলকর্মীরা।  

তবে মালগাড়ির ওজনেই লাইনে ফাটল ধরেছে কি না, তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ওই এলাকায় লাইনে আর কোথাও কোনও সমস্যা রয়েছে কি না, তা-ও এ দিন পর্যবেক্ষণ করে দেখেন রেলকর্মীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget