এক্সপ্লোর

Purba Medinipur News: নন্দকুমারের পর মহিষাদল, সমবায় সমিতির নির্বাচনে ফের ধরাশায়ী তৃণমূল

Mahishadal Cooperative Elections: প্রকাশ্যে যদিও কেউই স্বীকার করছেন না, তবে বাম-বিজেপি সমর্থিত প্রার্থীরা একজোটেই লড়াই করেছিলেন।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: নন্দকুমার মডেলের সামনে মহিষাদলের জগৎপুর শীতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতির (Mahishadal Cooperative Elections) ভোটে ধরাশায়ী হল তৃণমূল। বিজেপি নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫১টি আসন। আর তৃণমূল পেয়েছে ১১টি আসন। মহিষাদলের সমবায় সমিতির ভোটে বিরোধীদের জয়কে যদিও আমল দিতে নারাজ তৃণমূল (TMC)।

মহিষাদল সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে পরাজিত তৃণমূল

নন্দকুমারের পর এবার মহিষাদল (Purba Medinipur News)। এবার জগৎপুর শীতলা সমবায় সমিতির ভোটে ধরাশায়ী হল তৃণমূল। সমবায় সমিতির নির্বাচনে জয়লাভ করল তৃণমূল বিরোধী শক্তি (BJP) (CPM)।

মহিষাদলের জগৎপুর শীতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতির আসন সংখ্যা ৬২। রবিবার, এখানে ভোট হয়। ভোটের ফল বেরনোর পর দেখা যায়, বিজেপি নেতৃত্বাধীন জোট ৫১টি আসন পেয়েছে। আর তৃণমূল পেয়েছে মাত্র ১১টি আসন।

আরও পড়ুন: Purba Medinipur: ৪৮ ঘণ্টা সময় দিয়েছিলেন অভিষেক, একদিন পরই ইস্তফা তিন আধিকারিকের

প্রকাশ্যে যদিও কেউই স্বীকার করছেন না, তবে বাম-বিজেপি সমর্থিত প্রার্থীরা একজোটেই লড়াই করেছিলেন। এ নিয়ে প্রশ্ন করলে মহিষাদলে বিজেপি-র ৩ নম্বর মণ্ডল সভাপতি বৃহস্পতি মাজি বলেন, "শাসক দলের দুর্নীতিকে রুখতে, সমবায়কে বাঁচাতে এখানকার মানুষেরা জোট করেছে। এটা মানুষের জোট। এখানে ডানও আছে, বামও আছে। বিজেপি-সিপিএম সমস্ত মানুষ রয়েছে।"

জগৎপুর শীতলা সমবায় সমিতির জয়ী প্রার্থী প্রশান্ত চট্টোপাধ্যায় বলেন, "আমরা তৃণমূলকে রাজি করাতে পারলাম না, তারা বেড়িয়ে গেল। সমিতির সদস্যরাই তো ভোটার, তাদের রায় ছিল ওরা যদি বেড়িয়ে যায়, আমরা আপনাদের সঙ্গে আছি, সবাই মিলে জোটবদ্ধ হোন।"

যদিও, বিরোধীদের এই জয়কে আমল দিতে নারাজ তৃণমূল। দলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের মতে, দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা হতে পারে। তবে মানুষ তৃণমূলেরই সঙ্গে রয়েছে। একই সঙ্গে বাম-বিজেপি, দুই দলকেই কটাক্ষ করেন কুণাল। তাঁর দাবি, এতেই প্রমাণিত হয় যে, এদের একার জেতার ক্ষমতা নেই। 

বিরোধীদের এই জয়কে আমল দিতে নারাজ তৃণমূল

সম্প্রতি, নন্দকুমারে সমবায় সমিতির নির্বাচনে বাম-বিজেপি জোট তৃণমূলকে গো-হারা হারিয়েছিল। এ বার, কার্যত তারই পুনরাবৃত্তি হল, পূর্ব মেদিনীপুর জেলারই মহিষাদলে। পঞ্চায়েত নির্বাচনের আগে এটা কী নতুন কোনও সমীকরণের ইঙ্গিত? উঠছে প্রশ্ন। 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget