এক্সপ্লোর

Abhishek Banerjee: ‘ওদের ED-CBI আছে, মোদিজি আছেন, তৃণমূলের পাশে আছেন মানুষ’, নন্দীগ্রাম থেকে বিজেপি-কে আক্রমণ অভিষেকের

Nandigram News: বৃহস্পতিবার চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড পর্যন্ত দীর্ঘ ১৯ কিলোমিটার পদযাত্রা করেন অভিষেক।

নন্দীগ্রাম: নিয়োগে দুর্নীতি থেকে কয়লা, গরুপাচারে একের পর এক নেতার নাম জড়িয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দফতরে কর্মরত সুজয়কৃষ্ণ ভদ্রকেও গ্রেফতার করা হয়েছে। সেই আবহে ফের প্রতিহিংসার রাজনীতি নিয়ে সরব হলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক। নন্দীগ্রামে (Nandigram News) দাঁড়িয়ে বিজেপি-কে নিশানা করলেন তিনি। তাঁর দাবি,  বিজেপি (BJP) যতই ইডি-সিবিআই-কে কাজে লাগাক, মানুষ তৃণমূলের সঙ্গেই আছেন। 

বৃহস্পতিবার চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড পর্যন্ত দীর্ঘ ১৯ কিলোমিটার পদযাত্রা করেন অভিষেক। ঘড়ির কাঁটা যখন রাত সাড়ে ১০টা ছুঁইছুঁই, নন্দীগ্রাম পৌঁছন অভিষেক। সেই সময় হইহই রব চারিদিকে। সেই আবহেই বিজেপি-কে নিশানা করেন। অভিষেক বলেন, "ওদের কাছে ইডি, সিবিআই আছে, মোদিজি আছে, অমিতজি আছে, যোগীজি আছে, কিন্তু মানুষ নেই। তৃণমূলের কাছে ইডি, সিবিআই কিছু নেই, কিন্তু মানুষ আছে। রাত সাড়ে ১০টায় নন্দীগ্রামের মাটিতে মিটিং করে দেখিয়ে দিলাম, মানুষ কার সঙ্গে আছে।"

নন্দীগ্রামের সভায় দাঁড়িয়ে এ দিন 'গদ্দার রাজত্ব' শেষ করারও ডাক দেন অভিষেক। বলেন, "আগামীদিনে দূষণমুক্ত হবে নন্দীগ্রাম। বার বার এই জেলাকে অশান্ত করার চেষ্টা হয়েছে। কিন্তু নন্দীগ্রাম, সিঙ্গুর, নেতাই চেয়েছিল বলেই পরিবর্তন হয়েছে।" বিধানসভা নির্বাচনে কারচুপি করেই শুভেন্দু জিতেছেন বলেও এ দিন দাবি করেন অভিষেক। তাঁর দাবি, আপাতত টিজার দেখিয়ে গেলেন তিনি, তিন মাস পর গোটা ছবির প্রদর্শন হবে।

আরও পড়ুন: Abhishek Banerjee: ‘শয়নে-স্বপনে শুধু ভাইপো, নাম নিয়ে বলছি, শুভেন্দু অধিকারী মিরজাফর’, নন্দীগ্রামে আক্রমণে অভিষেক

তৃণমূল থেকে বিজেপি-তে যোগ দিয়ে, গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে জয়ী হন শুভেন্দু। সামান্য ব্যবধানে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হন তাঁর কাছে। সেই নিয়ে এ দিন অভিষেক বলেন, "নন্দীগ্রামের মাটি অধিকারীদের শক্ত ঘাঁটি নয়, তৃণমূলের শক্ত ঘাঁটি। আপনারা চাইলে আগামী দিনে ওরা বাড়ি থেকে বেরোতে পারবে না। কারচুপি করে নন্দীগ্রামে জিতেছে। আমি বিশ্বাস করি, আগামী দিনে বিচারব্যবস্থা যদি নিরপেক্ষ হয়, তার বিচার হবেই। পুরো নির্বাচন বাতিল হয়ে গিয়ে, আরও একবার নিজেদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।"

রাজনীতিতে ভয়ের কোনও জায়গা নেই বলেও এ দিন- মন্তব্য করেন অভিষেক। বলেন, "রাজনীতিতে ভয়ের কোনও জায়গা নেই। মেরুদণ্ড সোজা রেখে লড়াই করতে এলাম। আজ এলাম, আবার তিন মাস পর নন্দীগ্রামে আসব। আজ টিজার দেখিয়ে গেলাম, সিনেমাটা দেখাব তিন মাস পর। কিন্তু আপনারা ঐক্যবদ্ধ থাকুন। মেদিনীপুরকে গদ্দারমুক্ত করতে হবে, নন্দীগ্রামকে বেইমান মুক্ত করতে হবে। যেখানে দরকার পড়বে, আমি আসব। শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব আমি।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lahek Ali Arrested: 'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
Nirmal Ghosh Son Arrested: ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
Nirmal Ghosh: 'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
West Bengal News Today Live Updates: 'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget